শুক্রবার , ৬ মার্চ ২০২৬ | ২রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আন্তর্জাতিক
  3. আশাশুনি
  4. ইসলাম ও জীবন
  5. কলারোয়া
  6. কালিগঞ্জ
  7. খুলনা
  8. খেলাধুলা
  9. জাতীয়
  10. তালা
  11. দেবহাটা
  12. পাটকেলঘাটা
  13. ফিচার
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন।

আমিরাতে আটকে পড়া আরো ৪০৫ যাত্রী দেশে ফিরেছেন

প্রতিবেদক
Ekramul Kabir
মার্চ ৬, ২০২৬ ৯:৪০ পূর্বাহ্ণ

সময় ডেস্ক :: মধ্যপ্রাচ্যে সংঘাতের কারণে সংযুক্ত আবর আমিরাতে আটকে পড়া আরো ৪০৫ যাত্রী দেশে ফিরেছেন।

দুবাই থেকে ইউএস-বাংলা এয়ারলাইনসের দ্বিতীয় বিশেষ ফ্লাইটে ঢাকায় পৌঁছেন তারা। ফ্লাইটটি শুক্রবার সকাল ৬টা ৭ মিনিটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

ইউএস বাংলা এয়ারলাইনসের মহাব্যবস্থাপক–জনসংযোগ মো. কামরুল ইসলাম এ তথ্য জানান।

এর আগে গতকাল বৃহস্পতিবার প্রথম ফ্লাইটটি ৩৭৮ জন যাত্রী নিয়ে ঢাকায় ফিরে আসে। এই ফ্লাইটে ৩৭৮ জন যাত্রীর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ২৭ জন ক্রু ছিলেন।

দ্বিতীয় বিশেষ ফ্লাইটটি ঢাকা থেকে গতকাল বিকেল ৫টা ১৫ মিনিটে দুবাইয়ের উদ্দেশ্যে রওনা হয়। দুবাই থেকে স্থানীয় সময় রাত ১০টায় ঢাকার উদ্দেশে রওনা হয় ফ্লাইটটি।

জানা গেছে, ৪৩৬ আসনের এয়ারবাস এ৩৩০-৩০০ উড়োজাহাজের মাধ্যমে ইউএস-বাংলার বিশেষ দুটি ফ্লাইট পরিচালিত হয়েছে।

দুবাই বিমানবন্দর কর্তৃপক্ষ মধ্যপ্রাচ্যের সার্বিক পরিস্থিতি বিবেচনায় ইউএস-বাংলা এয়ারলাইনস, এমিরেটস, এয়ার ইন্ডিয়াসহ কয়েকটি এয়ারলাইনসকে বিশেষ ফ্লাইট পরিচালনার অনুমতি দিয়েছে। যেসব বাংলাদেশি যাত্রীর ভিসার মেয়াদ এরই মধ্যে শেষ হয়েছে অথবা শিগগিরই শেষ হতে যাচ্ছে, তাদের অগ্রাধিকার ভিত্তিতে ভ্রমণের সুযোগ দেয়া হয়েছে।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

বিশ্ববাজারে আবারো বেড়েছে স্বর্ণের দাম

পূণ্যভূমি সিলেট থেকেই বিএনপির ন্যায়-শান্তি ও উন্নয়নের মহাযাত্রা শুরু

সাতক্ষীরা ল কলেজের  অফিস স্টাফ মোঃ আব্দুল মান্নানকে রিক্সায় তুলে ব্যতিক্রমধর্মী বিদায় সংবর্ধনা  

দুর্নীতির বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেব, দলীয় পরিচয় দেখব না : প্রধানমন্ত্রী

আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে সাতক্ষীরায় স্কুল শিক্ষক নিয়োগ, প্রতিকার চেয়ে বিভিন্ন দপ্তরে অভিযোগ

হাদির হত্যাকারীদের দুই সহযোগী ভারতে গ্রেফতার

১৭ মাসে সড়ক, রেল, নৌ ও আকাশপথ দুর্ঘটনায় ১৩ হাজার ৪০৯ জন নিহত

জাতীয় শিক্ষা সপ্তাহে টানা চতুর্থবারের মতো উপজেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হয়েছেন

সক্রিয় বিসিবি সাকিবকে ফেরাতে

নিখোঁজ শিখা বর্মনকে খুঁজে পেতে সাহায্য করুন