সোমবার , ২২ ডিসেম্বর ২০২৫ | ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আন্তর্জাতিক
  3. আশাশুনি
  4. ইসলাম ও জীবন
  5. কলারোয়া
  6. কালিগঞ্জ
  7. খুলনা
  8. খেলাধুলা
  9. জাতীয়
  10. তালা
  11. দেবহাটা
  12. পাটকেলঘাটা
  13. ফিচার
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন।

সাতক্ষীরা-২ আসনে ধানের শীষের কান্ডারী  আলহাজ আব্দুর রউফের মনোনয়নপত্র সংগ্রহ   

প্রতিবেদক
Ekramul Kabir
ডিসেম্বর ২২, ২০২৫ ১০:০৯ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিনিধি : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরা-২ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির দলীয় ধানের শীষের মনোনীত প্রার্থী আলহাজ্ব আব্দুর রউফ  মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

সোমবার (২২ ডিসেম্বর) বেলা ১২টায় সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী

অফিসার অর্ণব দত্ত এর নিকট থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন জাতীয়তাবাদী দল বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের অত্যন্ত আস্থাভাজন সাতক্ষীরা জেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক ও বারবার নির্বাচিত ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মো. আব্দুর রউফ।

এসময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা বিএনপি’র সাবেক সদস্য প্রভাষক মোঃ আতাউর রহমান, সাতক্ষীরা ২ (সাতক্ষীরা সদর-দেবহাটা) আসনের ধানের শীষের কান্ডারী আলহাজ্ব আব্দুর রউফ এর পৌত্র যুবনেতা ও বিশিষ্ট ব্যবসায়ী সামির শোয়েব ও যুব নেতা ও বিশিষ্ট ব্যসায়ী আব্দুল্লাহ সিয়ামসহ দলীয় নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত ৩ নভেম্বর বিএনপি ২৩৭টি আসনে প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশ করে। প্রার্থীদের নাম ঘোষণাকালে সাতক্ষীরা-২ আসনের ধানের শীষের প্রার্থী হিসেবে সাতক্ষীরা জেলা বিএনপি’র সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব আব্দুর রউফ এর  নাম ঘোষণা করা হয়।

মনোনয়নপত্র সংগ্রহ শেষে আলহাজ্ব মো. আব্দুর রউফ ধানের শীষের বিজয়ের লক্ষ্যে সাতক্ষীরা-২ আসনের সকল ভোটার, দলীয় নেতাকর্মী ও সমর্থকদের দোয়া আশীর্বাদ কামনা করেন এবং সেই সাথে দলীয় সকল দ্বন্দ্বের অবসান ঘটিয়ে দলীয় নেতা কর্মীদের ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষ বিজয়ের আহব্বান জানান তিনি।

সর্বশেষ - Uncategorized

আপনার জন্য নির্বাচিত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নেতা মাহদীর জামিন

ডোপ কাণ্ডে দুই বছরের নিষেধাজ্ঞায় মাবিয়া

আশাশুনিতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের দায়িত্বশীল বৈঠক

ধানের শীষের গণজোয়ার ও ভোট বিপ্লবে আমি এমপি নির্বাচিত হবো ইনশাআল্লাহ-কাথন্ডায় নির্বাচনী জনসভায় আব্দুর রউফ

সর্বকালের সর্বোচ্চ দামে স্বর্ণ

ইতালির ফুটবলে ‘মহাপ্রলয়’ : সভাপতির পদত্যাগ দাবি ক্রীড়ামন্ত্রীর

বান্দরবানে জেএসএস (মূল) সশস্ত্র সন্ত্রাসী গোষ্ঠীর বিরুদ্ধে সেনাবাহিনীর সফল অভিযান

প্রফেসর নূরুল ইসলাম ছিলেন একজন সোনার মানুষ

ভয় দেখিয়ে নয়, উদারতা দিয়ে মানুষের মন জয় করতে বলেছেন তারেক রহমান:  জুয়েল

ইবি শিক্ষিকা হত্যাকাণ্ড: ২ শিক্ষক ও ১ কর্মকর্তা সাময়িক বহিষ্কার