বৃহস্পতিবার , ১৯ ফেব্রুয়ারি ২০২৬ | ২রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আন্তর্জাতিক
  3. আশাশুনি
  4. ইসলাম ও জীবন
  5. কলারোয়া
  6. কালিগঞ্জ
  7. খুলনা
  8. খেলাধুলা
  9. জাতীয়
  10. তালা
  11. দেবহাটা
  12. পাটকেলঘাটা
  13. ফিচার
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন।

ভ্যাটিকান ট্রাম্পের ‘শান্তি বোর্ডে’ অংশ নেবে না

প্রতিবেদক
Ekramul Kabir
ফেব্রুয়ারি ১৯, ২০২৬ ২:৪৯ পূর্বাহ্ণ

সময় ডেস্ক :: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত বৈশ্বিক শান্তিরক্ষা সংস্থা ‘বোর্ড অব পিস’-এ অংশ নেবে না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ভ্যাটিকান সিটি।

মঙ্গলবার ভ্যাটিকানের শীর্ষ কূটনীতিক স্পষ্ট করেছেন, পোপ লিও চতুর্দশ এই বোর্ডে থাকছেন না। বরং যেকোনো আন্তর্জাতিক সংকট মোকাবিলায় জাতিসংঘকেই প্রধান ভূমিকা পালন করতে দেওয়া উচিত বলে মনে করে ভ্যাটিকান।

প্রাথমিকভাবে গাজা পুনর্গঠনের তদারকি করার জন্য এই বোর্ড গঠনের কথা থাকলেও, পরবর্তীতে প্রেসিডেন্ট ট্রাম্প এর পরিধি বাড়িয়ে এটিকে একটি ‘বৈশ্বিক শান্তিরক্ষা সংস্থায়’ রূপ দেওয়ার পরিকল্পনা করেন। ট্রাম্প নিজেই অনির্দিষ্টকালের জন্য এই বোর্ডের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন বলে জানানো হয়েছে।

ভ্যাটিকানের সেক্রেটারি অব স্টেট কার্ডিনাল পিয়েত্রো পারোলিন সাংবাদিকদের বলেন, ট্রাম্পের এই পরিকল্পনার বেশ কিছু দিক তাদের ‘বিস্মিত’ করেছে এবং কিছু ‘জটিল সমস্যা’র সমাধান হওয়া প্রয়োজন। তিনি জোর দিয়ে বলেন, আন্তর্জাতিক স্তরে যেকোনো সংকটময় পরিস্থিতি সামাল দেওয়ার দায়িত্ব মূলত জাতিসংঘের হওয়া উচিত। আমরা এই পয়েন্টটির ওপরই সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছি।

ইতালি এবং ইউরোপীয় ইউনিয়ন এই বোর্ডে ‘পর্যবেক্ষক’ হিসেবে যোগ দেওয়ার কথা বললেও ভ্যাটিকান তা সরাসরি প্রত্যাখ্যান করেছে। কার্ডিনাল পারোলিন জানান, ভ্যাটিকানের বিশেষ প্রকৃতি ও আধ্যাত্মিক অবস্থানের কারণে তারা অন্যান্য সাধারণ রাষ্ট্রের মতো এই বোর্ডে অংশ নিতে পারে না।

উল্লেখ্য, ভ্যাটিকানই প্রথম নয়—ব্রিটেন, ফ্রান্স এবং নরওয়েও ইতোমধ্যে এই বোর্ডে যোগ দিতে অস্বীকৃতি জানিয়েছে। বিশ্বনেতাদের অনেকের মতেই, ট্রাম্পের এই একক কর্তৃত্বাধীন বোর্ড জাতিসংঘের কার্যকারিতা ও গুরুত্বকে খর্ব করতে পারে।

ইতিহাসের প্রথম মার্কিন বংশোদ্ভূত পোপ লিও চতুর্দশ শুরু থেকেই শান্তি স্থাপনকে তার প্রধান লক্ষ্য হিসেবে নির্ধারণ করেছেন। গত মাসেই এক কূটনৈতিক ভাষণে তিনি সতর্ক করে বলেছিলেন, যুদ্ধ এখন ফ্যাশনে পরিণত হয়েছে। তিনি বরাবরই আন্তর্জাতিক মানবিক আইন ও দ্বিপাক্ষিক সমাধানের পক্ষে কথা বলে আসছেন।

অন্যদিকে, প্রেসিডেন্ট ট্রাম্পের অবস্থান সম্পূর্ণ বিপরীত। গত জানুয়ারিতে এক সাক্ষাৎকারে ট্রাম্প জানিয়েছিলেন, তিনি আন্তর্জাতিক আইন বা দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী বিশ্বব্যবস্থার ধার ধারেন না, বরং নিজের ‘নৈতিকতা’ অনুযায়ী সিদ্ধান্ত নিতে পছন্দ করেন। অভিবাসন নীতি এবং মানবিক আইনের প্রশ্নেও পোপের সঙ্গে ট্রাম্পের দীর্ঘদিনের আদর্শিক বিরোধ রয়েছে।

আগামী বৃহস্পতিবার ওয়াশিংটনে ‘বোর্ড অব পিস’-এর প্রথম বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। তবে ভ্যাটিকানসহ প্রধান ইউরোপীয় শক্তিগুলোর অনুপস্থিতি এই উদ্যোগের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন তুলে দিয়েছে।

সূত্র: সিএনএন

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

দলীয় সিদ্ধান্ত অমান্য করায় সাতক্ষীরায় বিএনপির ২২ নেতা বহিষ্কার

২১ জানুয়ারি থেকে ৭৫ দেশের নাগরিকদের ভিসা প্রক্রিয়া স্থগিত করবে যুক্তরাষ্ট্র

​কয়রা বেজপাড়া হায়াতুন্নেছা দাখিল মাদ্রাসার বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

আন্তঃ কলেজ ফুটবল টুর্নামেন্টের সমাপনী খেলায় সাতক্ষীরা সরকারি কলেজ চ্যাম্পিয়ান

কালিগঞ্জ–ভেটখালী সড়ক ৩৪ ফুট প্রশস্ত করার দাবিতে শ্যামনগরে মানববন্ধন

নাবিলা অভিনীত সিনেমা ‘বনলতা সেন’ মুক্তি পাচ্ছে ঈদে

সব রেকর্ড ভেঙেছে স্বর্ণ, ২ লাখ ৮৬ হাজার টাকা ভরি

কালিগঞ্জে স্বতন্ত্র প্রার্থী ডা. শহিদুল আলমের প্রথম নির্বাচনী সভা

মধ্যপ্রাচ্যে মার্কিন-ইসরায়েলি ব্যাংকে হামলার হুমকি ইরানের

কোরআনের সঙ্গে গভীর সম্পর্ক গড়ে তোলা কেবল একটি ধর্মীয় অভ্যাস নয়