বৃহস্পতিবার , ৫ ফেব্রুয়ারি ২০২৬ | ২রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আন্তর্জাতিক
  3. আশাশুনি
  4. ইসলাম ও জীবন
  5. কলারোয়া
  6. কালিগঞ্জ
  7. খুলনা
  8. খেলাধুলা
  9. জাতীয়
  10. তালা
  11. দেবহাটা
  12. পাটকেলঘাটা
  13. ফিচার
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন।

জাতিসংঘে জনকেন্দ্রিক নীতি ও ন্যায্য অর্থায়নের আহ্বান বাংলাদেশের

প্রতিবেদক
Ekramul Kabir
ফেব্রুয়ারি ৫, ২০২৬ ১২:০২ পূর্বাহ্ণ

ইমা এলিস, নিউ ইয়র্ক প্রতিনিধি:: সামাজিক উন্নয়ন ও সামাজিক ন্যায়বিচার অগ্রগতির জন্য নবায়িত বৈশ্বিক সংহতি এবং জনকেন্দ্রিক নীতির আহ্বান জানিয়েছে বাংলাদেশ। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) নিউ ইয়র্কে জাতিসংঘ সদরদপ্তরে অনুষ্ঠিত কমিশন ফর সোশ্যাল ডেভেলপমেন্ট–এর ৬৪তম অধিবেশনে বক্তব্যে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করে সহমর্মী সমাজ গড়ে তোলার প্রয়োজনীয়তার ওপর জোর দেন।

তিনি সরকারের সমন্বিত (হোলিস্টিক) উন্নয়ন দৃষ্টিভঙ্গির কথা তুলে ধরেন যেখানে গ্রামীণ উন্নয়ন, নারীর ক্ষমতায়ন, যুব উন্নয়ন, সামাজিক সুরক্ষা, জলবায়ু সহনশীলতা এবং অন্তর্ভুক্তিমূলক অর্থায়নের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।

বাংলাদেশ ঋণমুক্তিতে জোরালো আন্তর্জাতিক সহায়তা, দুর্যোগ মোকাবিলায় সহযোগিতা এবং নিপীড়নের কারণে বাস্তুচ্যুত মানুষের সুরক্ষা জোরদারের আহ্বানও জানায়।
উল্লেখ্য, কমিশন ফর সোশ্যাল ডেভেলপমেন্টের ৬৪তম অধিবেশন নিউ ইয়র্কের জাতিসংঘ সদরদপ্তরে ২–১০ ফেব্রুয়ারি ২০২৬ পর্যন্ত অনুষ্ঠিত হচ্ছে।

বাংলাদেশ ২০২৩–২০২৭ মেয়াদে এ কমিশনের সদস্য।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

হাইকোর্ট শাকসু নির্বাচন স্থগিত করলেন

আশাশুনির শ্রীউলায় শতাধিক অসহায় পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান

আট উইকেটের জয়ে সিরিজ বাংলাদেশের

এনসিপি সব রাজনৈতিক দল প্রস্তুত হওয়ার পর তফসিল চায়

নির্বাচনী মাঠে নামছে বিজিবি: দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ব্যাপক নিরাপত্তা পরিকল্পনা

পাইকগাছায় জমি বিরোধে সংঘর্ষ, নারী আহত

ধানের শীষ বিজয়ে ঐক্যবদ্ধ সাতক্ষীরা জেলা বিএনপি, ধানের শীষের বিজয়ে অপার সম্ভাবনা

আশাশুনিতে বেগম খালেদা জিয়ার  মৃত্যুতে শোক সভা ও দোয়া মাহফিল

কলারোয়ায় যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন

শওকত চেয়ারম্যানের নেতৃত্বে বাক প্রতিবন্ধী শিশুসহ গৃহবধুর উপর হামলা