সোমবার , ৮ ডিসেম্বর ২০২৫ | ২৪শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আন্তর্জাতিক
  3. আশাশুনি
  4. ইসলাম ও জীবন
  5. কলারোয়া
  6. কালিগঞ্জ
  7. খুলনা
  8. খেলাধুলা
  9. জাতীয়
  10. তালা
  11. দেবহাটা
  12. পাটকেলঘাটা
  13. ফিচার
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন।

বাংলাদেশিদের ভিসা দিতে আরও ৩ দেশে কেন্দ্র খুলল রোমানিয়া

প্রতিবেদক
Ekramul Kabir
ডিসেম্বর ৮, ২০২৫ ২:৫৮ অপরাহ্ণ

ডেস্ক নিউজ :  বাংলাদেশি নাগরিকদের জন্য রোমানিয়া ভিসা প্রক্রিয়ায় নতুন সুবিধা চালু হয়েছে। আগে যেখানে শুধু নয়াদিল্লিস্থ রোমানিয়া দূতাবাসে শিক্ষা ও পারিবারিক পুনর্মিলন ভিসার আবেদন জমা দেওয়া যেত, এখন সেই সুযোগ আরও তিনটি দেশে সম্প্রসারিত হয়েছে।

আজ সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

বাংলাদেশি নাগরিকরা এখন নয়াদিল্লিসহ, কুয়ালালামপুর, হ্যানয় এবং ব্যাংককে অবস্থিত দেশটির কূটনৈতিক মিশনগুলোতেও ভিসা আবেদন জমা দিতে পারবেন।

সংবাদ বিবৃতিতে বলা হয়, বাংলাদেশের নাগরিকরা শিক্ষা ভিসা ও পারিবারিক পুনর্মিলন ভিসার আবেদন সাধারণত নয়াদিল্লির রোমানিয়া দূতাবাসে জমা দিয়ে থাকেন। সম্প্রতি নয়াদিল্লির রোমানিয়া দূতাবাস কূটনৈতিক পত্রের মাধ্যমে ঢাকাকে জানিয়েছে, বাংলাদেশি নাগরিকরা শিক্ষা ভিসা ও পারিবারিক পুনর্মিলন ভিসার আবেদন এখন থেকে নয়াদিল্লির রোমানিয়া দূতাবাসের পাশাপাশি মালয়েশিয়ার কুয়ালালামপুর, ভিয়েতনামের হ্যানয় এবং থাইল্যান্ডের ব্যাংককে অবস্থিত রোমানিয়ার কূটনৈতিক মিশনে জমা দিতে পারবেন।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

পাইকগাছায় বাল্যবিবাহ প্রতিরোধ বিষয়ক সচেতনতামূলক সভা অনুষ্ঠিত

আশাশুনিতে শিক্ষার গুণগতমান উন্নয়নে মতবিনিময় সভা

পল্লীমঙ্গল স্কুল অ্যান্ড কলেজে বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগিতা ও প্রীতিভোজ অনুষ্ঠিত

কালিগঞ্জে সুন্দরবন দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

আশাশুনিতে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট গ্রহন কর্মকর্তাদের প্রশিক্ষণ

পাইকগাছায় নারী স্বেচ্ছাসেবকদের মাঝে দুর্যোগ প্রতিরোধক সরঞ্জাম বিতরণ 

রংপুরকে বড় ব্যবধানে জেতালেন মাহমুদউল্লাহ

নাশকতা প্রতিহত করতে রাজধানীর ১৪ স্পটে থাকবে শিবির

পাইকগাছায় বেগম খালেদা জিয়া’র রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিলে…… মনিরুল হাসান

আলোকিত সাতক্ষীরা গড়তে ও জনগণের ভাগ্য বদলে ধানের শীষে ভোট দিন-নির্বাচনী গণসংযোগে আলহাজ্ব আব্দুর রউফ