রবিবার , ৮ ফেব্রুয়ারি ২০২৬ | ২৫শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আন্তর্জাতিক
  3. আশাশুনি
  4. ইসলাম ও জীবন
  5. কলারোয়া
  6. কালিগঞ্জ
  7. খুলনা
  8. খেলাধুলা
  9. জাতীয়
  10. তালা
  11. দেবহাটা
  12. পাটকেলঘাটা
  13. ফিচার
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন।

যশোরে যুবলীগ ক্যাডার আরিফের বাড়ি থেকে অস্ত্র-গুলি উদ্ধার, আটক ৪

প্রতিবেদক
Ekramul Kabir
ফেব্রুয়ারি ৮, ২০২৬ ২:৩০ অপরাহ্ণ

যশোর প্রতিনিধি :: যশোরে যুবলীগ ক্যাডার আরিফের বাড়িতে অভিযান চালিয়ে বিদেশি পিস্তল, গুলি, ধারালো অস্ত্র ও মদসহ চারজনকে আটক করেছে যৌথবাহিনী।

শনিবার (৭ ফেব্রুয়ারি) রাত ১২টার পর যশোর শহরের ঢাকারোড বিসিএমসি কলেজ সংলগ্ন স্থানে আরিফের বাড়িতে এ অভিযান চালায় যৌথবাহিনী। প্রায় আড়াই ঘণ্টা ধরে চলে এ অভিযান।

অভিযানের সময় আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে আরিফ পালিয়ে গেলেও আটক করা হয় তার দুই ভাই জোয়েব হাসান সাকি ও জাকির হোসেন সাগর, আরিফের স্ত্রী লোপা খাতুন এবং সাগরের স্ত্রী তাহেরা আক্তার তানিয়াকে।

যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক আহমেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে যৌথবাহিনীর একটি টিম শনিবার রাত ১২টার পর আরিফের বাড়িতে অভিযান চালায়। প্রায় আড়াই ঘণ্টা ধরে ওই বাড়িতে তল্লাশি চালানো হয়। এ সময় ওই বাড়ি থেকে দুটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন, এক রাউন্ড গুলি, দুটি চাপাতি, দুটি চাকু, একটি টেলিস্কোপ, এক বক্স এয়ারগানের গুলি, পাঁচটি মদের বোতল ও দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। এ সময় আরিফের স্ত্রী ও দুই ভাইসহ চারজনকে আটক করা হয়। অভিযান শেষে রাত সাড়ে ৪ টার দিকে আটক ব্যক্তিদের যশোর কোতোয়ালি মডেল থানায় হস্তান্তর করা হয়।

তিনি আরও জানান, আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ শেষে আদালতে সোপর্দ করা হবে।

পুলিশ সূত্রে জানা যায়, আওয়ামী লীগ সরকারের সময়ে আরিফ, সাকি ও সাগর যুবলীগের প্রভাবশালী ও দাপুটে ক্যাডার হিসেবে পরিচিত ছিলেন। বিশেষ করে আরিফ ছিলেন সাবেক এমপি ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদারের একটি অংশের বাহিনী প্রধান। পাশাপাশি তিনি শাহীন চাকলাদারের ভাই ফন্টু চাকলাদারের ঘনিষ্ঠ সহযোগী হিসেবেও পরিচিত ছিলেন। অস্ত্র ব্যবসা, চাঁদাবাজি ও টেন্ডারবাজিসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে দীর্ঘদিন ধরে জড়িত ছিলেন তারা। এর আগেও অস্ত্রসহ তারা একাধিকবার গ্রেপ্তার হয়েছিলেন।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

বিলম্ব হতে পারে খালেদা জিয়ার লন্ডন যাত্রা : এয়ার অ্যাম্বুলেন্সে কারিগরি ত্রুটি

একই পরিবারের ১৩ জনসহ সারাদেশে সড়ক দুর্ঘটনায় নিহত ২৪

দারুস সালাম মাদরাসা ও এতিমখানার আজীবন সদস্য সম্মেলন ও হাফেজদের পাগড়ী প্রদান

বঙ্গোপসাগর থেকে অবৈধ ট্রলিং বোটসহ ৩৭ জেলে আটক

কয়রায় প্রকল্পের অগ্রগতি ও পর্যালোচনা  বিষয়ে দ্বি-মাসিক সমন্বয় সভা 

আবারও পেছাল সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ

গভীর রাতে লরি ভর্তি ১৭০০ লিটার পেট্রোল জব্দ

কয়রায় সনাতন ধর্মাবলম্বীদের সাথে বিএনপির প্রার্থীর মত বিনিময় সভা 

তিন মাসে ভারত থেকে এলো ১৩ হাজার ৫২৮ মেট্রিক টন চাল

দক্ষ জনবল এবং অর্থের অভাবে বাংলাদেশ…