শুক্রবার , ৬ ফেব্রুয়ারি ২০২৬ | ২৪শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আন্তর্জাতিক
  3. আশাশুনি
  4. ইসলাম ও জীবন
  5. কলারোয়া
  6. কালিগঞ্জ
  7. খুলনা
  8. খেলাধুলা
  9. জাতীয়
  10. তালা
  11. দেবহাটা
  12. পাটকেলঘাটা
  13. ফিচার
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন।

গভীর ষড়যন্ত্রের মধ্য দিয়ে গুপ্ত সংগঠন জামায়াত ভোটে জেতার পায়তারা করছে: লাবসায় নির্বাচনী জনসভায় আব্দুর রউফ

প্রতিবেদক
Ekramul Kabir
ফেব্রুয়ারি ৬, ২০২৬ ৩:৩৪ অপরাহ্ণ

নিজস্ব প্রতিনিধি : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সাতক্ষীরা-২ (সাতক্ষীরা সদর ও দেবহাটা) আসনে বিএনপির সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ্ব মো. আব্দুর রউফকে বিজয়ী করার লক্ষ্যে বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বিকালে লাবসা ইউনিয়ন পরিষদ মাঠে লাবসা ইউনিয়নবাসীর আয়োজনে লাবসা ইউনিয়ন বিএনপির সভাপতি শফিকুল ইসলামের সভাপতিত্বে নির্বাচনী জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক ও সাতক্ষীরা-২ আসনের প্রার্থী কোন মানুষের প্রাণপ্রিয় নেতা আলহাজ্ব মো. আব্দুর রউফ। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি শুধু একটি ভোট গ্রহণের দিন নয়, এটি জনগণের উন্নয়ন ও ভাগ্য নির্ধারণের দিন। সাতক্ষীরা-২ আসনে বিএনপির ধানের শীষের গণজোয়ার বইছে। এই গণজোয়ার ধরে রাখতে সকলকে ঐক্যবদ্ধভাবে ধানের শীষে ভোট দিতে হবে এবং ভোটকেন্দ্র পাহারা দিতে হবে। কারণ স্বাধীনতা বিরোধী গুপ্ত সংগঠন ধানের শীষের গণজোয়ার দেখে তাদের মাথা খারাপ হয়ে গেছে। গভীর ষড়যন্ত্রের মধ্য দিয়ে ভোটে জেতার পায়তারা করছে। জামায়াতের মুনাফিকি চরিত্রের কারণে ভোটাররা তাদের দিক থেকে মুখ ফিরিয়ে নিয়েছে যে কারণে সাতক্ষীরা-২ আসনে ধানের শীষের গণজোয়ার বইছে। তিনি আরো বলেন, বিশ্ববিদ্যালয় স্থাপন করাসাতক্ষীরার প্রধান সমস্যা জলবদ্ধতা দূরীকরণ, বন্ধ টেক্সটাইল চালু করাসহ রাস্তা-ঘাট, ব্রিজ কালভাট তৈরি করে উন্নয়ন ত্বরান্বিত করা হবে। সাতক্ষীরার অবহেলিত জনপদের উন্নয়ন ও জনগণের ভাগ্য বদলে ধানের শীষে ভোট দিন।

নির্বাচনী জনসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক সদস্য সচিব বারবার নির্বাচিত ইউপি চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল আলীম, জেলা বিএনপির সাবেক প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক কামরুল ইসলাম ফারুক, জেলা বিএনপির সদস্য সচিব আবু জাহিদ ডাবলু, যুগ্ম আহ্বায়ক আবুল হাসান হাদী, জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি রফিকুল আলম বাবু, বিএনপির সাবেক সহ-সভাপতি এডভোকেট তোজাম্মেল হোসেন তোজাম, ডা: শহিদুর রহমান, সদর থানা বিএনপির সাবেক আহবায়ক এডভোকেট নুরুল ইসলাম, জেলা কৃষক দলের সাবেক আহবায়ক আহসানুল কাদির স্বপন, ঝাউডাঙ্গা ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম, জেলা জিয়া পরিষদের সভাপতি অধ্যাপক নূর মোহাম্মদ পাড়, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি সোহেল আহমেদ মানিক, জেলা আইনজীবী ফোরামের সভাপতি এডভোকেট আকবর আলী প্রমুখ। লাবসা ইউনিয়ন মাঠে নির্বাচনী জনসভায় সাতক্ষীরা জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক সদস্য সচিব বারবার নির্বাচিত ইউপি চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল আলীম বলেন, আমার প্রিয় লাবসা ইউনিয়নবাসী আপনারা আমাকে সাতবার ইউপি চেয়ারম্যান নির্বাচিত করেছেন। আমি আপনাদের খেদমতে ৩৮ বছর আপনাদের পাশে আছি। আমি যদি কোন অন্যায় করে থাকি এবং মনে কষ্ট দিয়ে থাকি আপনারা আমাকে ক্ষমা করে দেবেন। কিন্তু আমাদের কাছে দাবি একটাই আপনারা ১২ ফেব্রুয়ারি ধানের শীষে ভোট দেবেন। তাহলে আমি আপনাদের কাছে চির ঋণী হয়ে থাকবো।

লাবসা ইউনিয়ন বিএনপি’র আয়োজনে ধানের শীষ বিজয়ের লক্ষ্যে নির্বাচনী জনসভায় হাজার হাজার মানুষের অংশগ্রহণে লোকে লোকারণ্য হয়ে জন সমুদ্রে রূপ নেয় ধানের প্রার্থী আলহাজ্ব আব্দুর রউফের নির্বাচনী জনসভা। এসময় বিএনপি’র বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, সমর্থকসহ হাজার হাজার নারী ও পুরুষরা উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক প্রভাষক আনারুল ইসলাম।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

সাতক্ষীরায় পরিবার পরিকল্পনা অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি 

মন্ত্রী ‘সমঝোতার’ নামে চাঁদাবাজিকে বৈধতা দিয়েছেন

ভুয়া মেজর-কর্নেলের পরিচয়ে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় যুবক গ্রেপ্তার

ভোমরা জামায়াতের মাসিক রুকন বৈঠক অনুষ্ঠিত

পাইকগাছায় এফডব্লিউভি, এফপিআই ও এফডব্লিউদের কর্মবিরতি

নয়াপল্টনে ফিরল প্রাণচাঞ্চল্য, নেতাকর্মীদের সরব উপস্থিতি

কোরআনের পক্ষের সৎ ও যোগ্য ব্যক্তিকে নির্বাচিত করার আহবান মুহাঃ আব্দুল খালেকের

হরমুজে অবশ্যই টোল দিতে হবে- ইরান, প্রত্যাখ্যানের আহ্বান আইএমওর

একটি সুন্দর ও মডেল সাতক্ষীরা গড়ে তুলতে সকলের সহযোগীতা চাইলেন এমপি আব্দুল খালেক

অর্থনীতি-কূটনীতিসহ বিভিন্ন সেক্টরে বিদেশী আগ্রাসন বন্ধের দাবিতে ব্ল্যাক র‌্যালী ও বিক্ষোভ সমাবেশ

অর্থনীতি-কূটনীতিসহ বিভিন্ন সেক্টরে বিদেশী আগ্রাসন বন্ধের দাবিতে ব্ল্যাক র‌্যালী ও বিক্ষোভ সমাবেশ