বুধবার , ২৬ নভেম্বর ২০২৫ | ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আন্তর্জাতিক
  3. আশাশুনি
  4. ইসলাম ও জীবন
  5. কলারোয়া
  6. কালিগঞ্জ
  7. খুলনা
  8. খেলাধুলা
  9. জাতীয়
  10. তালা
  11. দেবহাটা
  12. পাটকেলঘাটা
  13. ফিচার
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন।

সাতক্ষীরায় জাতীয় প্রাণী সম্পদ সপ্তাহ ও প্রদর্শনী-২০২৫ উপলক্ষে আলোচনা সভা 

প্রতিবেদক
Ekramul Kabir
নভেম্বর ২৬, ২০২৫ ১২:১৭ অপরাহ্ণ

 

নিজস্ব প্রতিনিধি : দেশীয় জাত, আধুনিক প্রযুক্তি  প্রাণিসম্পদে হবে উন্নতি এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী-২০২৫ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৬ নভেম্বর) বেলা ১২টায় জেলা প্রাণিসম্পদ দপ্তর চত্বরে প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প (এলডিডিপি) সহযোগিতায় এবং সদর উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেনারি হাসপাতালের আয়োজনে সাতক্ষীরা জেলা প্রাণিসম্পদ অফিসার ডা. এফএম মান্নান কবীর এঁর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে র‍্যালির উদ্বোধন করেন এবং বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা প্রশাসক মিজ্ আফরোজা আখতার।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) সম্মানিত অতিথি বক্তব্য রাখেন মুকিত হাসান খান, সদর উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মো. বদরুদ্দোজা প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন সদর উপজেলা প্রাণিসম্পদ অফিসার মোঃ মশিউর রহমান।
এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা ভেটেনারি অফিসার ডা. বিপ্লবজিৎ কর্মকার, অবসরপ্রাপ্ত জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোঃ আব্দুর রাজ্জাক, সদর উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ মনির হোসেন, কৃষিবিদ জাহিদুর রহমান, জেলা কৃষি প্রকৌশলী হারুন বিন হানিফ, জেলা ট্রেনিং অফিসার ডা. বিষ্ণুপদ বিশ্বাস, সদর উপজেলা সহকারী মৎস অফিসার মো. লুৎফর রহমান প্রমুখ।
আলোচনা সভা পূর্বে জেলা প্রাণিসম্পদ চত্বরে ৬টি ক্যাটাগরিতে স্থান পাওয়া ২২টি স্টল পরিদর্শন করেন প্রধান অতিথি জেলা প্রশাসক সহ অতিথিবৃন্দ। প্রানিসম্পদ অফিসের সম্প্রসারণ অফিসার ডা. মো. ইনামুল শেখ।

সর্বশেষ - খেলাধুলা

আপনার জন্য নির্বাচিত

সামরিক বল প্রয়োগ না করে গ্রিনল্যান্ড কিনতে অনড় ট্রাম্প

দৈনিক প্রবাহের সম্পাদক ও প্রকাশক আশরাফ উল হকের সুস্থতা কামনায় কযরা উপজেলা প্রেসক্লাবের বিবৃতি

নয়াপল্টনে ফিরল প্রাণচাঞ্চল্য, নেতাকর্মীদের সরব উপস্থিতি

প্রথম আলোতে হামলা মামলায় ১৫ আসামি কারাগারে

বিদ্রোহী প্রার্থীর পক্ষে প্রচারণার অভিযোগে সাতক্ষীরায় বিএনপির ২৮ নেতাকর্মী বহিষ্কার

আমি শুধু জামায়াতের বিজয় চাই না, ১৮ কোটি মানুষের বিজয় চাই : জামায়াত আমীর

তালা-কলারোয়ার ধানের শীষের প্রার্থী হাবিবুল ইসলাম হাবিবের সুস্থতা কামনায় দোয়া মাহফিল

কয়রায় বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দােয়া ও মিলাদ মাহফিল

বিয়ে নিয়ে মুখ খুললেন লুবাবা

হামিদুল ইসলাম শামীমের নিজ অর্থায়নে শীত বস্ত্র বিতরণ