শনিবার , ১৮ এপ্রিল ২০২৬ | ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আন্তর্জাতিক
  3. আশাশুনি
  4. ইসলাম ও জীবন
  5. কলারোয়া
  6. কালিগঞ্জ
  7. খুলনা
  8. খেলাধুলা
  9. জাতীয়
  10. তালা
  11. দেবহাটা
  12. পাটকেলঘাটা
  13. ফিচার
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন।

এসএসসি পরীক্ষায় ‘সাইলেন্ট এক্সপেল’ সংক্রান্ত অনুচ্ছেদ বাতিল

প্রতিবেদক
Ekramul Kabir
এপ্রিল ১৮, ২০২৬ ১০:৫৫ পূর্বাহ্ণ

সময় ডেস্ক :: আসন্ন এসএসসি ও সমমান পরীক্ষার পরিচালনা নীতিমালায় বড় পরিবর্তন এনেছে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকা। পরীক্ষার্থী বহিষ্কারের ক্ষেত্রে বহুল আলোচিত ‘সাইলেন্ট এক্সপেল’ বা নীরব বহিষ্কার সংক্রান্ত অনুচ্ছেদ ২৯ বাতিল করা হয়েছে।

শনিবার (১৮ এপ্রিল) বোর্ডের এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর এস এম কামাল উদ্দিন হায়দারের সই করা ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, আগের অনুচ্ছেদ ২৯ অনুযায়ী কোনো পরীক্ষার্থীকে প্রকাশ্যে বহিষ্কার করলে আইনশৃঙ্খলার অবনতি বা দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের নিরাপত্তা বিঘ্নিত হওয়ার আশঙ্কা থাকলে ‘নীরব বহিষ্কার’ করা যেত।

একই সঙ্গে পরীক্ষা শেষে সংশ্লিষ্ট কক্ষ পরিদর্শকের সুস্পষ্ট বিবরণসহ গোপনীয় প্রতিবেদন প্রস্তুত করে উত্তরপত্র আলাদা প্যাকেটে পরীক্ষা নিয়ন্ত্রকের দপ্তরে পাঠানোর নির্দেশনা ছিল। এক্ষেত্রে উত্তরপত্রের ওএমআর শিটের প্রথম অংশ আলাদা না করার বিষয়টিও উল্লেখ ছিল।

তবে নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ওই অনুচ্ছেদটি সম্পূর্ণভাবে বাতিল করা হয়েছে। ফলে এসএসসি পরীক্ষা ২০২৬ থেকে এই বিধান আর কার্যকর থাকবে না।

চেয়ারম্যানের আদেশক্রমে এ সিদ্ধান্ত আজ থেকেই কার্যকর করা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট সবাইকে অবহিত করা হয়েছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তির অনুলিপি ঢাকা শিক্ষা বোর্ডের আওতাধীন সব জেলার জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী কর্মকর্তা, জেলা ও উপজেলা মাধ্যমিক

শিক্ষা কর্মকর্তা এবং শিক্ষা মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছেও পাঠানো হয়েছে।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

গুপ্তদের নেতারা বলছে ১৩ ফেব্রুয়ারি থেকে জনগণ তাদের পা ধরে থাকবে: তারেক রহমান

কুড়িগ্রামে ভিডিপি দিবস-২০২৬ উপলক্ষ্যে শুভ উদ্বোধন ও র‌্যালি অনুষ্ঠিত

সাতক্ষীরা জেলা কারাগারে এক হাজতীর মৃত্যু

ন্যায়বিচার নিশ্চিতে কেবল আদালত নয়, সকলকে একসাথে কাজ করতে হবে- নজরুল ইসলাম

সাতক্ষীরা সদর জামায়াতের দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত 

যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণের আহ্বান প্রত্যাখ্যান করছেন গ্রিনল্যান্ডের রাজনৈতিক নেতারা

আশাশুনি সদর ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সাথে ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত

শ্যামনগরে হাঁস-মুরগি পালনে ৭২ জন নারী-পুরুষের প্রশিক্ষণ সম্পন্ন

ভারতের মাটিতে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে যাবে না বাংলাদেশ

আশাশুনির ৩টি সরকারি প্রতিষ্ঠান ও অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ দোকান পরিদর্শনে এমপি রবিউল বাশার