রবিবার , ১২ এপ্রিল ২০২৬ | ৩১শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আন্তর্জাতিক
  3. আশাশুনি
  4. ইসলাম ও জীবন
  5. কলারোয়া
  6. কালিগঞ্জ
  7. খুলনা
  8. খেলাধুলা
  9. জাতীয়
  10. তালা
  11. দেবহাটা
  12. পাটকেলঘাটা
  13. ফিচার
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন।

ইসলামাবাদ বৈঠক ব্যর্থ কেন, ইরানের পক্ষ থেকে যেসব কারণ জানা গেল

প্রতিবেদক
Ekramul Kabir
এপ্রিল ১২, ২০২৬ ১:৪০ অপরাহ্ণ

সময় ডেস্ক :: ইসলামাবাদে দীর্ঘ ২১ ঘণ্টা ধরে আলোচনা চলার পরও কোনো সমঝোতায় পৌঁছাতে পারেনি যুক্তরাষ্ট্র ও ইরান। কোনো শান্তি বা সমঝোতা চুক্তি ছড়াই ফিরতে হয়েছে দুই দেশের প্রতিনিধিদের।

বৈঠকের ব্যর্থতা নিয়ে যুক্তরাষ্ট্র প্রতিক্রিয়া জানিয়েছে। মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স বলেছেন, “পাকিস্তানে ২১ ঘণ্টার আলোচনার পর ইরানের সঙ্গে কোনো চুক্তি হয়নি।”

তিনি আলোচনায় ত্রুটির কথা উল্লেখ করে বলেন, “তেহরান যুক্তরাষ্ট্রের শর্ত মেনে না নেয়ার সিদ্ধান্ত নিয়েছে।”

ইরানের প্রতিনিধি দল এখনও আনুষ্ঠানিক কোনো সংবাদ সম্মেলন করেনি। তবে প্রতিনিধি দলের সূত্রের বরাত দিয়ে দেশটির সংবাদামাধ্যম ফার্স নিউজ জানিয়েছে: হরমুজ প্রণালি, পরমাণু প্রকল্পসহ বিভিন্ন ইস্যুতে দুই দেশের প্রতিনিধিদের মতপার্থক্যের কারণেই ব্যর্থ হয়েছে বৈঠক।

হরমুজ প্রণালি, ইরানের শান্তিপূর্ণ প্রকল্পসহ বিভিন্ন ইস্যুতে যুক্তরাষ্ট্রের উচ্চাকাঙ্ক্ষী শর্ত এ বৈঠকের ব্যর্থতার প্রধান কারণ। যুদ্ধে তারা যা যা অর্জন করতে পারেনি, আলোচনার মাধ্যমে সেসব তারা দখল করতে চেয়েছিল— ফার্স নিউজকে বলেছে ইরানি প্রতিনিধি দলের সূত্র।

উল্লেখ্য, ইরানের পরমাণু প্রকল্প এবং ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ে গত দুই যুগ ধরে দেশটির সঙ্গে দ্বন্দ্ব চলছে যুক্তরাষ্ট্রের। এ দুই ইস্যুতে গত ৬ ফেব্রুয়ারি থেকে ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত ২১ দিন ধরে সংলাপ চলে তেহরান এবং ওয়াশিংটনের মধ্যে। ২৭ ফেব্রুয়ারি কোনো প্রকার সমঝোতা চুক্তি ছাড়াই শেষ হয় সেই সংলাপ।

তার পরের দিন ২৮ ফেব্রুয়ারি ইরানে ‘অপারেশন এপিক ফিউরি’ শুরু করে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। ওয়াশিংটনের সঙ্গে তাল মিলিয়ে একই সময়ে ইরানে সামরিক অভিযান ‘অপারেশন রোয়ারিং লায়ন’ শুরু করে ইসরাইলও।

সংলাপ ও কূটনৈতিক পন্থায় উত্তেজনা প্রশমনের জন্য গত ৭ এপ্রিল যুদ্ধবিরতি ঘোষণা করে যুক্তরাষ্ট্র ও ইরান। তারই ধারাবাহিকতায় গতকাল ১১ এপ্রিল সংলাপে বসেছিলেন দুই দেশের সরকারি প্রতিনিধিরা, যা কোনো চুক্তি ছাড়াই শেষ হয়েছে।

সূত্র : আলজাজিরা

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

“প্রেসিডেন্সি ইন্টারন্যাশনাল স্কুল, চট্টগ্রামের উদ্দ্যেগে কুড়িগ্রামে দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ”

সন্ধ্যায় দেশে পৌঁছাবে ওসমান হাদির মরদেহ, শনিবার জানাজা

জামায়াতের সঙ্গে টানাপোড়নের মধ্যে নতুন জোটের ইঙ্গিত ইসলামী আন্দোলনের

বাংলালিংক চালু করল নতুন প্রিপেইড অফার ‘ফ্যামিলি প্যাক’

পাইকগাছায় কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের লতার ধলায় ফুটবল একাদশ ফাইনালে

ঢাকার মিরপুরের আরামবাগ সেকেন্ডারি ট্রান্সফার স্টেশনে জে-ড্রাম স্থাপন

পয়লা বৈশাখ কৃষক কার্ড বিতরণ করবেন প্রধানমন্ত্রী

শিল্প-সাহিত্য চর্চাকে রাজনীতিকীকরণ সভ্য সমাজের পরিচায়ক নয় : প্রধানমন্ত্রী

ঘুমন্ত মানুষদের গায়ে শীতবস্ত্র জড়িয়ে দিলেন নতুনধারার নেতৃবৃন্দ

হ্যাচারি পরিচালনায় দক্ষতা বৃদ্ধি, মানসম্মত পোনা উৎপাদনের লক্ষ্য অর্জন বিষয়ক গোলটেবিল আলোচনা