বৃহস্পতিবার , ২ এপ্রিল ২০২৬ | ৩রা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আন্তর্জাতিক
  3. আশাশুনি
  4. ইসলাম ও জীবন
  5. কলারোয়া
  6. কালিগঞ্জ
  7. খুলনা
  8. খেলাধুলা
  9. জাতীয়
  10. তালা
  11. দেবহাটা
  12. পাটকেলঘাটা
  13. ফিচার
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন।

বিয়ে নিয়ে মুখ খুললেন লুবাবা

প্রতিবেদক
Ekramul Kabir
এপ্রিল ২, ২০২৬ ১২:২১ অপরাহ্ণ

সময় ডেস্ক :: আলোচিত কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী মডেল সিমরিন লুবাবার বিয়ে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা চলছে। মঙ্গলবার (৩১ মার্চ) নিজের ফেসবুকে একটি পোস্ট দেওয়ার পরই মূলত বিয়ের গুঞ্জন ছড়িয়ে পড়ে।

বাল্যবিবাহ করেছে লুবাবা! এমন খবরে রীতিমতো তোলপাড় ফেসবুক। কেউ জানিয়েছেন শুভ কামনা, কেউ বা বাল্যবিবাহ করায় জানিয়েছেন নিন্দা। চব্বিশ ঘণ্টা না পেরোতেই নতুন বক্তব্য পাওয়া গেল তার বিয়ে নিয়ে।

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে শিশুশিল্পী সিমরিন লুবাবা লিখেছেন, আলহামদুলিল্লাহ। আমাদের দুই পরিবারের সিদ্ধান্ত অনুযায়ী ঘরোয়া পরিবেশে আমাদের বাগদান সম্পন্ন হয়েছে। বাংলাদেশ সরকারের আইন অনুযায়ী নির্ধারিত সময়ে আমাদের বিবাহ সম্পন্ন হবে, ইনশাআল্লাহ। আমরা সকলের কাছে দোয়া প্রার্থী।

এর আগে, মঙ্গলবার বাগ্দত্তার সঙ্গে ফেসবুকে ছবি পোস্ট করে সিমরিন লুবাবা লিখেছিল, ‘আলহামদুলিল্লাহ। আমাদের দুই পরিবারের সিদ্ধান্ত অনুযায়ী ঘরোয়া পরিবেশে আমাদের বাগ্দান সম্পন্ন হয়েছে।’

লুবাবার ওই ফেসবুক পোস্ট ঘিরে তার বিয়ের গুঞ্জন ছড়িয়ে পড়ে। বিষয়টি নিয়ে আলোচনার মধ্যে বুধবার (১ এপ্রিল) সন্ধ্যায় আরেকটি ফেসবুক পোস্ট দিয়ে বিষয়টি পরিষ্কার করেছে সে।

শৈশব থেকেই বিনোদন অঙ্গনের পরিচিত মুখ সিমরিন লুবাবা। প্রয়াত খ্যাতিমান অভিনেতা আবদুল কাদেরের নাতনি হিসেবে অল্প বয়সে অভিনয়ে আসে সে। শিশুশিল্পী হিসেবে জনপ্রিয়তা পাওয়ার পর নিয়মিত অভিনয় ও মডেলিং করতো লুবাবা। তবে গত বছরের শেষ দিকে হঠাৎ ঘোষণা দিয়ে বিনোদন অঙ্গন থেকে নিজেকে সরিয়ে নেয় সে।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

বুধহাটায় বিদ্যুতের লাইন কাটা  নিয়ে সংঘর্ষে  আহত-২ 

সামাজিক মাধ্যমে নয়, যুদ্ধক্ষেত্রেই নির্ধারিত হবে সংঘাতের সমাপ্তি: ইরান

ডেইলি স্টার-প্রথম আলো কাণ্ডে ভীত গণমাধ্যম : মোমিন মেহেদী

আশাশুনির কাদাকাটি ও দরগাহপুরে জামায়াতের নির্বাচনী জনসভা ও গণসংযোগ

নেতানিয়াহুকে হত্যার অঙ্গীকার ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর

কলারোয়ায় দারিদ্র্য বিমোচনে ‘যাকাত শীর্ষক সেমিনার’ অনুষ্ঠিত

জকসু নির্বাচনের পুনঃতফশিল, নির্বাচন ৩০ ডিসেম্বর

কালিগঞ্জে দুইটি ক্লিনিকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ২০ হাজার টাকা জরিমানা

স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ সার্বভৌমত্ব রক্ষায় ধানের শীষে ভোট দিন-বল্লীর নির্বাচনী জনসভায় আব্দুর রউফ

সুপ্রিম কোর্টের ২০২৬ সালের বর্ষপঞ্জি অনুমোদন, অবকাশকালীন ছুটি ৬৩ দিন