মঙ্গলবার , ২৪ ফেব্রুয়ারি ২০২৬ | ২রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আন্তর্জাতিক
  3. আশাশুনি
  4. ইসলাম ও জীবন
  5. কলারোয়া
  6. কালিগঞ্জ
  7. খুলনা
  8. খেলাধুলা
  9. জাতীয়
  10. তালা
  11. দেবহাটা
  12. পাটকেলঘাটা
  13. ফিচার
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন।

ধনীদের সম্পদের উপর আল্লাহ বিত্তহীনদের অধিকার দিয়েছেন: মুহাদ্দিস আব্দুল খালেক এমপি

প্রতিবেদক
Ekramul Kabir
ফেব্রুয়ারি ২৪, ২০২৬ ১২:৫৮ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিবেদক :: বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারী, সাতক্ষীরা সদর ২ আসনের সংসদ সদস্য মুহাদ্দিস আব্দুল খালেক বলেন,বাংলাদেশ জামায়াতে ইসলামী একটি সফল ইসলামী সমাজ বিনির্মাণের স্বপ্ন দেখে এবং যখন ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠিত হবে তখন রাষ্ট্রের কাছে এই যাকাত আদায় ও বণ্টনের দায়িত্ব ন্যস্ত হবে। তখন যাকাত ব্যবস্থাপনা সরকার-ই সুষ্ঠুভাবে পরিচালনা করবে এবং পাওনাদাররা যথাযথ ভাবে এই যাকাত থেকে তাদের প্রাপ্য বুঝে পাবেন। যাদের সম্পদে নিসাব পরিমাণ আছে, তাদের প্রত্যেককে নিজ সম্পদের হিসাব থেকে যাকাত আদায় করতে হবে।

তিনি রমজানের শুরুতেই অন্যতম ফরজ বিধান যাকাত ও ওশর আদায়ের মাধ্যমে সবাইকে ইবাদত বন্দিগীতে মনোযোগী হওয়ার উদাত্ত্ব আহবান জানান। বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতক্ষীরা সদর শাখার উদ্যোগে সোমবার সন্ধ্যায় “ সিয়াম ও যাকাত ” শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এমপি আব্দুল খালেক আরো বলেন, যাকাত কোন অনুগ্রহ নয়। রাসূল (সা.) যাকাতের সংজ্ঞা দিতে গিয়ে বলেছেন, তা ধনী ব্যক্তিদের কাছ থেকে আদায় করে অভাবগ্রস্থদের মাঝে বিতরণ করতে হবে। ধনীদের সম্পদের উপর আল্লাহ বিত্তহীনদের অধিকার দিয়েছেন। আর বিত্তবানদের সেই হক আদায় করতে হবে। মূলতঃ যাকাত ভিত্তিক সমাজব্যবস্থা প্রতিষ্ঠার মধ্যেই আর্তমানবতার অর্থনৈতিক মুক্তি রয়েছে। আর ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার মাধ্যমেই যাকাত ভিত্তিক সমাজব্যবস্থা প্রতিষ্ঠা করা সম্ভব। তিনি ইসলামী সমাজ বিনির্মাণে সকলকে আপোসহীনভাবে কাজ করার আহবান জানান।

মূলপ্রবন্ধ উপস্থাপন করে সাতক্ষীরা জেলা জামায়াতের আমীর উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল বলেন, যাকাত একটি ফরজ ইবাদত। এটি গরীব দুঃখীদের হক। এটি তাদের প্রতি কোন করুণা বা কৃপা নয়। আল্লাহ পবিত্র কুরআনের যত স্থানে সালাতের কথা বলেছেন সাথে সাথে যাকাতের কথাও বলেছেন। যাকাত দেয়া মুত্তাকির আলামত। যারা সম্পদ অর্জন করেছেন, তাদের জন্য যাকাত আদায় করা অত্যন্ত জরুরি। যদি কেউ স্বেচ্ছায় যাকাত আদায় না করেন, সেখানে সরকারি ভাবে যাকাত আদায় করার ব্যবস্থা করতে হবে অথবা ইসলামী সংগঠনের মাধ্যমেও যাকাত আদায়ের ব্যবস্থা করতে হবে।

সদর জামায়াতের আমীর মাওলানা মোশাররফ হোসেনের সভাপতিত্বে ও সেক্রেটারী মাওলানা হাবিবুর রহমানের সঞ্চালনায় সেমিনারে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা নায়েবে আমীর ডা. মাহমুদুল হক, জেলা সহকারী সেক্রেটারী অধ্যাপক ওবায়দুল্লাহ, সাতক্ষীরা সরকারী কলেজের সাবেক অধ্যক্ষ, প্রফেসর লিয়াকত পারভেজ,ঝাউডাঙ্গা ফাজিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাওলানা আব্দুল বারী,সদর জামায়াতের সাবেক আমীর জেলা কর্মপরিষদ সদস্য মাওলানা শাহাদাৎ হোসেন প্রমুখ।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

সাতক্ষীরায় নিষিদ্ধ সংগঠনের ৬ নেতাকর্মী গ্রেপ্তার

মানবিক বাংলাদেশের পক্ষে সর্বত্র গণজোয়ার তৈরি হয়েছে : জামায়াত আমীর

জীবননগরে দুই গ্রুপের সংঘর্ষ, প্রতিবাদে বিক্ষোভ মিছিল

বিআরটিএ ও ডামের উদ্যোগে ১১৮০ গণপরিবহণ চালককে প্রশিক্ষণ প্রদান

সাতক্ষীরায় তানযীমুল উম্মাহ হিফয মাদরাসার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

নিখোঁজ শিখা বর্মনকে খুঁজে পেতে সাহায্য করুন

বুধহাটায় বিদ্যুতের লাইন কাটা  নিয়ে সংঘর্ষে  আহত-২ 

কলারোয়ায় বেকার যুবদের নিয়ে ব্যবসার ব্যবস্থাপনা প্রশিক্ষণ অনুষ্ঠিত

সাতক্ষীরায় যুবদল নেতা নুর ইসলামের তাণ্ডব: এক সপ্তাহে সাংবাদিকসহ তিনজনের ওপর হামলা

আশাশুনি সদর ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সাথে ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত