বুধবার , ২১ জানুয়ারি ২০২৬ | ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আন্তর্জাতিক
  3. আশাশুনি
  4. ইসলাম ও জীবন
  5. কলারোয়া
  6. কালিগঞ্জ
  7. খুলনা
  8. খেলাধুলা
  9. জাতীয়
  10. তালা
  11. দেবহাটা
  12. পাটকেলঘাটা
  13. ফিচার
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন।

আজ বাংলাদেশ দলের সঙ্গে জরুরি বৈঠক করবেন ক্রীড়া উপদেষ্টা

প্রতিবেদক
Ekramul Kabir
জানুয়ারি ২১, ২০২৬ ১০:৩২ অপরাহ্ণ

সময় ডেস্ক :: আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা ক্রমেই তীব্র হচ্ছে। ভারত ও শ্রীলঙ্কায় অনুষ্ঠিতব্য এই বিশ্বকাপে নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশের পরও আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) বাংলাদেশের অবস্থান গুরুত্ব না দেওয়ায় উত্তেজনা বাড়ছে। বিশ্বকাপ খেলতে বাংলাদেশ দল ভারত সফর না করলে বিকল্প দলকে সুযোগ দেয়ার পক্ষে ভোট দিয়েছে আইসিসি বোর্ড।

এমন পরিস্থিতিতে আজ বৃহস্পতিবার (২২ জানুয়ারি) জাতীয় দলের ক্রিকেটারদের সঙ্গে জরুরি বৈঠক করবেন অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল। বৈঠকের জন্য সব ক্রিকেটারকে বিকেল ৩টায় রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে উপস্থিত থাকার নির্দেশ দেয়া হয়েছে।

বৈঠকে বাংলাদেশ দলের বিশ্বকাপে অংশগ্রহণ নিয়ে চলমান পরিস্থিতি সম্পর্কে ক্রিকেটারদের অবহিত করা হবে। ক্রিকেট বিষয়ক সংবাদমাধ্যম ক্রিকবাজকে এমনটাই নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) একটি সূত্র। পাশাপাশি ক্রিকেটারদের মতামতও শুনবেন উপদেষ্টা।

এর আগে বাংলাদেশের টি-টোয়েন্টি অধিনায়ক লিটন দাস বলেছিলেন, আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে খেলোয়াড়দের সঙ্গে আলোচনা করা হয়নি। ধারণা করা হচ্ছে, বৃহস্পতিবারের (২২ জানুয়ারি) বৈঠকে বিশ্বকাপে অংশ নেয়া ইস্যুতে উদ্ভূত পরিস্থিতি ও সরকারের অবস্থান ক্রিকেটারদের আনুষ্ঠানিকভাবে অবহিত করা হবে।

সূত্রের তথ্য অনুযায়ী, বিশ্বকাপে অংশগ্রহণ নিয়ে ক্রিকেটারদের প্রত্যাশা ও মতামত শোনার পাশাপাশি চলমান সংকট নিরসনে সম্ভাব্য করণীয় বিষয়েও আলোচনা করবেন আসিফ নজরুল।

প্রসঙ্গত, আগামী ৭ ফেব্রুয়ারি পর্দা উঠবে টি-টোয়েন্টি বিশ্বকাপের। টুর্নামেন্টে বাংলাদেশের গ্রুপপর্বের চারটি ম্যাচই ভারতে অনুষ্ঠিত হওয়ার কথা। তবে দেশটিতে বাংলাদেশ দলের নিরাপত্তা ঝুঁকি রয়েছে উল্লেখ করে ম্যাচগুলো শ্রীলঙ্কায় স্থানান্তরের আবেদন জানিয়েছিল বিসিবি। এ ছাড়া প্রয়োজনে বাংলাদেশের গ্রুপ পরিবর্তনের আরজিও জানানো হয়। তবে আইসিসি শেষ পর্যন্ত বাংলাদেশের দাবি আমলে না নিয়ে কঠোর সিদ্ধান্তের পথে হাঁটছে।

সর্বশেষ - খেলাধুলা

আপনার জন্য নির্বাচিত

ফাউন্ডেশন টু ফিউচার’ শীর্ষক শিক্ষা বিষয়ক নতুন উদ্যোগ চালু করল হপ লুন

শিবপুরে ওয়ার্ডবাসীর বিবৃতি: দলত্যাগী ব্যক্তির সঙ্গে সংগঠনের কোনো সম্পৃক্ততা নেই

খালেদা জিয়াকে দেখতে হাসপাতালে জোবাইদা রহমান

ইউনিয়ন মানব পাচার প্রতিরোধ কমিটির দ্বিমাসিক সভা

রাজশাহীতে চিরনিদ্রায় শায়িত হবেন শামস সুমন

জুলাই বার্তাবীর সম্মাননায় ভূষিত সাতক্ষীরার মাহিনসহ ১০২ সাংবাদিক

পাইকগাছায় বিশ্ব খাদ্য কর্মসূচির ৩ কোটি টাকার টেন্ডার লটারির মাধ্যমে বন্টন 

পাইকগাছায় কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের লতার ধলায় ফুটবল একাদশ ফাইনালে

বেনাপোল বন্দরে আমদানি ও রপ্তানি বন্ধ, যাত্রী চলাচল স্বাভাবিক

সকলে মিলে সুন্দর সাতক্ষীরা গড়ে তুলবো: মুহা: আব্দুল খালেক এমপি