বৃহস্পতিবার , ২৬ ফেব্রুয়ারি ২০২৬ | ২রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আন্তর্জাতিক
  3. আশাশুনি
  4. ইসলাম ও জীবন
  5. কলারোয়া
  6. কালিগঞ্জ
  7. খুলনা
  8. খেলাধুলা
  9. জাতীয়
  10. তালা
  11. দেবহাটা
  12. পাটকেলঘাটা
  13. ফিচার
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন।

১৩ ঘণ্টার ব্যবধানে দেশে ফের ভূমিকম্প অনুভূত

প্রতিবেদক
Ekramul Kabir
ফেব্রুয়ারি ২৬, ২০২৬ ৮:১৭ পূর্বাহ্ণ

সময় ডেস্ক :: দেশের বিভিন্ন এলাকায় প্রায় ১৩ ঘণ্টার ব্যবধানে ফের মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুর ১২টা ৪ মিনিট ৫ সেকেন্ডে এই কম্পন অনুভূত হয়।

ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় ভূমিকম্প কেন্দ্র (ইএমএসসি) ওয়েবসাইট অনুযায়ী, রিখটার স্কেলে এর মাত্র ছিল ৩ দশমিক ৭। এর উৎপত্তিস্থল ছিল ভারতের সিকিমে।

ভূমিকম্পটির অবস্থান ছিল ২৭ দশমিক ২১১ ডিগ্রি উত্তর অক্ষাংশ ও ৮৮ দশমিক ২১৫ ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশে। ভূপৃষ্ঠ থেকে এর গভীরতা ছিল ১০ কিলোমিটার। তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি।

এদিকে, গত বুধবার রাত ১০টা ৫৫ মিনিটে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত হয়।

ইএমএসসি ওয়েবসাইট অনুযায়ী রিখটার স্কেলে এর মাত্র ছিল ৫ দশমিক ১। এর উৎপত্তিস্থল ছিল মিয়ানমারে। ভূমিকম্পটির অবস্থান ছিল ২৩ দশমিক ০৪১১ ডিগ্রি উত্তর অক্ষাংশ ও ৯৪ দশমিক ৭২৬৮ ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশে। ভূপৃষ্ঠ থেকে এর গভীরতা ছিল ১০১ কিলোমিটার।

উৎপত্তিস্থল ছিল মিয়ানমারের সাংগাই অঞ্চলের মনিওয়া শহর থেকে প্রায় ১১২ কিলোমিটার উত্তর-উত্তরপশ্চিমে এবং মাওলাইক শহর থেকে প্রায় ৭৫ কিলোমিটার দক্ষিণ-পূর্বে।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

অপরাধ আমার বাবা করলেও ছাড় পাবে না : হাসনাত আবদুল্লাহ

খালেদা জিয়ার সুস্থতা কামনায় পাইকগাছা বনানী সংঘের দোয়া মাহফিল

যুদ্ধবিরতি ছাড়া বিকল্প ছিল না ডোনাল্ড ট্রাম্প-এর : ত্রিতা পার্সি

দ্বীন প্রতিষ্ঠায় নারীদেরকে ঐতিহাসিক ভূমিকা পালন করতে হবে : মুহাঃ আব্দুল খালেক

আশাশুনিতে জাতীয় সমাজ সেবা দিবস পালিত

স্মৃতিসৌধে পিনাকী-ইলিয়াসের কঠোর শাস্তি দাবি নতুনধারার

এবার ভারতের ভিসা জটিলতায় পড়লেন দুই ইংলিশ ক্রিকেটার

কলারোয়ায় রেড ক্রিসেন্ট কলারোয়া উপজেলা টিমের সাধারণ সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

ভোমরা কাস্টমস সিএন্ডএফ এজেন্টস এ্যসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

কলারোয়ায় বেকার যুবদের নিয়ে ব্যবসার ব্যবস্থাপনা প্রশিক্ষণ অনুষ্ঠিত