শুক্রবার , ৩০ জানুয়ারি ২০২৬ | ৯ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আন্তর্জাতিক
  3. আশাশুনি
  4. ইসলাম ও জীবন
  5. কলারোয়া
  6. কালিগঞ্জ
  7. খুলনা
  8. খেলাধুলা
  9. জাতীয়
  10. তালা
  11. দেবহাটা
  12. পাটকেলঘাটা
  13. ফিচার
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন।

আশাশুনির বড়দলে খাল খননের উদ্যোগ ১২ হাজার বিঘা জমিতে সোনার ফসল ফলবে

প্রতিবেদক
Ekramul Kabir
জানুয়ারি ৩০, ২০২৬ ৩:০১ অপরাহ্ণ

জি এম মুজিবুর রহমান :: আশাশুনি উপজেলার বড়দলে পয়ঃ নিস্কাশন ব্যবস্থার অভাব ও জলাবদ্ধতায় নাকানি চুপানি খাওয়া মানুষের ভাগ্যে সুখ ও শান্তির হাতছানি উঁকি দিতে শুরু করেছে।

এলাকার বাসিন্দারা বৃষ্টি মৌসুমে দুর্বিসহ যন্ত্রণা, ঘরবাড়ি দুরাবস্থা ও মাঠের ফসল নষ্টের কারনে প্রতি বছর সীমাহীন দুর্ভোগের শিকার হয়ে থাকে। দীর্ঘদিনের দুরাবস্থা দূর করতে খাল খননের জন্য কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। বিএডিসি ক্ষুদ্র সেচ প্রকল্পের আওতায় উপজেলার বড়দল ইউনিয়নে খাল খননের জন্য সার্ভের কাজ সম্পন্ন করেছে। প্রকল্প পরিচালক এক্সিকিটিভ ইঞ্জিনিয়ার জামাল ফারুকের নোতৃত্বে সার্ভের কাজে সার্বিক ব্যবস্থাপনায় আছেন, বিএডিসির সার্ভেয়ার সাকিবুর রহমান, স্থানীয় ইউপি সদস্য প্রসেনজিৎ কুমার সরকার ও সাবেক মেম্বার দিলিপ কুমার সানা। কাজ পরিচালনা করছেন, বীর মুক্তিযোদ্ধা মাস্টার আব্দুল ওহাব মোল্যা। প্রকল্পের আওতায় ইউনিয়নের চান্দী বামনডাঙ্গা মৌজায় তিতুখালী খাল (দৈর্ঘ্য ৪কিঃমিঃ), বামনডাঙ্গা গেট সংলগ্ন খাল (৩ কিঃমিঃ), লেবু খালী খাল (২ কিঃমিঃ), অভিলাষের ভিটার পার্শ্ববর্তী (১ কিঃমিঃ), কুলতলার খাল (১ কিঃমিঃ), বড়দল ও চক বুড়িয়া মৌজার চেউটিয়া খাল (৪ কিঃমিঃ) সহ আরও কিছু ছোট ছোট খাল খনন করা হবে।

কাজ পরিচালনার দায়িত্বে থাকা বীর মুক্তিযোদ্ধা মাস্টার আঃ ওহাব মোল্যা জানান, খালগুলো খনন করার লক্ষ্যে ইতিমধ্যে সার্ভের কাজ শেষ হয়েছে। দ্রুতই খনন কাজ শুরু করা হবে। খনন কাজ সম্পন্ন হলে বড়দল ইউনিয়নের ১০/১২ হাজার বিঘা সম্পত্তির জলাবদ্ধতা দূর হবে। এলাকার হাজার হাজার চাষী নির্বিঘ্নে তাদের সম্পত্তিতে উচ্চ ফলনশীল ধান, তরমুজ, সরিষা ও শাকসব্জী চাষ করে জীবন মানের উন্নয়নে নতুন করে কাজ করতে সক্ষম হবে।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

আগামীর বাংলাদেশ গড়তে বিএনপির সুস্পষ্ট পরিকল্পনা রয়েছে

এখন সাশ্রয়ী নতুন দামে পাওয়া যাচ্ছে আলটিমেট ডিউরেবিলিটি চ্যাম্পিয়ন অপো এ৫

সাতক্ষীরা-০৩ আসনে নমিনেশন জমা দিলেন জাপার এড আলিফ হোসেন

নির্বাচনে ২৪ ঘণ্টা যান চলাচলে নিষেধাজ্ঞা জারি, চলবে যেসব বাহন

কয়রায় সংবাদ সম্মেলনের মাধ্যমে  আ,লীগ নেতা ইকবাল সানার পদত্যাগ

একই পরিবারের ১৩ জনসহ সারাদেশে সড়ক দুর্ঘটনায় নিহত ২৪

আশাশুনির গদাইপুরে সনাতনী ধর্মাবলম্বীদের নিয়ে কাজী আলাউদ্দীনের নির্বাচনী সমাবেশ

কয়রার মহারাজপুর ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির মাসিক সভা

আশাশুনিতে নির্বাচনী লিফলেট নিতে গিয়ে ভ্যান চাপায় শিশু নিহত

আশাশুনির বড়দলে জলবায়ু পরিবর্তনজনিত বিপন্নতা বিশ্লেষণ কার্যক্রম