সোমবার , ২২ ডিসেম্বর ২০২৫ | ২রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আন্তর্জাতিক
  3. আশাশুনি
  4. ইসলাম ও জীবন
  5. কলারোয়া
  6. কালিগঞ্জ
  7. খুলনা
  8. খেলাধুলা
  9. জাতীয়
  10. তালা
  11. দেবহাটা
  12. পাটকেলঘাটা
  13. ফিচার
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন।

নাবিলা অভিনীত সিনেমা ‘বনলতা সেন’ মুক্তি পাচ্ছে ঈদে

প্রতিবেদক
Ekramul Kabir
ডিসেম্বর ২২, ২০২৫ ২:০৪ পূর্বাহ্ণ

অভিনেত্রী ও মডেল মাসুমা রহমান নাবিলার প্রথম সিনেমা ‘আয়নাবাজি’ মুক্তির পর থেকেই তাকে ঘিরে দর্শক ও সমালোচকদের মধ্যে আলাদা আগ্রহ তৈরি হয়। পরবর্তীতে একাধিক সিনেমা ও নাটকে অভিনয় করলেও গেল বছরের রোজার ঈদে ঢালিউড সুপারস্টার শাকিব খানের সঙ্গে তাঁর অভিনীত সিনেমা ‘তুফান’ মুক্তি পায়। সিনেমাটি দর্শকদের মধ্যে ভালো সাড়া ফেললে আবারও আলোচনায় আসেন নাবিলা।

এবার আসন্ন ঈদকে সামনে রেখে মুক্তি পেতে যাচ্ছে নাবিলার অভিনীত নতুন সিনেমা ‘বনলতা সেন’। সিনেমাটি নিয়ে বেশ আশাবাদী এ অভিনেত্রী।

নাবিলা বলেন, ‘বেশ কিছুদিন বিরতির পর আমার অভিনীত কোনো সিনেমা মুক্তি পাচ্ছে এ ভাবনাটাই ভালো লাগার। আমি সত্যিই আশাবাদী যে ‘বনলতা সেন’ দর্শকের প্রত্যাশা পূরণ করতে পারবে। গল্প, নির্মাণ ও অভিনয় সব মিলিয়ে এটি দর্শকের জন্য ভিন্ন অভিজ্ঞতা হবে বলে আমার বিশ্বাস।’

নাবিলা অভিনীত সিনেমা ‘বনলতা সেন’ মুক্তি পাচ্ছে ঈদে

  নিউজ  ডেস্ক : অভিনেত্রী ও মডেল মাসুমা রহমান নাবিলার প্রথম সিনেমা ‘আয়নাবাজি’ মুক্তির পর থেকেই তাকে ঘিরে দর্শক ও সমালোচকদের মধ্যে আলাদা আগ্রহ তৈরি হয়। পরবর্তীতে একাধিক সিনেমা ও নাটকে অভিনয় করলেও গেল বছরের রোজার ঈদে ঢালিউড সুপারস্টার শাকিব খানের সঙ্গে তাঁর অভিনীত সিনেমা ‘তুফান’ মুক্তি পায়। সিনেমাটি দর্শকদের মধ্যে ভালো সাড়া ফেললে আবারও আলোচনায় আসেন নাবিলা।

এবার আসন্ন ঈদকে সামনে রেখে মুক্তি পেতে যাচ্ছে নাবিলার অভিনীত নতুন সিনেমা ‘বনলতা সেন’। সিনেমাটি নিয়ে বেশ আশাবাদী এ অভিনেত্রী।

নাবিলা বলেন, ‘বেশ কিছুদিন বিরতির পর আমার অভিনীত কোনো সিনেমা মুক্তি পাচ্ছে এ ভাবনাটাই ভালো লাগার। আমি সত্যিই আশাবাদী যে ‘বনলতা সেন’ দর্শকের প্রত্যাশা পূরণ করতে পারবে। গল্প, নির্মাণ ও অভিনয় সব মিলিয়ে এটি দর্শকের জন্য ভিন্ন অভিজ্ঞতা হবে বলে আমার বিশ্বাস।’

তিনি আরও বলেন, আগামী রোজার ঈদে একাধিক সিনেমা মুক্তির গুঞ্জন শোনা যাচ্ছে। এরই মধ্যে ‘প্রিন্স’, ‘দম’, ‘রাক্ষস’, ‘বনলতা এক্সপ্রেস’, ‘পিনিক’সহ আরও কয়েকটি সিনেমার নাম আলোচনায় এসেছে। সেই তালিকায় নতুন করে যুক্ত হয়েছে ‘বনলতা সেন’। ২০২১ সালেই সিনেমাটি মুক্তির প্রস্তুতি নেওয়া হয়েছিল। নির্মাতা মাসুদ হাসান উজ্জ্বল হলেও দেশের সার্বিক পরিস্থিতির কারণে তখন মুক্তি পিছিয়ে দেওয়া হয়। অবশেষে নতুন বছরে সিনেমাটি দর্শকের সামনে আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বাংলা সাহিত্যের শক্তিমান কবি জীবনানন্দ দাশের কাল্পনিক চরিত্র বনলতা সেনকে কেন্দ্র করেই নির্মিত হয়েছে এ সিনেমা। সরকারি অনুদানে নির্মিত ছবিটিতে নাম ভূমিকায় অভিনয় করেছেন মাসুমা রহমান নাবিলা।

সিনেমাটির মুক্তি প্রসঙ্গে নির্মাতা জানান, ২০২৬ সালের ঈদুল ফিতরকে সামনে রেখেই ‘বনলতা সেন’ মুক্তির পরিকল্পনা করা হয়েছে। শিগগিরই আনুষ্ঠানিক ঘোষণার মাধ্যমে প্রচার-প্রচারণা শুরু হবে।  সূত্র : ডেইলি ক্যাম্পাস।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

কাটাখালী হাফিজিয়া মাদরাসার আজীবন সদস্য সম্মেলন অনুষ্ঠিত

সাতক্ষীরায় ধানের শীষ বিজয়ী হলে ইনশাআল্লাহ ভোমরা হবে দেশের অন্যতম আধুনিক স্থলবন্দর-আব্দুর রউফ

ভবিষ্যৎ প্রধানমন্ত্রী হিসেবে অগ্রিম অভিনন্দন জামায়াত আমিরের

সাতক্ষীরার ৪টি আসনে জামায়াতের প্রার্থীগণ বিপুল ভোটে জয়ী

আশাশুনিতে নারী ও কিশোরী স্বেচ্ছাসেবক দলের মধ্যে উপকরণ বিতরণ

খালেদা জিয়াকে  মানুষ ভালোবাসে বলেই তার জানাজায় কোটি কোটি মানুষ অংশ নিয়েছে-আব্দুর রউফ

যুক্তরাষ্ট্র থেকে কেনা হচ্ছে আরও ২ লাখ ২০ হাজার টন গম

তৃণমূলে হাতপাখার গণজোয়ার

মধ্যপ্রাচ্যে অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান চীনের

আমি শুধু জামায়াতের বিজয় চাই না, ১৮ কোটি মানুষের বিজয় চাই : জামায়াত আমীর