বুধবার , ৩১ ডিসেম্বর ২০২৫ | ২রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আন্তর্জাতিক
  3. আশাশুনি
  4. ইসলাম ও জীবন
  5. কলারোয়া
  6. কালিগঞ্জ
  7. খুলনা
  8. খেলাধুলা
  9. জাতীয়
  10. তালা
  11. দেবহাটা
  12. পাটকেলঘাটা
  13. ফিচার
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন।

বিপিএলের স্থগিত ম্যাচ দুটি হবে রবিবার

প্রতিবেদক
Ekramul Kabir
ডিসেম্বর ৩১, ২০২৫ ১২:৪৩ অপরাহ্ণ

সময় ডেস্ক : সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে বিপিএলের গতকালের দুটি ম্যাচ স্থগিত করা হয়। পরে জানানো হয় ম্যাচ দুটি আজ অনুষ্ঠিত হবে। কিন্তু রাতে বিসিবি বিজ্ঞপ্তিতে জানায়, বুধবার সাধারণ ছুটির দিনে কোনো ম্যাচ হবে না। মঙ্গলবারের স্থগিত ম্যাচগুলো হবে আগামী রবিবার।

প্রথম ম্যাচটিতে মুখোমুখি হওয়ার কথা ছিল সিলেট টাইটান্স ও চট্টগ্রাম রয়্যালসের, দ্বিতীয় ম্যাচের দুই প্রতিপক্ষ ছিল রংপুর রাইডার্স ও ঢাকা ক্যাপিটালস। এই ম্যাচ দুটি এখন হবে রবিবার সিলেটেই। তার আগে আগামীকাল বৃহস্পতিবার আর শুক্রবারের ম্যাচগুলোর সূচি আগের মতোই থাকবে।

টুর্নামেন্টের সিলেট-পর্ব শেষ হওয়ার কথা ছিল শুক্রবারই। চট্টগ্রাম-পর্ব শুরু হওয়ার কথা সোমবার। এখন পরিবর্তিত সূচিতে রবিবারও সিলেটে খেলা থাকায় চট্টগ্রাম-পর্ব পিছিয়ে যাবে নিশ্চিতভাবেই। বিসিবি জানিয়েছে, পরিবর্তিত নতুন সূচি পরে জানানো হবে।

 

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত