মঙ্গলবার , ২ ডিসেম্বর ২০২৫ | ২৪শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আন্তর্জাতিক
  3. আশাশুনি
  4. ইসলাম ও জীবন
  5. কলারোয়া
  6. কালিগঞ্জ
  7. খুলনা
  8. খেলাধুলা
  9. জাতীয়
  10. তালা
  11. দেবহাটা
  12. পাটকেলঘাটা
  13. ফিচার
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন।

যুক্তরাষ্ট্র থেকে কেনা হচ্ছে আরও ২ লাখ ২০ হাজার টন গম

প্রতিবেদক
Ekramul Kabir
ডিসেম্বর ২, ২০২৫ ২:৪৩ অপরাহ্ণ

ডেস্ক নিউজ : যুক্তরাষ্ট্র থেকে আমদানি করা হচ্ছে আরও ২ লাখ ২০ হাজার টন গম। পাঁচ মাস আগের তুলনায় এ গমের দাম পড়ছে প্রতি টনে ১০ মার্কিন ডলার বেশি। দরপত্র ছাড়া সরকার থেকে সরকার (জিটুজি) পর্যায়ে এ গম আনা হচ্ছে। এবার প্রতি টনের দাম পড়ছে ৩১২ দশমিক ২৫ মার্কিন ডলার। সব মিলিয়ে ২ লাখ ২০ হাজার টন গমের মোট দাম পড়ছে ৬ কোটি ৪৬ লাখ ৯৫ হাজার ডলার। বাংলাদেশি মুদ্রায় দাম হবে ৮৪২ কোটি ৬ লাখ টাকা। গত জুলাইয়ে যুক্তরাষ্ট্র থেকে কেনা প্রতি টন গমের দাম ছিল ৩০২ দশমিক ৭৫ ডলার।

অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদের সভাপতিত্বে আজ মঙ্গলবার অনুষ্ঠিত সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে খাদ্য অধিদপ্তরের এ–বিষয়ক প্রস্তাব অনুমোদিত হয়। সিঙ্গাপুর থেকে অনলাইনে এ সভায় যুক্ত ছিলেন অর্থ উপদেষ্টা।

বৈঠক সূত্রে জানা গেছে, গম সরবরাহের এ কাজ পেয়েছে ইউএস হুইট অ্যাসোসিয়েটসের মাধ্যমে ক্ষমতাপ্রাপ্ত প্রতিষ্ঠান অ্যাগ্রোকর্প ইন্টারন্যাশনাল প্রাইভেট লিমিটেড।

গত ১ আগস্ট বাংলাদেশের জন্য যুক্তরাষ্ট্রের আরোপ করা পাল্টা শুল্কের হার ৩৫ থেকে কমে ২০ শতাংশ নির্ধারিত হওয়ার দুই সপ্তাহ আগে ইউএস হুইট অ্যাসোসিয়েটসের সঙ্গে বৈঠক করে বাণিজ্য মন্ত্রণালয়। এরপর যুক্তরাষ্ট্র থেকে জিটুজি ভিত্তিতে সরাসরি গম আমদানির প্রস্তাব গত ২৪ জুলাই অনুষ্ঠিত অর্থনৈতিক বিষয়-সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটিতে নীতিগতভাবে অনুমোদিত হয়। এর পর থেকেই দেশটি থেকে সরাসরি গম আমদানি করে আসছে বাংলাদেশ।

অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ এ বিষয়ে আগে সাংবাদিকদের বলেছিলেন, ‘আমরা একটু বৈচিত্র্য আনতে চাচ্ছি। অনেক সময় রাশিয়া বা ইউক্রেন থেকে গম আমদানিতে অনিশ্চয়তা দেখা যায়। তা ছাড়া যুক্তরাষ্ট্রের গমের মানও ভালো।’

খাদ্য মন্ত্রণালয় এর আগে এক বিজ্ঞপ্তিতে বলেছিল, যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের বাণিজ্যঘাটতি কমাতে প্রথমবারের মতো যুক্তরাষ্ট্র থেকে সরকারিভাবে গম আমদানির উদ্যোগ নেওয়া হয়েছে। এ জন্য যুক্তরাষ্ট্রের গম রপ্তানিকারক সমিতি বা ইউএস হুইট সমিতির সঙ্গে সমঝোতা স্মারক সই করেছে সরকার। অন্তর্বর্তী সরকারের পক্ষে খাদ্য মন্ত্রণালয়ের খাদ্য অধিদপ্তর এই চুক্তি করে।

সমঝোতা চুক্তির আওতায় পাঁচ বছরে যুক্তরাষ্ট্র থেকে বছরওয়ারি প্রতিযোগিতামূলক দামে সাত লাখ টন গম আমদানি করা হবে। পাঁচ বছরে আনা হবে ৩৫ লাখ টন গম।

এদিকে ক্রয় কমিটির আজকের সভায় সংযুক্ত আরব আমিরাত থেকে প্রতি টন ৪০৯ দশমিক ৫ ডলারে ৪০ হাজার টন ইউরিয়া সার, ১৭৯ দশমিক ৮৫ টাকা দরে সোনারগাঁও সিডস ক্রাশিং লিমিটেড থেকে ৫ লাখ লিটার সয়াবিন তেল, ১৬১ টাকা দরে তামিম অ্যাগ্রো থেকে ৩০ লাখ ও মজুমদার ব্র্যান অয়েল থেকে ৭০ লাখ, অর্থাৎ ১ কোটি লিটার রাইস ব্র্যান তেল কেনার প্রস্তাব অনুমোদিত হয়েছে।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

৪৩ হাজার ভোটকেন্দ্রে থাকবে গোয়েন্দা নজরদারি : প্রেস সচিব

সাতক্ষীরায় ‘লুক মেন সেলুন’-এর উদ্বোধন

২০২৫-২৬ সালের জাতীয় তায়কোয়ানডো প্রতিযোগিতার আয়োজন ঘিরে নানা অভিযোগ

তুরস্কে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশ দূতাবাস কর্মকর্তার স্ত্রী নিহত, আশঙ্কাজনক স্বামী দুই সন্তান

কক্সবাজার-১ আসনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন বিএনপির সালাহউদ্দিন আহমদ

বিপুল অস্ত্র তেহরানে পৌঁছানোর আগেই ধরা, মোসাদের পরিকল্পনা ভেস্তে দিলো ইরান

বিএনপির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন তারেক রহমান

নিউ ইয়র্কে বাংলাদেশি যুবককে গুলি করার মুহূর্তে পুলিশের নাটকীয় ভিডিও

ঘুষ না দেওয়ায় কৃষকদল নেতাকে তালা বন্ধ করে রাখলেন এলজিইডি প্রকৌশলী

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সাতক্ষীরা ইউনিটের বিশেষ সাধারণ সভা ও ইউনিট কার্যনির্বাহী কমিটির নির্বাচন-২০২৫-২০২৭