মঙ্গলবার , ২৭ জানুয়ারি ২০২৬ | ২৪শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আন্তর্জাতিক
  3. আশাশুনি
  4. ইসলাম ও জীবন
  5. কলারোয়া
  6. কালিগঞ্জ
  7. খুলনা
  8. খেলাধুলা
  9. জাতীয়
  10. তালা
  11. দেবহাটা
  12. পাটকেলঘাটা
  13. ফিচার
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন।

জয়ী হলে সবার আগে জলাবদ্ধতা সমস্যার সমাধান করা হবে, উত্তরায় তারেক রহমান

প্রতিবেদক
Ekramul Kabir
জানুয়ারি ২৭, ২০২৬ ১১:৫৮ অপরাহ্ণ

সময় ডেস্ক ::জলাবদ্ধতার সমস্যা ঢাকার উত্তরার মানুষের দীর্ঘদিনের দুর্ভোগের কারণ বলে উল্লেখ করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ বিজয়ী হলে সবার আগে এই সমস্যার সমাধান করা হবে।

বুধবার (২৮ জানুয়ারি) রাত দেড়টার দিকে উত্তরার আজমপুর ঈদগাহ মাঠে আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তারেক রহমান। এর আগে তিনি গাজীপুর ও ময়মনসিংহে নির্বাচনী জনসভায় বক্তব্য দেন।

বক্তৃতার শুরুতে তারেক রহমান মঞ্চের পাশের থাকা গুম ও খুনে স্বজনহারা পরিবারের সদস্যদের উদ্দেশে বলেন, এই মানুষগুলো কেন স্বজনহারা হয়েছেন, তার সাক্ষী এখানে উপস্থিত সবাই। গত ১৬-১৭ বছর রাজনৈতিক অধিকার, মত প্রকাশের স্বাধীনতা এবং নাগরিক অধিকার রক্ষার জন্যই তাঁরা পরিবার হারিয়েছেন বলেও মন্তব্য করেন তিনি।

বিএনপির চেয়ারম্যান বলেন, ২০২৪ সালের ৫ আগস্টের ‘জুলাই অভ্যুত্থান’ সফল করতে উত্তরার মানুষের বড় ভূমিকা ছিল। ছাত্র-জনতার আন্দোলনে উত্তরার বাসিন্দাদের অবদান ইতিহাসে সোনার অক্ষরে লেখা থাকবে বলে উল্লেখ করেন তিনি।

তারেক রহমান বলেন, রক্ত, ত্যাগ এবং কোরবানির বিনিময়ে দেশে পরিবর্তন এসেছে। এই পরিবর্তনের ধারাকে ধরে রাখতে হলে গণতন্ত্র প্রতিষ্ঠা, রাজনৈতিক অধিকার নিশ্চিত করা, কথা বলার স্বাধীনতা রক্ষা করা এবং ভোটাধিকারকে শক্ত ভিত্তির ওপর দাঁড় করানো জরুরি, যাতে আগামী দিনে আর কোনো স্বৈরাচার এসে মানুষের অধিকার কেড়ে নিতে না পারে।

তারেক রহমান বলেন, নির্বাচনের সময় রাজনৈতিক দলগুলো একে-অপরের বিরুদ্ধে নানা মন্তব্য করে, যা মানুষের উপকারে আসে না। তিনি বলেন, ‘আজ ঠান্ডা মাথায় বসে চিন্তা করতে হবে—কী করলে মানুষের সমস্যার সমাধান হবে।’

উত্তরার মানুষের সমস্যার কথা তুলে ধরে তারেক রহমান বলেন, উত্তরার মানুষ প্রতি মাসে বিল দিলেও গ্যাস পান না—এ অভিযোগ বহুদিনের। তিনি বলেন, দেশে নতুন গ্যাসকূপ অনুসন্ধানের কাজে অতীতে বাধা দেওয়া হয়েছে। এই সমস্যা সমাধান করতে হবে এবং নতুন কল-কারখানা গড়ে কর্মসংস্থান বাড়াতে হবে।

মধ্যবিত্ত ও নিম্নবিত্ত মানুষের চিকিৎসার জন্য উত্তরায় একটি সরকারি হাসপাতালের প্রয়োজন উল্লেখ করে বিএনপির চেয়ারম্যান বলেন, ধানের শীষ বিজয়ী হলে এ উদ্যোগ নেওয়া হবে। জলাবদ্ধতার প্রসঙ্গে তিনি বলেন, ‘বিএনপি সরকার গঠন করলে জলাবদ্ধতার সমস্যার সমাধান সবার আগে ইনশা আল্লাহ আমরা করব।’

পানি সংকট প্রসঙ্গে তারেক রহমান বলেন, দেশের খাল-বিল শুকিয়ে যাওয়া এবং ওপারে বাঁধ নির্মাণে নদীর প্রবাহ কমে যাওয়া পানিকষ্টের বড় কারণ। এ জন্য বিএনপি ‘খাল খনন কর্মসূচি’ নিয়েছে, যার লক্ষ্য সারা দেশের পানি-সমস্যার সমাধান।

বিএনপির চেয়ারম্যান বলেন, লাখ লাখ শিক্ষিত ও অশিক্ষিত তরুণের কর্মসংস্থান নেই। কর্মসংস্থান তৈরি করতে পারলে প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তোলা সম্ভব। সমালোচনা করে তিনি বলেন, ‘১৬-১৭ বছর আমরা শুধু গল্প শুনেছি, সমাধান পাইনি।’

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

আশাশুনিতে শিক্ষার গুণগতমান উন্নয়নে মতবিনিময় সভা

সুন্দরবনের বাঘ ও হরিণ শিকার প্রতিরোধে সচেতনতামুলক সভা

উদারতা যুব ফাউন্ডেশনের ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী “উদারতা দিবস”

কলারোয়ায় বেকার যুবদের নিয়ে ব্যবসার ব্যবস্থাপনা প্রশিক্ষণ অনুষ্ঠিত

ভুটানকে ১২ গোলে উড়িয়ে দিয়ে বাংলাদেশের রাজকীয় শুরু

সাতক্ষীরার-৪টি আসনে মনোনয়নপত্র জমা দিলেন জামায়াতের প্রার্থীগণ 

নিয়োগের দুই দিনের মাথায় দায়িত্ব নিতে অপারগতা প্রকাশ সম্মিলিত ইসলামী ব্যাংক এমডির

সাতক্ষীরায় জামায়াত আমিরের নির্বাচনী জনসভার প্রস্তুতি সম্পন্ন: সভাস্থল পরিদর্শন

ভারতীয় সেনাপ্রধানের কঠোর হুঁশিয়ারি

খালেদা জিয়াকে লন্ডনে নেওয়ার তারিখ আরও পেছাচ্ছে