মঙ্গলবার , ২৫ নভেম্বর ২০২৫ | ৮ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আন্তর্জাতিক
  3. আশাশুনি
  4. ইসলাম ও জীবন
  5. কলারোয়া
  6. কালিগঞ্জ
  7. খুলনা
  8. খেলাধুলা
  9. জাতীয়
  10. তালা
  11. দেবহাটা
  12. পাটকেলঘাটা
  13. ফিচার
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন।

হাইড্রোলিক হর্ন বন্ধে সাতক্ষীরা পরিবেশ অধিদপ্তরে ছাত্রদলের স্মারকলিপি

প্রতিবেদক
Ekramul Kabir
নভেম্বর ২৫, ২০২৫ ৩:৪০ অপরাহ্ণ

 ডেস্ক নিউজ : নিষিদ্ধ  হাইড্রোলিক হর্ন ব্যবহার বন্ধে দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবিতে সাতক্ষীরা পরিবেশ অধিদপ্তর বরাবর স্মারকলিপি জমা দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সাতক্ষীরা শহর শাখা।

মঙ্গলবার (২৫ নভেম্বর) দুপুরে সংগঠনের নেতৃবৃন্দ জেলা পরিবেশ অধিদপ্তর কার্যালয়ে গিয়ে এ স্মারকলিপি প্রদান করেন। সহকারী পরিচালকের পক্ষে পরিদর্শক আশরাফ আলী স্মারকলিপি গ্রহণ করেন।

স্মারকলিপিতে বলা হয়, শহরসহ জেলার বিভিন্ন সড়কে বাস, ট্রাক, কাভার্ড ভ্যানসহ বিভিন্ন যানবাহনে অবাধে নিষিদ্ধ হাইড্রোলিক হর্ন ব্যবহারের ফলে শব্দদূষণ ভয়াবহ মাত্রায় পৌঁছেছে। এতে স্কুল-কলেজপড়ুয়া শিক্ষার্থী, হাসপাতালের রোগী, শিশু-বৃদ্ধসহ সর্বসাধারণ চরম ভোগান্তিতে পড়ছেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মান অনুযায়ী ১০০ ডেসিবেলের বেশি শব্দ স্থায়ী শ্রবণপ্রতিবন্ধিতা সৃষ্টি করতে পারে—যেখানে হাইড্রোলিক হর্নের শব্দমাত্রা প্রায়শই এ সীমা অতিক্রম করে।

স্মারকলিপিতে উপরোক্ত পরিস্থিতির আলোকে পাঁচটি দাবি তুলে ধরা হয়।

দাবিগুলো হলো—১. সাতক্ষীরা শহরসহ জেলার সকল সড়কে হাইড্রোলিক হর্ন ব্যবহারকারী যানবাহনের বিরুদ্ধে অবিলম্বে নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা। ২. পরিবেশ অধিদপ্তর, জেলা প্রশাসন ও ট্রাফিক বিভাগের সমন্বিত মনিটরিং ব্যবস্থা জোরদার করা। ৩. গুরুত্বপূর্ণ মোড়, হাসপাতাল এলাকা, শিক্ষা প্রতিষ্ঠান ও জনবহুল স্থানে শব্দদূষণ বিরোধী সচেতনতামূলক ব্যানার, ফেস্টুন ও প্রচারণা পরিচালনা। ৪. সকল পরিবহন মালিক ও চালককে বৈধ ও মানসম্মত হর্ন ব্যবহারে কঠোরভাবে বাধ্য করা। ৫. প্রয়োজনে পরিবহন মালিক-শ্রমিক সংগঠনগুলোর সঙ্গে আলোচনা করে শব্দদূষণ নিয়ন্ত্রণে বিশেষ উদ্যোগ গ্রহণ।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

গণপ্রকৌশল দিবস  ও আইডিইবি‘র ৫৫তম প্রতিষ্ঠা বার্ষিকী  উপলক্ষ্যে র‌্যালী

মহান বিজয় দিবসে গল্লামারির বধ্যভূমিতে বিপ্লবী সাংস্কৃতিক জোটের বৃক্ষরোপণ কর্মসূচি

জাতীয় শিক্ষা সপ্তাহে টানা চতুর্থবারের মতো উপজেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হয়েছেন

সুন্দরবনের বাঘ ও হরিণ শিকার প্রতিরোধে সচেতনতামুলক সভা

আশাশুনির খাজরায় কাজী আলাউদ্দীনের নির্বাচনী উঠান বৈঠক

আশাশুনিতে ডাঃ শহিদুল আলমের মনোনয়নের দাবীতে সমাবেশ ও মিছিল

জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে ভোটগ্রহণকারী কর্মকর্তাদের ব্রিফিং ও প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

আশাশুনির বুধহাটায় দু’টি ফিলিং স্টেশনে মোবাইল কোর্টে ৪০ হাজার টাকা জরিমানা

নির্বাচনে ‘ইঞ্জিনিয়ারিং’: রিজওয়ানা ও খলিলুরকে জিজ্ঞাসাবাদের দাবি জামায়াতের

শিক্ষকদের সাথে নিয়ে আমি আলোকিত সাতক্ষীরা গড়তে চায়- আব্দুর রউফ