রবিবার , ৭ ডিসেম্বর ২০২৫ | ২৪শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আন্তর্জাতিক
  3. আশাশুনি
  4. ইসলাম ও জীবন
  5. কলারোয়া
  6. কালিগঞ্জ
  7. খুলনা
  8. খেলাধুলা
  9. জাতীয়
  10. তালা
  11. দেবহাটা
  12. পাটকেলঘাটা
  13. ফিচার
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন।

খালেদা জিয়ার সিটি স্ক্যান সম্পন্ন, রিপোর্ট নরমাল: মেডিকেল বোর্ড

প্রতিবেদক
Ekramul Kabir
ডিসেম্বর ৭, ২০২৫ ৩:৫৯ অপরাহ্ণ

ডেস্ক নিউজ : বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সিটি স্ক্যান সম্পন্ন করা হয়েছে। তাঁর চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ড জানিয়েছে সিটি স্ক্যানের রিপোর্ট নরমাল রয়েছে।

আজ রাতে মেডিকেল বোর্ডের পক্ষ থেকে সাংবাদিকদের এতথ্য জানানো হয়।

মেডিকেল বোর্ড জানায়, বেগম জিয়া আগের চেয়ে সুস্থ আছেন। দেশেই তার চিকিৎসা নিশ্চিতের চেষ্টা চলছে। স্বাস্থ্যের বিভিন্ন প্যারামিটারও উন্নতি হচ্ছে। সিটিস্ক্যান, ইসিজিসহ কয়েকটি টেস্ট করা হয়েছে রোববার, সেগুলোর রেজাল্টও ভালো এসেছে।

মেডিকেল বোর্ড থেকে আরও জানানো হয়, বেগম জিয়া এখন কিছুটা কথা বলার চেষ্টা করছেন। দুই পুত্রবধূ, ভাই ও ভাইয়ের স্ত্রীর সঙ্গে মাঝেমধ্যে কথা বলার চেষ্টা করেন।

এদিকে টানা ১৫ দিন হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, রয়েছেন চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে। তার উন্নত চিকিৎসায় লন্ডন নেয়ার সবশেষ তারিখ ছিল রোববার । তবে শারীরিক অবস্থার উন্নতি না হওয়ায় এখনই লন্ডন যাচ্ছেন না তিনি। এন্ডোস্কোপির পর পাকস্থলিতে রক্তক্ষরণ বন্ধ হয়েছে। এভারকেয়ার হাসপাতালেই দেশি-বিদেশি চিকিৎসকদের নিবিড় তত্ত্বাবধানে চলছে চিকিৎসা।

৮০ বছর বয়সী সাবেক প্রধানমন্ত্রী দীর্ঘ দিন আর্থ্রাইটিস, ডায়াবেটিসের পাশাপাশি কিডনি, লিভার, ফুসফুস, হৃদযন্ত্র, চোখের সমস্যাসহ নানা জটিলতায় ভুগছেন। গত ২৩ নভেম্বর হাসপাতালে ভর্তি হন তিনি।

 

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

দুশ্চিন্তা থেকে মুক্তি পেতে সকাল-সন্ধ্যার দোয়া

বাবা-ছেলের মনোনয়ন জমা, যাচাই-বাছাইয়ে দুটিই বাতিল

কয়রায় আন্তর্জাতিক মানবাধিকার দিবস পালন উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা 

খানপুর ফেমাস একাডেমিক কোচিং সেন্টারের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত

দেশজুড়ে ওয়াই-ফাই কলিং সেবা চালু করল বাংলালিংক

স্মৃতিসৌধে পিনাকী-ইলিয়াসের কঠোর শাস্তি দাবি নতুনধারার

ফের ইরানের তেল ও বিদ্যুৎ কেন্দ্রে হামলার হুমকি ট্রাম্পের

সাতক্ষীরায় শিশু রিয়ানকে নির্যাতনের পর হত্যা গ্রেপ্তার-১

শ্যামনগরের গাবুরায় অভিযোজন কৃষি চর্চা বাড়াতে কৃষি ফসল ও সবজি চাষ বিষয়ক প্রশিক্ষণ

ইউনিয়ন মানব পাচার প্রতিরোধ কমিটির দ্বিমাসিক সভা