সোমবার , ২৩ ফেব্রুয়ারি ২০২৬ | ২রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আন্তর্জাতিক
  3. আশাশুনি
  4. ইসলাম ও জীবন
  5. কলারোয়া
  6. কালিগঞ্জ
  7. খুলনা
  8. খেলাধুলা
  9. জাতীয়
  10. তালা
  11. দেবহাটা
  12. পাটকেলঘাটা
  13. ফিচার
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন।

কলারোয়ায় খাস জমিতে উপজেলা নির্বাহী কর্মকর্তার স্থাপিত সাইনবোর্ড গুড়িয়ে দেওয়ার অভিযোগ

প্রতিবেদক
Ekramul Kabir
ফেব্রুয়ারি ২৩, ২০২৬ ১২:৫৯ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিনিধি :: কলারোয়া উপজেলার কলারোয়া পৌরসভাধীন ১ নং ওয়ার্ডের খাস খতিয়ান ভূক্ত জমিতে উপজেলা নির্বাহী কর্মকর্তার স্থাপিত সাইন বোর্ডটি ভেঙ্গে গুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। এই মর্মে কলারোয়া উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

কলারোয়া পৌরসভার ১নং ওয়ার্ডের মৃত বি জি মাওলার ছেলে মোঃ মেহেদী হাসান তার লিখিত অভিযোগে জানান,সাতক্ষীরা জেলার কলারোয়া উপজেলার জে,এল ৫৯ নং তুলশীডাঙ্গা মৌজার ১ নং খতিয়ানে ৭৮৮ নং দাগের ২৬ শতক ও ৭৮৯ নং দাগের ২ শতক, মোট ২৮ শতক জমি ১৯৪৫ সাল থেকে খাস খতিয়ন ভুক্ত জমি হিসাবে রেক্ড করা হয়। দীর্ঘদিন যাবৎ স্থানীয় জন সাধারন জমিটি অবৈধ ভাবে নিজেদের দখলে নেয়। এ কারনে সরকার পক্ষ জমিটির দখল মুক্ত করার জন্য বিজ্ঞ আদালতে মামলা দায়ের করে। দীর্ঘ দিন মামলা চলার পর সাতক্ষীরা বিজ্ঞ অতিরিক্ত জেলা জজ ১ম আদালত টি,এ ১১৪/২৪ নং আপিল মামলার আদেশ মোতাবেক ঐ মামলার রায় ও ডিগ্রিী পায়।কলারোয়া উপজেলা নির্বাহী অফিস উক্ত রায় ও ডিগ্রীর মোতাবেক ২৮ শতক জমির উপর গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার নিয়ন্ত্রিত বিজ্ঞপ্তি সম্বলিত সাইনবোর্ড স্থাপন করে।

মেহেদি হাসান তার অভিযোগ পত্রে জানান, উপরোক্ত জমি আত্নসৎ ও নিজেদের ভোগ দখলে নেওয়ার জন্য গত ১৫ .২.২০২৬ তারিখে সন্ধ্যায় তুলশীডাঙ্গা পশ্চিম পাড়ার আব্দুস সালামের পুত্র মোঃ মুসা উপজেলা প্রশাসনের স্থাপিত সাইন বোর্ডটি ভেঙ্গে গুড়িয়ে দেয়। এ নিয়ে এলাকার মানুষের মধ্যে ক্ষোভ ও বিরুপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।

তিনি বিষয়টি সুষ্ঠ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য উপজেলা নির্বহী কর্মকর্তার নিকট জোর দাবী জানিয়েছেন।

এ ব্যাপারে কলারোয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা জেবুন নেছার কাছে জানতে চাইলে তিনি জানান, এ বিষয়ে আমি একটি লিখিত অভিযোগ পেয়েছি। উপজেলা প্রশাসন থেকে তদন্ত করে দোষী ব্যাক্তিদের বিরুদ্ধে আইনী ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

আমিরাতে আটকে পড়া আরো ৪০৫ যাত্রী দেশে ফিরেছেন

জাতীয় শিক্ষা সপ্তাহে টানা চতুর্থবারের মতো উপজেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হয়েছেন

নূহ (আঃ) এর নৌকাঃ কুরআন বনাম বাইবেল

সাতক্ষীরা সদর জামায়াতের দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত 

নির্বাচিত হলে বন্ধ মিল ও কলকারখানা পুনরায় চালু করব : আউয়াল

হ্যাচারি পরিচালনায় দক্ষতা বৃদ্ধি, মানসম্মত পোনা উৎপাদনের লক্ষ্য অর্জন বিষয়ক গোলটেবিল আলোচনা

সাতক্ষীরায় ভূমিকম্পে মাটির দেয়াল ধসে তিনজন আহত

জেরুজালেমে আঘাত হেনেছে ইরানের ক্ষেপণাস্ত্র, আহত ৬

আমরা দুর্নীতি করিনা,কাউকে দুর্নীতি করতে দেব না -মুহাদ্দিস রবিউল বাশার

আশাশুনিতে গণঅধিকার পরিষদের ১২ নেতা-কর্মীর জামায়াতে যোগদান