মঙ্গলবার , ২ ডিসেম্বর ২০২৫ | ২রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আন্তর্জাতিক
  3. আশাশুনি
  4. ইসলাম ও জীবন
  5. কলারোয়া
  6. কালিগঞ্জ
  7. খুলনা
  8. খেলাধুলা
  9. জাতীয়
  10. তালা
  11. দেবহাটা
  12. পাটকেলঘাটা
  13. ফিচার
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন।

খালেদা জিয়ার নেতৃত্ব আরও ৫ বছর অত্যন্ত প্রয়োজন: মৌতলায় কাজী আলাউদ্দিন

প্রতিবেদক
Ekramul Kabir
ডিসেম্বর ২, ২০২৫ ২:২৪ অপরাহ্ণ

 

মোঃ হারুন উর রশীদ,কালিগঞ্জ : বিএনপির চেয়ারপার্সন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী আপোসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য, দীর্ঘায়ু এবং সুস্থতা কামনা করে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন সাবেক সংসদ সদস্য ও সাতক্ষীরা-৩ (কালিগঞ্জ-আশাশুনি) আসনে বিএনপির মনোনীত প্রার্থী ও বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সদস্য কাজী আলাউদ্দিন।

তিনি বলেন, গণতন্ত্র, ভোটাধিকার ও দেশের সার্বভৌমত্ব রক্ষার আন্দোলনে বেগম খালেদা জিয়া বারবার নিজের জীবনকে ঝুঁকির মুখে ফেলেছেন। গণতন্ত্রের প্রশ্নে তিনি কখনো আপস করেননি। বর্তমান রাজনৈতিক সংকটময় সময়ে জাতীয় স্বার্থে অন্তত আরও পাঁচ বছর তার নেতৃত্ব দেশের জন্য অত্যন্ত প্রয়োজন।

মঙ্গলবার (২ ডিসেম্বর) বিকেলে কালিগঞ্জ উপজেলার মৌতলা ইউনিয়ন পরিষদ চত্বরে উপজেলা বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত কোরআন তেলাওয়াত, মিলাদ ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন পশ্চিম মৌতলা খাজরা জামিউল কোরআন মাদরাসার শিক্ষার্থীরা। অনুষ্ঠান পরিচালনা করেন মাদরাসার মুহতামিম হাফেজ আতিকুর রহমান।এর আগে বিশিষ্ট আলেমদের মূল্যবান আলোচনা অনুষ্ঠিত হয়। বক্তৃতা করেন মৌতলা জামে মসজিদের ইমাম কারী মো. আরিফুল ইসলাম, মাওলানা আমানউল্লাহ, হাফেজ আব্দুল গফুর, কারী হাফেজ জুবায়ের হোসেন, হাফেজ আবু রায়হানসহ স্থানীয় ধর্মীয় নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, বেগম খালেদা জিয়া বাংলাদেশের রাজনীতিতে গণতন্ত্রের জন্য সংগ্রামী একটি গুরুত্বপূর্ণ নাম। তার দ্রুত আরোগ্য দেশের শান্তি-স্থিতিশীলতার জন্য অত্যন্ত কাম্য। তারা দেশবাসীকে তার সুস্থতার জন্য দোয়া করতে আহ্বান জানান।

অনুষ্ঠানে উপজেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা ব্যাপকভাবে উপস্থিত ছিলেন।

শেষে দেশ, জাতি, মুসলিম উম্মাহ এবং বেগম খালেদা জিয়ার আশু সুস্থতা কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন সাতক্ষীরা-৩ আসনের বিএনপি মনোনীত প্রার্থী কাজী আলাউদ্দিন।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

আশাশুনি জামে মসজিদের সভাপতি রবিউলের দাফন সম্পন্ন

গ্রামবাংলার ঐতিহ্য ও সংস্কৃতির মিলনমেলা—পিঠা উৎসব

বিয়ের প্রলোভনে ‘টাকা আত্মসাৎ’, মা-স্ত্রীসহ নোবেলের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

ডোনাল্ড ট্রাম্প ‘ফিফা শান্তি পুরস্কার’ পেলেন

জীবন গঠনে শিক্ষার্থীদের ইসলামি বই পড়ার অভ্যাস গড়ে তুলতে হবে- মমিনুর রহমান মুকুল 

তামাক নিয়ন্ত্রণের অধ্যাদেশকে আইনে পরিণত করার দাবি

ঘুষ না দেওয়ায় কৃষকদল নেতাকে তালা বন্ধ করে রাখলেন এলজিইডি প্রকৌশলী

ভিসা বন্ধ করে দিচ্ছে যুক্তরাষ্ট্র বাংলাদেশসহ ৭৫ দেশের

পাইকগাছায় কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের লতার ধলায় ফুটবল একাদশ ফাইনালে

ইরান ইস্যুতে ট্রাম্প সুর নরম করলেন, নেপথ্যে জানা গেল কারণ