মঙ্গলবার , ২৪ ফেব্রুয়ারি ২০২৬ | ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আন্তর্জাতিক
  3. আশাশুনি
  4. ইসলাম ও জীবন
  5. কলারোয়া
  6. কালিগঞ্জ
  7. খুলনা
  8. খেলাধুলা
  9. জাতীয়
  10. তালা
  11. দেবহাটা
  12. পাটকেলঘাটা
  13. ফিচার
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন।

যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে এখনও চালু রয়েছে দ্রুত পারাপার কার্যক্রম

প্রতিবেদক
Ekramul Kabir
ফেব্রুয়ারি ২৪, ২০২৬ ১১:৫০ পূর্বাহ্ণ

ইমা এলিস/বাংলা প্রেস, নিউ ইয়র্ক: যুক্তরাষ্ট্রে আংশিক সরকারি শাটডাউনকে ঘিরে পূর্বে স্থগিতের ঘোষণা দেওয়া হলেও ট্রান্সপোর্টেশন সিকিউরিটি অ্যাডমিনিস্ট্রেশন (টিএসএ) প্রিচেক বা যাত্রীদের দ্রুত পারাপারের বিশেষ সুবিধা কর্মসূচি চালু থাকবে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের টিএসএ।

রোববার সংস্থাটি জানায়, কর্মীসংকট দেখা দিলে পরিস্থিতি অনুযায়ী পৃথকভাবে মূল্যায়ন করে প্রয়োজনীয় সমন্বয় করা হবে।

এর আগে মার্কিন হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ আংশিক সরকারি শাটডাউনের সময় সীমিত অর্থ সংরক্ষণের জরুরি পদক্ষেপ হিসেবে বিমানবন্দরের নিরাপত্তা পরিষেবা টিএসএ প্রিচেক এবং গ্লোবাল এন্ট্রি বন্ধ করার ঘোষণা দিয়েছিল। তবে সর্বশেষ অবস্থায় প্রিচেক কার্যক্রম চালু রাখা হচ্ছে বলে নিশ্চিত করেছে টিএসএ।

গ্লোবাল এন্ট্রি পরিষেবার ওপর এর প্রভাব পড়বে কি না, তা তাৎক্ষণিকভাবে স্পষ্ট নয়। প্রিচেক ও গ্লোবাল এন্ট্রি নিবন্ধিত যাত্রীদের নিরাপত্তা লাইনে দ্রুত পারাপারে সহায়তা করে, ফলে এগুলো স্থগিত হলে ভ্রমণকারীদের জন্য বিলম্ব ও ভোগান্তি তৈরি হতে পারত।

গত ১৪ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া আংশিক সরকারি শাটডাউনের জেরে এ অস্থিরতা তৈরি হয়েছে। ডেমোক্র্যাট ও হোয়াইট হাউসের মধ্যে হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের অর্থায়ন বিল নিয়ে সমঝোতা না হওয়ায় শাটডাউন শুরু হয়। ডেমোক্র্যাটরা ট্রাম্প প্রশাসনের অভিবাসন কার্যক্রমে পরিবর্তনের দাবি জানিয়ে আসছেন।

হোমল্যান্ড সিকিউরিটি সেক্রেটারি ক্রিস্টি নোয়েম এক বিবৃতিতে বলেন, শাটডাউনের বাস্তব ও গুরুতর প্রভাব রয়েছে।
তবে টিএসএ জানিয়েছে, কংগ্রেস সদস্যদের মতো ভিআইপি যাত্রীদের জন্য সৌজন্য সহায়তা পরিষেবা আপাতত স্থগিত রাখা হয়েছে, যাতে নিরাপত্তা কর্মকর্তারা মূল দায়িত্বে মনোযোগ দিতে পারেন।

এদিকে প্রধান এয়ারলাইনগুলোর সংগঠন এয়ারলাইন্স ফর আমেরিকা দ্রুত সমঝোতায় পৌঁছাতে কংগ্রেসের প্রতি আহ্বান জানিয়েছে এবং স্বল্প নোটিশে সিদ্ধান্ত ঘোষণার সমালোচনা করেছে।

প্রতিনিধি পরিষদের হোমল্যান্ড সিকিউরিটি কমিটির ডেমোক্র্যাট সদস্যরা বিমানবন্দর নিরাপত্তা ব্যবস্থাপনা নিয়ে প্রশাসনের সমালোচনা করেছেন। নিউ জার্সির সিনেটর অ্যান্ডি কিম বলেন, প্রশাসনের এ পদক্ষেপ রাজনৈতিক চাপ তৈরির কৌশলের অংশ বলে মনে হচ্ছে।

সর্বশেষ - Uncategorized

আপনার জন্য নির্বাচিত

ফিলিস্তিনি চিকিৎসক ও ত্রাণকর্মীদের ওপর ইসরায়েলের পরিকল্পিত হামলা

অনির্দিষ্টকালের কর্মবিরতিতে চট্টগ্রাম বন্দরে অচলাবস্থা

সুন্দরবনে অবৈধ গুইসাপ ধরার অপরাধে ৩ জেলে আটক 

বেতন-বোনাস পরিশোধ না হলে জনকণ্ঠ মালিকের বাসভবন ঘেরাওয়ের হুঁশিয়ারি

হামিদুল ইসলাম শামীমের নিজ অর্থায়নে শীত বস্ত্র বিতরণ

সুন্দরবনে বনদস্যুর গুলিতে কাঁকড়া আহরণকারী আহত

মঙ্গলবার সকালে ঢাকায় আসছে জার্মান এয়ার অ্যাম্বুলেন্স

পাটগ্রাম সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

প্রধান শিক্ষককে লাঞ্ছিত করে চেয়ার দখলের অভিযোগ: শিক্ষকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

পাইকগাছায় পুলিশের অভিযানে ১৪৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার