খুলনা প্রতিনিধি : খুলনার লবনচরা থানার পাশে আনাজ এন্টারপ্রাইজ নামে একটি মশার কয়েল তৈরির কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে এই ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
শনিবার (১৩ ডিসেম্বর) রাত ১টার দিকে এই অগ্নিকাণ্ডের ঘটে। খবর পেয়ে টুটপাড়া ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে এসে আধঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
তবে আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে এখনো কিছু জানাতে পারেনি ফায়ার সার্ভিস।
















