মঙ্গলবার , ২০ জানুয়ারি ২০২৬ | ২রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আন্তর্জাতিক
  3. আশাশুনি
  4. ইসলাম ও জীবন
  5. কলারোয়া
  6. কালিগঞ্জ
  7. খুলনা
  8. খেলাধুলা
  9. জাতীয়
  10. তালা
  11. দেবহাটা
  12. পাটকেলঘাটা
  13. ফিচার
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন।

রাজনৈতিক দলগুলো যদি লাইনের বাইরে চলে যায়, তাহলে তাদের চড়া মাশুল গুনতে হবে-সাতক্ষীরায় মহিলা ও শিশু বিষয়ক উপদেষ্টা

প্রতিবেদক
Ekramul Kabir
জানুয়ারি ২০, ২০২৬ ১১:০৭ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিনিধি :: সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ বলেছেন, এবারের ভোটে রাজনৈতিক দলগুলো যদি দায়িত্বশীল আচরণ না করে,তাঁরা যদি যদি লাইনের বাইরে চলে যায় তাহলে তাদের চড়া মাশুল গুনতে হবে।

তিনি আজ ১৯ জানুয়ারি সোমবার বিকেলে সাতক্ষীরা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে গণভোট প্রচার এবং ভোটার উদ্বুদ্ধকরণ বিষয়ক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, রাষ্ট্রের কাঠামোগত পরিবর্তনের জন্য গণভোট দরকার। জনগণকে বুঝাতে হবে গণভোটের মাধ্যমে কাঠামোগত পরিবর্তন করে।ফলে সকল রাজনৈতিক দলকে সেই গণমতের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে।

উপদেষ্টা বলেন, সরকার সর্বোচ্চ চেষ্টা করছে যাতে নির্বাচন কমিশন স্বাধীনভাবে কাজ করতে পারে। কমিশন যেটা চাইছে, সরকার সেটিকে এগিয়ে দিচ্ছে। একটি ভালো নির্বাচন করতে হলে নির্বাচন কমিশনের যেমন দায়িত্ব আছে, তেমনি রাজনৈতিক দলগুলোরও দায়িত্ব রয়েছে। নির্বাচনে যদি সহিংসতা হয়,তার দায় রাজনৈতিক দলের বলে মন্তব্য করেন তিনি।

জেলা প্রশাসক আফরোজা আক্তারের সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন জেলা বিএনপির আহ্বায়ক রহমতুল্লাহ পলাশ, জেলা জামায়াতের আমির শহিদুল ইসলাম মুকুল,প্রেসক্লাবের সভাপতি আবুল কাসেম,সাবেক সভাপতি মমতাজ আহমেদ বাপী,পাবলিক লাইব্রেরির সাধারণ সম্পাদক কামরুজ্জামান রাসেল,বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহবায়ক আরাফাত হোসেন প্রমূখ।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

নাশকতা প্রতিহত করতে রাজধানীর ১৪ স্পটে থাকবে শিবির

ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের অধিকার হরণের অপকৌশল মেনে নেয়া হবে না-সাতক্ষীরায় মানববন্ধনে বক্তারা

সুন্দরবনের বাঘ ও হরিণ শিকার প্রতিরোধে সচেতনতামুলক সভা

কয়রায় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু

সাতক্ষীরা প্রেসক্লাবে ‘ভুয়া কমিটি’ নিয়ে বিভ্রান্ত না হওয়ার আহ্বান

মিনেসোটা থেকে ৭০০ অভিবাসন প্রয়োগ কর্মকর্তা প্রত্যাহার করল হোয়াইট হাউস

কালিগঞ্জে সুন্দরবন দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে এখনও চালু রয়েছে দ্রুত পারাপার কার্যক্রম

বড়দলে এমপি প্রার্থী রবিউল বাশারের গণসংযোগ, মহিলা সমাবেশ ও মতবিনিময়

ইন্ডাস্ট্রি–একাডেমিয়া সহযোগিতা জোরদারে কাজ করবে ইউনিমাস হোল্ডিংস ও ডিআইইউ