শুক্রবার , ২৮ নভেম্বর ২০২৫ | ২রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আন্তর্জাতিক
  3. আশাশুনি
  4. ইসলাম ও জীবন
  5. কলারোয়া
  6. কালিগঞ্জ
  7. খুলনা
  8. খেলাধুলা
  9. জাতীয়
  10. তালা
  11. দেবহাটা
  12. পাটকেলঘাটা
  13. ফিচার
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন।

ভয় দেখিয়ে নয়, উদারতা দিয়ে মানুষের মন জয় করতে বলেছেন তারেক রহমান:  জুয়েল

প্রতিবেদক
Ekramul Kabir
নভেম্বর ২৮, ২০২৫ ১২:৪২ অপরাহ্ণ

  নিজস্ব  প্রতিনিধি : জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক মো. কামরুজ্জামান জুয়েল বলেছেন, একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হবে ইনশাল্লাহ। সে নির্বাচনে মানুষের ভোট আমাদের ধানের শীষের পক্ষে যাবে না বাইরে যাবে এটা নির্ধারণ করবে আমাদের উপর। তারেক রহমান কি বলেছেন, ভয় দেখিয়ে নয়, উদারতা দিয়ে মানুষের মন জয় করতে বলেছেন।

শুক্রবার (২৮ নভেম্বর) সকালে সাতক্ষীরা মোজাফফর গার্ডেন এন্ড রিসোর্টের হলরুমে সাতক্ষীরা জেলা যুবদলের উদ্যোগে ‘ধানের শীষের প্রার্থীর বিজয় নিশ্চিত করতে জাতীয়তাবাদী যুবদলের করণীয়’ শীর্ষক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, আমাদের লক্ষ্য উদ্দেশ্য ছিল মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠা করা। বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে আমরা আন্দোলন করেছি ভোটের অধিকারের জন্য। আগামীতে একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হবে ইনশাল্লাহ। সে নির্বাচনে মানুষের ভোট আমাদের ধানের শীষের পক্ষে যাবে না বাইরে যাবে, এটা নির্ধারণ করে আমাদের উপর। আমাদের প্রত্যেকটা নেতাকর্মীর উপর নির্ভর করে, মানুষ ধানের শীষ প্রতীকে ভোট দেবে। জনাব তারেক রহমান কি বলেছেন, ভয় দেখিয়ে নয়, উদারতা দিয়ে মানুষের মন জয় করতে বলেছেন। পুলিশের গুলির সামনে দাঁড়ানো সহজ না, একটু উদার ব্যবহার করে মানুষের মন জয় করা সহজ। এবং জনাব তারেক রহমান সাহেব কি বলেছেন, জনগণের সাথে থাকুন, জনগণকে সঙ্গে রাখুন। জনসমর্থন বৃদ্ধির জন্য অন্য লোকেরা কাজ করে দেবে, এমন নয়। যুবদলের নেতাকর্মীরাই তো বাংলাদেশের সর্ববৃহৎ সংগঠন। আমাকে খুশি করার জন্য বা আপনাকে খুশি করার জন্য বলছি না, বাংলাদেশের সবচেয়ে বৃহত্তর সংগঠন যুবদল, কোন সন্দেহ নাই তো। তাহলে যুবদলের নেতাকর্মীদেরই তো কাজ করতে হবে, নাকি অন্য কেউ করে দেবে?

অতএব, যেমন তারেক রহমানের নির্দেশে জীবনের মায়া ত্যাগ করে, পরিবারের মায়া ত্যাগ করে দলের নির্দেশে সকল কর্মসূচি বাস্তবায়ন করেছি এখন কিন্তু কর্মসূচি একটাই, ধানের শীষের বিজয় নিশ্চিত করা। সেটা ডিফেন্ড করে কাদের উপর? তাহলে এইটাই নিয়েই আজকের মতবিনিময় সভা। আমরা আপনাদের কথা শুনবো এবং আমাদের মতামত আপনাদের দেব।

মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন সাতক্ষীরা জেলা যুবদলের সাবেক প্রধান সমন্বয়ক মো. আইনুল ইসলাম নান্টা এবং সঞ্চালনা করেন সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ হাফিজুর রহমান মুকুল। এছাড়াও সাতক্ষীরা জেলার সকল উপজেলা ও থানা পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে দোয়া ও আলোচনা সভা 

কালীগঞ্জে গণ ইফতার ও সম্বর্ধনা অনুষ্ঠানে -এমপি হাফেজ মুহা: রবিউল বাশার

ডিজিটাল সহিংসতা প্রতিরোধে শ্যামনগরে র‍্যালি, মানববন্ধন ও সংবাদ সম্মেলন

মাদারীপুরে ২৫ দিনে চার শতাধিক বোমা বিস্ফোরণ, আতঙ্কে শহরবাসী

শুল্কের পুরো অর্থ ফেরতের দাবিতে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে কস্টকোর মামলা

ঢাকার মিরপুরের আরামবাগ সেকেন্ডারি ট্রান্সফার স্টেশনে জে-ড্রাম স্থাপন

জেলা পুলিশ সুপার ও ৩৩ বিজিবি অধিনায়কের সাথে ভোমরা  সিএন্ডএফ এজেন্টস এসোসিয়েশন নেতৃবৃন্দের মতবিনিময় 

কুরআন বুঝে পড়ে আল্লাহর জমিনে দ্বীন কায়েমে এগিয়ে আসতে হবে” এমপি ইজ্জত উল্লাহ

কয়রায় বিজয় দিবস উদযাপন উপলক্ষে প্রীতি ফুটবল খেলায় প্রশাসন বিজয়ী 

যমুনায় বিএনপির দুই ইফতার মাহফিল, প্রধান অতিথি তারেক রহমান