বুধবার , ২৬ নভেম্বর ২০২৫ | ২রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আন্তর্জাতিক
  3. আশাশুনি
  4. ইসলাম ও জীবন
  5. কলারোয়া
  6. কালিগঞ্জ
  7. খুলনা
  8. খেলাধুলা
  9. জাতীয়
  10. তালা
  11. দেবহাটা
  12. পাটকেলঘাটা
  13. ফিচার
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন।

কয়রায় জাতীয় প্রানী সম্পদ সপ্তাহ ও প্রদর্শনী উপলক্ষে  র‍্যালি আলোচনা সভা 

প্রতিবেদক
Ekramul Kabir
নভেম্বর ২৬, ২০২৫ ১:০৩ অপরাহ্ণ

 কয়রা(খুলনা)প্রতিনিধি : দেশিয় জাত, আধুনিক প্রযুক্তি প্রানী সম্পদে হবে উন্নতি, এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে খুলনার কয়রায় জাতীয় প্রানী সম্পদ সপ্তাহ ও প্রানী সম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষে উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের উদ্যোগে সপ্তাহ ব্যাপী নানা কর্মসূচি এবং প্রাণীসম্পদ মেলার আয়োজন করা হয়। এতে কৃষক, খামারি, শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
বুধবার(২৬ নভেম্বর)  সকাল ১০ টায় উপজেলা প্রানী সম্পদ দপ্তর ও ভেটেনারী হাসপাতালের উদ্যোগে এই প্রানী সম্পদ সপ্তাহ পালন করা হয়। কয়রা সদরে  র‍্যালি শেষে প্রানী সম্পদ অফিস চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা প্রানী সম্পদ অফিসার (ভারপ্রাপ্ত)  ডাঃ শুভ বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আব্দুল্লাহ আল বাকী। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা সিনিয়র  মৎস অফিসার সমীর কুমার সরকার ও উপজেলা কৃষি অফিসার তীলোক কুমার ঘোষ। আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন উপজেলা অতিরিক্ত কৃষি অফিসার তরুন কুমার রায়, উপজেলা প্রানী সম্পদ সম্প্রারন অফিসার হাসান ফেরদৌস কমল, উপজেলা ফায়ার সার্ভিসের টিম লিডার মোঃ আঃ ছালাম, জাগরনী চক্র ফাউন্ডেশনের সমন্বয়কারী মোঃ ইউসুফ আলী, খামারী শাহানারা খাতুন,নারগিস আক্তার, রফিকুল ইসলাম প্রমুখ।
আলোচনা শেষে প্রদর্শনীতে বিজয়ীদের মাঝে পুরুষ্কার বিতরণ করা হয়।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

জামায়াতের সঙ্গে টানাপোড়নের মধ্যে নতুন জোটের ইঙ্গিত ইসলামী আন্দোলনের

৫.৪ মাত্রার ভূমিকম্পে সাতক্ষীরায় ব্যাপক ক্ষয়ক্ষতি : উৎপত্তিস্থল সাতক্ষীরা

আশাশুনিতে রেড ক্রিসেন্ট সোসাইটির কম্বল বিতরণ

পর্যাপ্ত তেল মজুত আছে, ঈদে পরিবহন সংকটের শঙ্কা নেই : সড়ক পরিবহন মন্ত্রী

বিআরটিএ ও ডামের উদ্যোগে ১৯০৫ গণপরিবহণ চালককে প্রশিক্ষণ প্রদান   

খামেনির হত্যার পর ইরানের হামলা: মার্কিন ঘাঁটি ও ইসরাইলে ক্ষয়ক্ষতি

আহছানিয়া মিশনের উদ্যোগে শীতকালীন পিঠা উৎসব ও রিকভারি মিলন মেলা অনুষ্ঠিত

কোরআনের সঙ্গে গভীর সম্পর্ক গড়ে তোলা কেবল একটি ধর্মীয় অভ্যাস নয়

ভারত থেকে অস্ট্রেলিয়ায় স্থানান্তরিত হতে পারে আইসিসির দুটি ইভেন্ট

ঈদের আনন্দ ভাগাভাগি করতে ইসলামী ব্যাংক হাসপাতাল সাতক্ষীরা পরিবার রোগীদের পাশে