শুক্রবার , ৫ ডিসেম্বর ২০২৫ | ২রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আন্তর্জাতিক
  3. আশাশুনি
  4. ইসলাম ও জীবন
  5. কলারোয়া
  6. কালিগঞ্জ
  7. খুলনা
  8. খেলাধুলা
  9. জাতীয়
  10. তালা
  11. দেবহাটা
  12. পাটকেলঘাটা
  13. ফিচার
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন।

এনসিপি সব রাজনৈতিক দল প্রস্তুত হওয়ার পর তফসিল চায়

প্রতিবেদক
Ekramul Kabir
ডিসেম্বর ৫, ২০২৫ ৫:০১ অপরাহ্ণ

ডেস্ক নিউজ :  জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, তফসিল নিয়ে ইসি সিদ্ধান্ত নেবে। একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক দলের মূল ব্যক্তির সুস্থতার ব্যাপার আছে। আমরা চাই সব রাজনৈতিক দল রাজনৈতিকভাবে প্রস্তুত হওয়ার পর তফসিল হোক।

রাজধানীর হোটেল শেরাটনে আয়োজিত ‘বাংলাদেশের বিনিয়োগের ভবিষ্যৎ’ শীর্ষক এক আলোচনা সভায় নির্বাচনী প্রক্রিয়া, রাজনৈতিক সমঝোতা ও দলের ভবিষ্যৎ কৌশল নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চেয়ারম্যান নাহিদ।

শুক্রবার (৫ ডিসেম্বর) অনুষ্ঠিত এ আলোচনায় তিনি স্পষ্ট করে বলেন, “নির্বাচন কোনো বিশেষ রাজনৈতিক দলের জন্য তারিখ পরিবর্তন হবে না।”

নাহিদ অভিযোগ করেন, এনসিপিকে দীর্ঘদিন ধরে ‘নির্বাচন বিরোধী’ হিসেবে অপপ্রচার চালানো হয়েছে। তিনি বলেন, “আমাদের বরাবর বলা হয়েছে আমরা নির্বাচন বিরোধী। কিন্তু আমরা নির্বাচন চাই, নির্বাচনের পথেই যেতে হবে। তবে সব রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ করে নির্বাচন হওয়াই সবার জন্য মঙ্গল। কোনো বিশেষ দলের সুবিধার জন্য সময়সীমা বদলাবে বলে মনে করি না।”

তিনি আরও জানান, এনসিপি কারও সঙ্গে প্রকাশ্য বা অপ্রকাশ্য কোনো সমঝোতায় যায়নি। বরং দলটির বিরুদ্ধে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা হয়েছে বলে অভিযোগ করেন তিনি। নাহিদ জানান, তাদের প্রার্থী তালিকা চূড়ান্ত পর্যায়ে রয়েছে এবং “অতি শিগগিরই প্রার্থী তালিকা ঘোষণা করা হবে।” পাশাপাশি তিনি তৃতীয় একটি জোট গঠনের আলোচনা চলমান থাকার কথাও নিশ্চিত করেন।

পুরানপন্থী রাজনৈতিক দলগুলোর ওপর জনগণের অনাস্থার কথা উল্লেখ করে তিনি বলেন, “যেসব দলের বিরুদ্ধে দীর্ঘদিন অভিযোগ রয়েছে, জনগণ এখন তাদের ওপর আস্থা রাখে না। আমরা নতুন ধারার রাজনীতি করতে চাই।”

নির্বাচন-পরবর্তী পরিকল্পনা প্রসঙ্গে এনসিপি চেয়ারম্যান বলেন, নির্বাচনের পরও সংস্কার অভিযাত্রা অব্যাহত থাকবে। “এনসিপির যাত্রা নির্বাচনের মধ্যেই থেমে যাবে না, বরং আরও ত্বরান্বিত হবে।” তবে বর্তমান নির্বাচনী পরিবেশ পুরোপুরি অনুকূল নয় বলে মন্তব্য করেন তিনি।

তিনি আরও বলেন, ইসিকে অনেক পরামর্শ দেওয়া হয়েছে। কোনো রাজনৈতিক বা বিদেশি শক্তি চক্রান্ত না করলে আমরা এগিয়ে যেতে পারবো বলে আশা করি।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

পাইকগাছায় কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী খেলায় রেনেসাঁ স্পোর্টিং ক্লাবের জয়

আনুষ্ঠানিক ভাবে মনোনয়ন পত্র জমা দিয়েছেন সাতক্ষীরা-২ আসনের প্রার্থী আব্দুর রউফ

সাতক্ষীরায় জেন্ডার-ভিত্তিক সহিংসতা প্রতিরোধ ও করণীয় শীর্ষক গণমাধ্যম পেশাজীবীদের  কর্মশালা 

বিপুল অস্ত্র তেহরানে পৌঁছানোর আগেই ধরা, মোসাদের পরিকল্পনা ভেস্তে দিলো ইরান

দেবনগরে আকবর আলী ফাউন্ডেশনের পক্ষ থেকে গরীব মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

বড়দলে প্যানেল চেয়ারম্যান আফজালকে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দাবীতে মানববন্ধন

সাতক্ষীরা পৌরসভার ৯নং ওয়ার্ড বিএনপি’র উদ্যোগে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠান 

বগুড়ায় ছুরিকাঘাতে জামায়াত নেতা নিহত

আর্জেন্টিনায় খাদ্য কিনতেও ঋণ নিচ্ছে মানুষ

সকলকে সাথে নিয়ে পিছিয়ে পড়া সাতক্ষীরার অধিকার আদায়ে সর্বাত্নক প্রায়াস চালিয়ে যাওয়ার অঙ্গীকার ৪ জয়ী প্রার্থীর