শনিবার , ২৮ মার্চ ২০২৬ | ২৩শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আন্তর্জাতিক
  3. আশাশুনি
  4. ইসলাম ও জীবন
  5. কলারোয়া
  6. কালিগঞ্জ
  7. খুলনা
  8. খেলাধুলা
  9. জাতীয়
  10. তালা
  11. দেবহাটা
  12. পাটকেলঘাটা
  13. ফিচার
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন।

শিগগিরই টুরিস্ট ভিসা চালুর ব্যবস্থা নেওয়া হবে : মনোজ কুমার

প্রতিবেদক
Ekramul Kabir
মার্চ ২৮, ২০২৬ ২:৪০ অপরাহ্ণ

সময় ডেস্ক :: ভারতীয় ভিসা পাওয়ার জন্য অতিরিক্ত টাকা না দেওয়ার আহ্বান জানিয়েছেন রাজশাহীতে অবস্থিত ভারতের সহকারী হাইকমিশনার মনোজ কুমার। এছাড়া শিগগিরই টুরিস্ট ভিসা চালু করার ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানিয়েছেন তিনি।

শনিবার (২৮ মার্চ) দুপুরে পাবনার হেমায়েতপুরে শ্রীশ্রী ঠাকুর অনুকূলচন্দ্র সৎসঙ্গ আশ্রম পরিদর্শনকালে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির ব্ক্তব্যে তিনি একথা বলেন।

টুরিস্ট ভিসা সম্পর্কে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মনোজ কুমার বলেন, শিগগিরই টুরিস্ট ভিসা চালু করার ব্যবস্থা গ্রহণ করা হবে।

তিনি বলেন, সরকার নির্ধারিত টাকা ছাড়া ভিসার জন্য কোনো ব্যক্তি কাউকে অতিরিক্ত টাকা দিবেন না। আপনারা নিজেরা ফরম পূরণ করে নিজেরাই টাকা জমা দিবেন।

মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন- পাবনা-৫ আসনের সংসদ সদস্য শামছুর রহমান শিমুল বিশ্বাস। এ সময় আরও বক্তব্য দেন- পাবনা প্রেস ক্লাবের সভাপতি আখতারুজ্জামান আখতার, সম্পাদক জহুরুল ইসলাম, সাবেক সম্পাদক আঁখিনূর ইসলাম রেমন প্রমুখ।

শ্রীশ্রী ঠাকুর অনুকূলচন্দ্র সৎসঙ্গ কেন্দ্রীয় কমিটির সভাপতি প্রাণ শঙ্কর দাশের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক ড. নরেশ চন্দ্র মধুর সঞ্চালনায় স্বাগত বক্তব্য দেন সাধারণ সম্পাদক শ্রী তাপস চন্দ্র বর্মন।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

প্রফেসর নূরুল ইসলাম ছিলেন একজন সোনার মানুষ

শিগগির ভারতীয় ভিসা প্রক্রিয়া স্বাভাবিক হবে: সহকারী হাইকমিশনার অনিরুদ্ধ

কয়রায় আগুনে পুড়ে গেছে প্রতিবন্ধি আছিয়ার বসতবাড়ি সহ সহায় সম্পদ

সাংবাদিক সুরক্ষা পরিষদের পাঁচ বছর পূর্তি উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি

চিলাহাটি ওয়েব ডটকমের প্রতিষ্ঠা বার্ষিকীতে গোলাম মোস্তফা রাঙ্গাকে সম্মাননা

বাংলাদেশে এই প্রথম সাজেক ভ্যালি অনুপ্রাণিত ‘মাউন্টেন ফরেস্ট ডিজাইন’ নিয়ে আসছে অপো এ৬এস প্রো

বিলম্ব হতে পারে খালেদা জিয়ার লন্ডন যাত্রা : এয়ার অ্যাম্বুলেন্সে কারিগরি ত্রুটি

ধর্ম সুরক্ষা আইন’ করুন : মোমিন মেহেদী

সাতক্ষীরায় জামায়াতের আমীরের আগমন উপলক্ষে সদরের ১৪ ইউনিয়নে বর্ণাঢ্য মিছিলের আয়োজন

জ্বালানি তেলের দাম নিয়ে শিগগিরই সিদ্ধান্ত : জ্বালানি বিভাগ