বৃহস্পতিবার , ২০ নভেম্বর ২০২৫ | ২৪শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আন্তর্জাতিক
  3. আশাশুনি
  4. ইসলাম ও জীবন
  5. কলারোয়া
  6. কালিগঞ্জ
  7. খুলনা
  8. খেলাধুলা
  9. জাতীয়
  10. তালা
  11. দেবহাটা
  12. পাটকেলঘাটা
  13. ফিচার
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন।

বুধহাটায় বিদ্যুতের লাইন কাটা  নিয়ে সংঘর্ষে  আহত-২ 

প্রতিবেদক
Ekramul Kabir
নভেম্বর ২০, ২০২৫ ১২:২৩ পূর্বাহ্ণ

জি এম মুজিবুর রহমান, আশাশুনি :  আশাশুনি উপজেলার বুধহাটায় পল্লী বিদ্যুতের লাইন কাটাকে কেন্দ্র করে সংঘর্ষে দু’জন আহত হয়েছেন। ঘটনার পর ওই বাড়ি থেকে বিদ্যুতের লাইনসহ মিটার অপসারণ করেছেন আশাশুনি পল্লী বিদ্যুৎ বিভাগ।
মঙ্গলবার (১৮ নভেম্বর) বুধহাটা পেট্রোল পাম্পের সামনে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, মঙ্গলবার সকালে বুধহাটা বাজারে পেট্রোল পাম্প সংলগ্ন তাইজুল ইসলামের পুত্র সাদ্দাম হোসেনের বাড়িতে বিদ্যুতের বকেয়া টাকা আদায় করতে যান পল্লী বিদ্যুতের লাইন ম্যান মোহাম্মদ আতিকুর রহমান (৩৫)। এ সময় সাদ্দাম হোসেনের বাড়ি ও দোকানে ৮ থেকে ১০ টা করে বিদ্যুৎ বিল বকেয়া নিয়ে উভয়পক্ষ বাক-বিতন্ডায় জড়িয়ে পড়ে। এক পর্যায়ে বিদ্যুত কর্মী ও সাদ্দাম পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এতে দুজন গুরুতর আহত হলে উভয়কে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনার জের ধরে বুধবার (১৯ নভেম্বর) সকালে প্রশাসনের উপস্থিতিতে সাদ্দাম হোসেনের বাড়ি ও দোকান থেকে বিদ্যুৎ লাইন অপসারণ করেন পল্লী বিদ্যুৎ পল্লী বিদ্যুৎ এর কর্মকর্তা-কর্মীবৃন্দ।
বুধহাটা পল্লী বিদ্যুত সমিতির এজিএম কুমুদ রঞ্জন দেবনাথ বলেন, ঘটনার দিন আমার লাইন ম্যান সাদ্দাম হোসেনের কাছে বকেয়া টাকা আদায় করতে গেলে  তার উপরে হামলা করে। বর্তমান সে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে।
আশাশুনি থানার অফিসার ইনচার্জ মোঃ শামসুল আরেফিন বলেন, বিদ্যুতের লাইনম্যান ও গ্রাহকের মধ্যে সংঘর্ষের ঘটনায় দু’জন আহত হয়েছে। বিদ্যুৎ অফিসের পক্ষ থেকে এজাহার দায়ের হয়েছে। তদন্ত-পূর্বক ব্যবস্থা নেয়া হবেন বলে জানান তিনি।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

ঢামেকে আরও এক কারাবন্দীর মৃত্যু, দুই দিনে মারা গেলেন ৪ জন

আশাশুনিতে ৮ দলীয় নাইট মিনি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

ফ্ল্যাগশিপ স্টোর ঘোষণার মধ্য দিয়ে ও’ ফ্যানস ফেস্টিভাল ২০২৫ শুরু করলো অপো

সাতক্ষীরায় ৫ কোটি টাকার ভারতীয় মাদক ও চোরাচালান পণ্য জব্দ

কুড়িগ্রামে ভিডিপি দিবস-২০২৬ উপলক্ষ্যে শুভ উদ্বোধন ও র‌্যালি অনুষ্ঠিত

জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন আসিফ মাহমুদ, পদত্যাগের গুঞ্জন

২১ জানুয়ারি থেকে ৭৫ দেশের নাগরিকদের ভিসা প্রক্রিয়া স্থগিত করবে যুক্তরাষ্ট্র

একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে সরকার গঠনের পথে বিএনপি

মার্কিন নাগরিকদের ভিসা বাতিলের সিদ্ধান্ত ৩৯ দেশের

১৪ মার্চ ইমাম-মুয়াজ্জিনদের সম্মানি কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী