বৃহস্পতিবার , ২৯ জানুয়ারি ২০২৬ | ৩রা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আন্তর্জাতিক
  3. আশাশুনি
  4. ইসলাম ও জীবন
  5. কলারোয়া
  6. কালিগঞ্জ
  7. খুলনা
  8. খেলাধুলা
  9. জাতীয়
  10. তালা
  11. দেবহাটা
  12. পাটকেলঘাটা
  13. ফিচার
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন।

পারুলিয়ায় জামায়াতের প্রার্থী মুহাদ্দিস আব্দুল খালেকের নির্বাচনী পথসভা

প্রতিবেদক
Ekramul Kabir
জানুয়ারি ২৯, ২০২৬ ২:৩৫ অপরাহ্ণ

আবুল হাসান, দেবহাটা :: দেবহাটা উপজেলার পারুলিয়া ইউনিয়নের ২ ও ৩ নং ওয়ার্ড জামায়াতের উদ্যোগে ২৯ জানুয়ারি বেলা সাড়ে ৪টায় সেকেন্দ্রার মোড়ে এক নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়েছে।

সভার সভাপতিত্ব করেন পারুলিয়া ইউনিয়ন জামায়াতের আমির সোহরাব হোসেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াত ইসলামী কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি, খুলনা অঞ্চল টিমের পরিচালক ও সাতক্ষীরা সদর ও দেবহাটা-২ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ্ব মুহাদ্দিস আব্দুল খালেক।

পথসভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াত ইসলামী দেবহাটা উপজেলা আমির মাওলানা উলিউল ইসলাম, উপজেলা জামায়াতের সেক্রেটারি হাফেজ মাওলানা ইমদাদুল হকসহ অন্যান্য দায়িত্বশীল নেতা ও সাধারণ জনগণ। সভায় বক্তারা নির্বাচনী প্রসঙ্গ ও কুরআনের আলোকে নাগরিকদের গুরুত্বপূর্ণ ভূমিকা বিষয়ে আলোচনা করেন।

পবিত্র কুরআনের তেলাওয়াত করেন ওয়ার্ড সভাপতি হাফেজ হাফিজুল ইসলাম এবং ইসলামী সংগীত পরিবেশন করেন সংগীত শিল্পী আল-আমিন। সভা পরিচালনা করেন ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি হাফেজ মাওলানা রফিকুল ইসলাম।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত