শনিবার , ৩১ জানুয়ারি ২০২৬ | ২রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আন্তর্জাতিক
  3. আশাশুনি
  4. ইসলাম ও জীবন
  5. কলারোয়া
  6. কালিগঞ্জ
  7. খুলনা
  8. খেলাধুলা
  9. জাতীয়
  10. তালা
  11. দেবহাটা
  12. পাটকেলঘাটা
  13. ফিচার
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন।

জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে ভোটগ্রহণকারী কর্মকর্তাদের ব্রিফিং ও প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

প্রতিবেদক
Ekramul Kabir
জানুয়ারি ৩১, ২০২৬ ১১:০৪ অপরাহ্ণ

শ্যামনগর প্রতিনিধি :: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬
-কে সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষভাবে সম্পন্ন করার লক্ষ্যে অদ্য ৩১ জানুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ তারিখে শ্যামনগর সরকারি মহাসীন কলেজে শ্যামনগর উপজেলার ভোটগ্রহণকারী প্রিসাইডিং অফিসার, সহকারী প্রিসাইডিং অফিসার ও পোলিং অফিসারদের ব্রিফিং ও প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।

প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিজ্ আফরোজা আখতার, জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার, সাতক্ষীরা এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলার সুযোগ্য পুলিশ সুপার মোঃ আরেফিন জুয়েল, বিপিএম।

প্রশিক্ষণে ভোটগ্রহণ পদ্ধতি, ব্যালট পেপার ও ব্যালট বাক্স ব্যবস্থাপনা, ভোটার শনাক্তকরণ, ভোট গণনা ও ফলাফল প্রেরণ প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত দিকনির্দেশনা প্রদান করা হয়। পাশাপাশি নির্বাচনকালীন আচরণবিধি প্রতিপালন, স্বচ্ছতা রক্ষা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি মোকাবিলায় করণীয় বিষয়সমূহ নিয়ে আলোচনা করা হয়।

এ সময় আরও উপস্থিত ছিলেন লে. কর্নেল জনাব শাহরিয়ার রাজীব, অধিনায়ক, নীলডুমুর ব্যাটেলিয়ন (৩৭ বিজিবি), সাতক্ষীরা, জনাব মোঃ মাসুদুর রহমান, জেলা নির্বাচন অফিসারসহ প্রিসাইডিং অফিসার, সহকারী প্রিসাইডিং অফিসার ও পোলিং অফিসারবৃন্দ।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

প্রত্যয় গ্রুপের এমডি সিরাজুল ইসলামের বড় ভাই এর মৃত্যুতে এমপি মুহাদ্দিস রবিউল বাশারের শোক জ্ঞাপন

উদীচি, ছায়ানট, প্রথম আলো, ডেইলি স্টারে হামলা, দীপু দাশের হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন

বদরের চেতনায় লড়াই অব্যাহত রাখার আহ্বান এমপি মুহা:ইজ্জত উল্লাহর

সাতক্ষীরায় মাদক বিক্রির  টাকা সহ চিহ্নিত মাদক ব্যবসায়ী গ্রেফতার

শোভনালীতে তা’লীমুল কুরআন ফাউন্ডেশনের বার্ষিক প্রতিযোগিতা

জাতীয় তায়কোয়ানডো প্রতিযোগিতা বয়কটের ঘোষণা

তালায় পবিত্র মাহে রমজান উপলক্ষে জামায়াতের উদ্যোগে স্বাগতম মিছিল

এক কুমিল্লা থেকেই তিন মন্ত্রী

এক কুমিল্লা থেকেই তিন মন্ত্রী

সব ধরনের জ্বালানি তেলের দাম কমল

পাইকগাছায় ভূমিহীন সংগঠনের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান