বৃহস্পতিবার , ৮ জানুয়ারি ২০২৬ | ২রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আন্তর্জাতিক
  3. আশাশুনি
  4. ইসলাম ও জীবন
  5. কলারোয়া
  6. কালিগঞ্জ
  7. খুলনা
  8. খেলাধুলা
  9. জাতীয়
  10. তালা
  11. দেবহাটা
  12. পাটকেলঘাটা
  13. ফিচার
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন।

আশাশুনিতে ৮ দলীয় নাইট মিনি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

প্রতিবেদক
Ekramul Kabir
জানুয়ারি ৮, ২০২৬ ১:১৫ অপরাহ্ণ

জি এম মুজিবুর রহমান :: আশাশুনি উপজেলার বড়দল ইউনিয়নের তেঁতুলিয়া ব্রিজ সংলগ্ন “ফকরাবাদ আদর্শ যুব সংঘ” খেলার মাঠে ৮ দলীয় নাইট মিনি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে।
বেগম খালেদা জিয়া ও শহীদ ওসমান হাদীর মৃত্যুতে ১ মিনিট নিরাবতা পালনের পর খেলার শুভ উদ্বোধন করেন, আশাশুনি উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক, চেয়ারম্যান প্রার্থী আজহারুল ইসলাম (মন্টু)। এসময় আশাশুনি প্রেসক্লাবের দপ্তর সম্পাদক এস এম শরিফুল ইসলাম শরীফ, বিএনপি নেতা আল-মাহমুদ টিক্কা, ইউনিয়ন ছাত্র দলের সাবেক সভাপতি সেলিম রেজা, সুমন বিশ্বাস, আব্দুল্লাহ, আফজাল, আলমগীর, মাহিদুল, সাগর, হুসাইন প্রমুখ। খেলায় ১ম রাউন্ডে টাইব্রেকারে ২-১ ব্যবধানে কাটাখালিকে পরাজিত করে, চাঁদখালি টাইব্রেকারে ২-১ ব্যবধানে জামালনগরকে, ফকরাবাদ টাইব্রেকারে ২-১ ব্যবধানে সাতক্ষীরাকে, গদাইপুর টাইব্রেকারে ২-১ গোলের ব্যবধানে বড়দল দলকে পরাজিত করে সেমিফাইনালে ওঠে। সেমিফাইনালে ফকরাবাদ টাইব্রেকারে ২-১ গোলের ব্যবধানে বাতুয়ারডাঙ্গাকে এবং চাঁদখালি ১-০ গোলে গদাইপুরকে পরাজিত করে ফাইনালে উত্তীর্ণ হয়। ফাইনালে টাইব্রেকারে ফকরাবাদকে ২-০ গোলে পরাজিত করে চাঁদখালী দল চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
চাম্পিয়ান দলকে বিশ্বকাপের ন্যায় ট্রফি ও নগদ ৮ হাজার টাকা এবং রানারআপ দলকে আকর্ষণীয় ট্রফি ও নগদ ৬ হাজার টাকা পুরস্কৃত করা হয়। খেলায় ধারাভাষ্যে ছিলেন আশরাফ হোসেন।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

সাতক্ষীরা জেলা কারাগারে এক হাজতীর মৃত্যু

জীবন গঠনে শিক্ষার্থীদের ইসলামি বই পড়ার অভ্যাস গড়ে তুলতে হবে- মমিনুর রহমান মুকুল 

দুর্নীতির বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেব, দলীয় পরিচয় দেখব না : প্রধানমন্ত্রী

নির্বাচন ও গণভোট বাংলাদেশের গণতান্ত্রিক রূপান্তরের জন্য গুরুত্বপূর্ণ

সাতক্ষীরা নিউ মার্কেট প্রিমিয়ার লীগ (সিজন-৩) ৮ দলীয় নকআউট নাইট ক্রিকেট টুর্নামেন্ট এর উদ্বোধন 

আশাশুনিতে প্রতিবন্ধীদের অন্তর্ভুক্তিমূলক শিক্ষার স্টেকহোল্ডারদের অ্যাডভোকেসী সভা

যশোরে যুবলীগ ক্যাডার আরিফের বাড়ি থেকে অস্ত্র-গুলি উদ্ধার, আটক ৪

পুরুষদের যে ৫ গুণে হাবুডুবু খান নারীরা!

সুন্দরবনে বিষ প্রয়োগে মাছ ধরার  অভিযোগে ৩ টি নৌকা জব্দ

কাটছে না সয়াবিন তেলের সংকট