বুধবার , ২৫ ফেব্রুয়ারি ২০২৬ | ২রা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আন্তর্জাতিক
  3. আশাশুনি
  4. ইসলাম ও জীবন
  5. কলারোয়া
  6. কালিগঞ্জ
  7. খুলনা
  8. খেলাধুলা
  9. জাতীয়
  10. তালা
  11. দেবহাটা
  12. পাটকেলঘাটা
  13. ফিচার
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন।

রমজানে অনন্য নজির: একদিনে ৯ লাখের বেশি মুসল্লির ওমরাহ আদায়

প্রতিবেদক
Ekramul Kabir
ফেব্রুয়ারি ২৫, ২০২৬ ১১:১৭ অপরাহ্ণ

সময় ডেস্ক :: পবিত্র রমজান মাসে মক্কার পরিবেশ এমনিতেই বদলে যায়। ইবাদতের তাগিদে বিশ্বের নানা প্রান্ত থেকে মানুষ ছুটে আসেন। তবে গত ২১ ফেব্রুয়ারি (চলতি হিজরি ১৪৪৭ সনের ৪ রমজান) যা ঘটেছে, তা সাম্প্রতিক বছরের হিসাব-নিকাশকে নতুনভাবে ভাবতে বাধ্য করছে। ওই একদিনে ৯ লাখ ৪ হাজার মুসল্লি ওমরাহ আদায় করেছেন বলে জানিয়েছে সৌদি আরবের হারামাইন কর্তৃপক্ষ। সংখ্যাটি শুধু বড় নয়; তুলনামূলক দিক থেকে তা নজরকাড়া।

কর্তৃপক্ষের দেওয়া তথ্য অনুযায়ী, এর আগে সর্বোচ্চ উপস্থিতির রেকর্ড ছিল গত বছরের ৭ মার্চ, যখন প্রায় ৫ লাখ মুসল্লি ওমরাহ পালন করেছিলেন। সেই পরিসংখ্যানের সঙ্গে এবারের সংখ্যাকে পাশাপাশি রাখলে ব্যবধান স্পষ্ট হয়। এক বছরে এত বড় সংখ্যক মুসল্লিদের উপস্থিতি—এটি কি কেবল ব্যবস্থাপনার উন্নতির ফল, নাকি ভ্রমণ-সুবিধা ও বৈশ্বিক সংযোগ বৃদ্ধিরও প্রভাব আছে? প্রশ্ন উঠতেই পারে।

এদিকে রমজান মাসে মসজিদুল হারামে মুসল্লির সংখ্যা বেড়ে যাওয়ায় নিরাপত্তা ও শৃঙ্খলা নিশ্চিত করতে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। কাবা শরিফের চারপাশের খোলা সাদা মার্বেল চত্বর, অর্থাৎ মাতাফ এলাকা, সারা দিন শুধু ওমরাহ পালনকারীদের জন্য নির্ধারণ করা হয়েছে। বিশেষ করে শুক্রবার, মাগরিব, এশা, তারাবি ও রমজানের শেষ ১০ দিন তাহাজ্জুদ নামাজের সময় ভিড় বেশি হওয়ায় মুসল্লিদের নির্ধারিত আঙিনা ও নির্দিষ্ট স্থানে নামাজ আদায়ের নির্দেশ দেওয়া হয়েছে। মসজিদের ভেতরে চলাচলের সময় নির্দেশনা মেনে চলতে বলা হয়েছে এবং পথঘাট বা করিডরে ভিড় জমাতে নিষেধ করা হয়েছে।

গ্র্যান্ড মসজিদ বা মসজিদুল হারাম ঘিরে যানজট কমাতে কেন্দ্রীয় এলাকায় পথচারীদের জন্য আলাদা পথ চালু করা হয়েছে। নামাজের সময় নির্দিষ্ট এলাকায় যানবাহন চলাচল বন্ধ রাখা হচ্ছে। অনুমতি ছাড়া মোটরসাইকেল ও সাইকেল প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। যেখানে গাড়ি রাখলে পথচারীদের চলাচলে বাধা সৃষ্টি হয়, সেসব গাড়ি সরিয়ে নেওয়া হচ্ছে।

মুসল্লিদের যাতায়াত সহজ করতে কিং আবদুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দর এবং নির্ধারিত ১৪টি পার্কিং এলাকা থেকে গণপরিবহণের ব্যবস্থা রাখা হয়েছে।

অতিরিক্ত ভিড়ের সময় যারা মসজিদুল হারাম বা এর আশপাশে প্রবেশ করতে পারেন না, তাদের কাছাকাছি মসজিদ ও প্রস্তুতকৃত নামাজের স্থানে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

সুন্দরবনে দুই পর্যটকসহ রিসোর্ট মালিককে অপহরণ করলো বনদস্যুরা

আশাশুনিতে কাঁকড়া চাষী প্রশিক্ষণ অনুষ্ঠিত

মৌলভীবাজারের সীমান্তে ভারত থেকে অনুপ্রবেশকারী ১০ জনকে আটক

ইন্টারনেট নিরাপদ ভবিষ্যৎ আলোচনা সভায় উপসচিব শাহ আব্দুল সাদি

কয়রায় বাল্যবিবাহ ও নারী নির্যাতন  প্রতিরোধে সচেতনতা বিষয়ে পথ নাটক

কয়রায় ৪ দলীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল  খেলায় কপিলমুনি ফুটবল একাদশ চ্যাম্পিয়ন 

জকসু নির্বাচনের পুনঃতফশিল, নির্বাচন ৩০ ডিসেম্বর

কয়রায় আগুনে পুড়ে গেছে ইটভাটা শ্রমিকের বসত ঘর সহ আসবাবপত্র

পাইকগাছায় কপোতাক্ষ নদ থেকে যুবকের মরদেহ উদ্ধার

আশাশুনিতে নিহত যুবক ইসমাইল হোসেনের দাফন সম্পন্ন