সোমবার , ১৯ জানুয়ারি ২০২৬ | ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আন্তর্জাতিক
  3. আশাশুনি
  4. ইসলাম ও জীবন
  5. কলারোয়া
  6. কালিগঞ্জ
  7. খুলনা
  8. খেলাধুলা
  9. জাতীয়
  10. তালা
  11. দেবহাটা
  12. পাটকেলঘাটা
  13. ফিচার
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন।

হাইকোর্ট শাকসু নির্বাচন স্থগিত করলেন

প্রতিবেদক
Habibur Rahman
জানুয়ারি ১৯, ২০২৬ ১০:২৪ পূর্বাহ্ণ

সময় ডেস্ক: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) নির্বাচন ৪ সপ্তাহের জন্য স্থগিত করেছেন হাইকোর্ট। সোমবার (১৯ জানুয়ারি) দুপুরে বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মো. আসিফ হাসানের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

মঙ্গলবার (২০ জানুয়ারি) শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে একদিন আগেই এই নির্বাচন স্থগিত করলেন হাইকোর্ট। বিষয়টি নিশ্চিত করে রিটকারী আইনজীবী ব্যারিস্টার রাসনা ইমাম জানিয়েছেন, ৪ সপ্তাহ পর নির্বাচন হতে কোনো বাধা নেই।

এর আগে রোববার (১৮ জানুয়ারি) শাকসু ও হল সংসদ নির্বাচন স্থগিত চেয়ে হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিট করেছিলেন নির্বাচনের স্বতন্ত্র প্রার্থী মমিনুর রশিদ শুভ।

এদিকে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) নির্বাচনের সব কার্যক্রম থেকে বিরত থাকার ঘোষণা দিয়েছেন বিএনপিপন্থি শিক্ষকরা। সোমবার দুপুরে শাবিপ্রবির সামাজিক বিজ্ঞান ভবনের শিক্ষক মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন তারা।

এছাড়াও শাকসু ও হল সংসদ নির্বাচন কমিশন থেকে পদত্যাগ করেছেন বিএনপিপন্থি ৮ নির্বাচন কমিশনার। নানা অনিয়মের অভিযোগে অপারগতা প্রকাশ করে পদত্যাগপত্র জমা দিয়েছেন তারা। দুপুর ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের নতুন সামাজিক বিজ্ঞান ভবনের নিচতলায় এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের সভাপতি অধ্যাপক ড. আশরাফ উদ্দিন।

সর্বশেষ - খেলাধুলা

আপনার জন্য নির্বাচিত

কামালনগর ঈদগাহে দেশনেত্রী বেগম খালেদা জিয়া এঁর স্মরণে নাগরিক শোকসভা ও দোয়া অনুষ্ঠান

সাতক্ষীরার বিভিন্ন স্থানে আলহাজ্ব আব্দুর রউফ এঁর নির্বাচনী গণসংযোগ ও নির্বাচনী অফিস উদ্বোধন 

যুক্তরাষ্ট্রে খালেদা জিয়ার নামে রাস্তার নামকরণ

উদীচি, ছায়ানট, প্রথম আলো, ডেইলি স্টারে হামলা, দীপু দাশের হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন

হাতপাখার পক্ষে প্রচারণায় ঝড় তুলেছেন নারী কর্মীরা

এনসিপি সব রাজনৈতিক দল প্রস্তুত হওয়ার পর তফসিল চায়

এক মণ পেঁয়াজেও মিলছে না এক কেজি মাংস

আশাশুনিতে ৮ দলীয় নাইট মিনি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

সাতক্ষীরা জেলা প্রশাসন ও পৌরসভার উদ্যোগে ডেঙ্গু ও মশাবাহিত রোগের প্রাদুর্ভাব রোধে মতবিনিময় সভা

জামায়াতের সাতক্ষীরা জেলা সেক্রেটারি মাওঃ আজিজুর রহমান আহত