সোমবার , ২৬ জানুয়ারি ২০২৬ | ৯ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আন্তর্জাতিক
  3. আশাশুনি
  4. ইসলাম ও জীবন
  5. কলারোয়া
  6. কালিগঞ্জ
  7. খুলনা
  8. খেলাধুলা
  9. জাতীয়
  10. তালা
  11. দেবহাটা
  12. পাটকেলঘাটা
  13. ফিচার
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন।

আগামীর বাংলাদেশ গড়তে বিএনপির সুস্পষ্ট পরিকল্পনা রয়েছে

প্রতিবেদক
Ekramul Kabir
জানুয়ারি ২৬, ২০২৬ ১:৪২ পূর্বাহ্ণ

সময় ডেস্ক :: আগামীর বাংলাদেশ গড়তে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির একটি সুস্পষ্ট পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন দলটির চেয়ারম্যান তারেক রহমান।

তিনি বলেন, ‘এ দেশের কৃষক, শ্রমিক ও মেহনতি মানুষকে বাঁচাতে হলে ভোটের মাধ্যমে পরিবর্তন আনতে হবে। সে লক্ষ্যে আগামী ১২ ফেব্রুয়ারি ভোরে লাইনে দাঁড়িয়ে ভোট দিয়ে, সন্ধ্যায় ধানের শীষের বিজয় নিশ্চিত করে বাড়ি ফিরতে হবে।’

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে রোববার (২৫ জানুয়ারি) রাত পৌনে ১১টায় কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার ফুলতলী মাঠে আয়োজিত এক নির্বাচনী জনসভায় তিনি এসব কথা বলেন।

তারেক রহমান বলেন, ‘আগামীর বাংলাদেশ গড়তে বিএনপির একটি সুস্পষ্ট পরিকল্পনা রয়েছে। শুধুমাত্র অন্য রাজনৈতিক দলগুলোর সমালোচনা করলে মানুষের পেট ভরবে না। সমালোচনা থাকবে, তবে তা কাজের বিকল্প নয়।’

তিনি বলেন, ‘আমরা ক্ষমতায় গেলে ভাষা শিক্ষার মাধ্যমে কর্মসংস্থানের ব্যবস্থা করব, নারীদের জন্য সহজ শর্তে ছোট ঋণ চালু করব, কম্পিউটার প্রশিক্ষণের মাধ্যমে অতিরিক্ত আয়ের সুযোগ তৈরি করব। পাশাপাশি ইমাম ও মুয়াজ্জিনদের জন্য ভাতার ব্যবস্থাও করা হবে।’

সমালোচনাকারীদের উদ্দেশে তিনি বলেন, ‘যারা আমাদের সমালোচনা করছে, তাদের দেশ পরিচালনার কোনো অভিজ্ঞতা নেই এবং জনগণের সামনে কোনো পরিকল্পনাও নেই। বিএনপিই প্রথম সরকারে গেলে কী কী করবে, তা ধাপে ধাপে তুলে ধরছে।’

তিনি আরো বলেন, ‘৫ আগস্টের পর মানুষ যে পরিবর্তন চেয়েছিল, সেই পরিবর্তন বাস্তবায়নেই আমরা কাজ করব।’

কুমিল্লার কৃষকদের প্রসঙ্গ তুলে তারেক রহমান বলেন, ‘বিএনপি ক্ষমতায় এলে কুমিল্লায় খাল খনন কর্মসূচি বাস্তবায়ন করা হবে। সে সময় আবারো কুমিল্লাবাসীর সাথে দেখা হবে।’

তিনি জোর দিয়ে বলেন, ‘আগে পেটে ভাত, তারপর অন্য চিন্তা।’

জনসভায় সভাপতিত্ব করেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সভাপতি ও কুমিল্লা-৮ (বরুড়া) আসনের প্রার্থী জাকারিয়া তাহের সুমন।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

আশাশুনিতে যাকাত শীর্ষক সেমিনার ও ইফতার মাহফিল

ওসমান হাদী হত্যার বিচারের দাবিতে সাতক্ষীরায় অবস্থান কর্মসূচি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলকে ধূমপানমুক্ত ঘোষণা

পাইকগাছায় বিজয় দিবসের প্রস্তুতি সভা অনুষ্ঠিত 

খালেদা জিয়ার সিটি স্ক্যান সম্পন্ন, রিপোর্ট নরমাল: মেডিকেল বোর্ড

ফিলিস্তিনি খামারে হামলা করে ১৫০ ভেড়া লুট করলো ইসরাইলিরা

রমজানে অনন্য নজির: একদিনে ৯ লাখের বেশি মুসল্লির ওমরাহ আদায়

সুন্দরবন উপকূলে পৃথক বোর্ড ও মন্ত্রণালয় চেয়ে ২১ দফা দাবি

কলারোয়ায় রেড ক্রিসেন্ট কলারোয়া উপজেলা টিমের সাধারণ সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

মির্জা আব্বাসকে দেখতে হাসপাতালে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির