বৃহস্পতিবার , ২৭ নভেম্বর ২০২৫ | ২৪শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আন্তর্জাতিক
  3. আশাশুনি
  4. ইসলাম ও জীবন
  5. কলারোয়া
  6. কালিগঞ্জ
  7. খুলনা
  8. খেলাধুলা
  9. জাতীয়
  10. তালা
  11. দেবহাটা
  12. পাটকেলঘাটা
  13. ফিচার
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন।

সুপ্রিম কোর্টের ২০২৬ সালের বর্ষপঞ্জি অনুমোদন, অবকাশকালীন ছুটি ৬৩ দিন

প্রতিবেদক
Ekramul Kabir
নভেম্বর ২৭, ২০২৫ ১১:৫০ অপরাহ্ণ

ডেস্ক নিউজ  : ২০২৬ সালের বর্ষপঞ্জি অনুমোদন দিয়েছে সুপ্রিম কোর্টের ফুল কোর্ট সভা।

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) বিকেলে সুপ্রিম কোর্ট অডিটরিয়ামে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের সভাপতিত্বে সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারপতিদের অংশগ্রহণে এই ফুল কোর্ট সভা অনুষ্ঠিত হয়।

আগামী বছরের বর্ষপঞ্জি অনুযায়ী, সাপ্তাহিক ও সাধারণ ছুটি ছাড়াও ৬৩ দিন (নীল চিহ্নিত হিসেবে) সুপ্রিম কোর্টের অবকাশকালীন ছুটি থাকছে।

এর আগে, সুপ্রিম কোর্টের ডেপুটি রেজিস্ট্রার (প্রশাসন ও বিচার) মো. আতিকুস সামাদের ২৩ নভেম্বর সই করা এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২৭ নভেম্বর বেলা ৩টায় সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে ফুল কোর্ট সভা অনুষ্ঠিত হবে। সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারপতিরা এতে অংশ নেবেন।

এ ছাড়া ফুল কোর্ট সভার স্থান পরিবর্তন প্রসঙ্গে আজ সকালে সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে সংশোধিত পত্র প্রকাশ করা হয়।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত