রবিবার , ২৫ জানুয়ারি ২০২৬ | ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আন্তর্জাতিক
  3. আশাশুনি
  4. ইসলাম ও জীবন
  5. কলারোয়া
  6. কালিগঞ্জ
  7. খুলনা
  8. খেলাধুলা
  9. জাতীয়
  10. তালা
  11. দেবহাটা
  12. পাটকেলঘাটা
  13. ফিচার
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন।

সাতক্ষীরায় জামায়াত আমিরের নির্বাচনী জনসভার প্রস্তুতি সম্পন্ন: সভাস্থল পরিদর্শন

প্রতিবেদক
Ekramul Kabir
জানুয়ারি ২৫, ২০২৬ ৩:০৩ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক :: ২৭ জানুয়ারী সাতক্ষীরা সরকারী বালক বিদ্যালয় মাঠে সকাল ১১টায় জামায়াতের নির্বাচনী জনসভায় বক্তব্য রাখবেন জামায়াত ইসলামীর কেন্দ্রীয় আমির ডা. শফিকুর রহমান। আমিরের আগমন উপলক্ষে সাতক্ষীরায় সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে আয়োজক কমিটি। চলছে প্রচার প্রচারণাও।

জেলা জামায়াতে আয়োজনে রবিবার (২৫ জানুয়ারি) সন্ধায় সাতক্ষীরা সরকারী বালক বিদ্যালয় মাঠ ও হেলিপ্যাড স্থান পরিদর্শ করেছেন জেলা জামায়াত নেতারা। এসময় উপস্থিত ছিলেন জেলা জামায়াতের আমীর উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল, নায়েবে আমীর শেখ নূরুল হুদা, সেক্রেটারী মাওলানা আজিজুর রহমান, সহকারী সেক্রেটারী অধ্যাপক ওমর ফারুক প্রমুখ।

পরিদর্শনে যেয়ে জেলা আমীর উপাধ্যক্ষ শহিদুল ইসলাম জানান, জনসভার সব প্রস্তুতি সম্পূর্ণ হয়েছে। জেলা জুড়ে চলছে প্রচার প্রচারণা। সব শ্রেণিপেশার মানুষ এই জনসভায় উপস্থিত থাকবেন। অবহেলিত জেলাকে এগিয়ে নিতে সমান গুরুত্ব দিয়ে কাজ করার সুযোগ করে দেবেন। তিনি আরো বলেন, দলীয় নেতাকর্মী ও স্থানীয়দের মাঝে উৎসব বিরাজ করছে। জেলার মানুষের জন্য আশীর্বাদ হয়ে আসছেন তিনি। জেলার উন্নয়নে ভূমিকা রাখার নানা প্রতিশ্রুতি দিবেন জামায়াত আমীর।

সর্বশেষ - খেলাধুলা

আপনার জন্য নির্বাচিত

প্রথম তারাবি আদায়ে মসজিদে মসজিদে মুসল্লিদের ঢল

বিসিবির ‘ক্যাপ্টেনস কার্ড’ নিয়ে তাপস বৈশ্যর ক্ষোভ, বৈষম্যের অভিযোগ তুললেন সাবেক পেসার

পাটকেলঘাটায় মব সৃষ্টি করে সাংবাদিকদের ডেকে নিয়ে শারীরিক হেনস্তা ও মিথ্যা মামলা, প্রতিবাদে সাংবাদিক সমাজ

সাতক্ষীরার মধুবাগ আবাসিক এলাকা উন্নয়ন কমিটির উদ্যোগে ডাস্টবিন বিতরণ কর্মসূচির উদ্বোধন

মহান বিজয় দিবসে গল্লামারির বধ্যভূমিতে বিপ্লবী সাংস্কৃতিক জোটের বৃক্ষরোপণ কর্মসূচি

হ্যাচারি পরিচালনায় দক্ষতা বৃদ্ধি, মানসম্মত পোনা উৎপাদনের লক্ষ্য অর্জন বিষয়ক গোলটেবিল আলোচনা

স্বেচ্ছা নির্বাসনে’ যুক্তরাষ্ট্র ছেড়েছে প্রায় ৩৫ হাজার মানুষ  

পাতানো নির্বাচন হলে মেনে নেবে না জামায়াত

সাতক্ষীরা-৩ আসনে এড. আলিফের জাপার দলীয় মনোনয়ন ক্রয়

শিবপুরে ওয়ার্ডবাসীর বিবৃতি: দলত্যাগী ব্যক্তির সঙ্গে সংগঠনের কোনো সম্পৃক্ততা নেই