সোমবার , ২৯ ডিসেম্বর ২০২৫ | ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আন্তর্জাতিক
  3. আশাশুনি
  4. ইসলাম ও জীবন
  5. কলারোয়া
  6. কালিগঞ্জ
  7. খুলনা
  8. খেলাধুলা
  9. জাতীয়
  10. তালা
  11. দেবহাটা
  12. পাটকেলঘাটা
  13. ফিচার
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন।

যশোর-১ শার্শা আসনে মনোনয়নপত্র জমা দিলেন ৭ জন প্রার্থী 

প্রতিবেদক
Ekramul Kabir
ডিসেম্বর ২৯, ২০২৫ ১২:৫৬ অপরাহ্ণ

বেনাপোল প্রতিনিধি : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সম্ভাব্য প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনে ৮৫ যশোর-১ (শার্শা উপজেলা) আসনে মনোনয়নপত্র জমা দিলেন ৭ জন প্রার্থী।
সোমবার সকাল ১০ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত মনোনয়ন জমা গ্রহন করেন সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা ফজলে ওয়াহিদ।
সহকারী রিটার্নিং কর্মকর্তা ফজলে ওয়াহিদ সাংবাদিকদের জানান, নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সোমবার মনোনয়ন পত্র জমাদানের শেষ দিন ছিলো। তারই প্রেক্ষিতে সকাল ১১ টা ৩০ মিনিটে প্রথমে মনোনয়ন জমাদান করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী মোহম্মদ আজিজুর রহমান। দুপুর ১ টা ৩০ মিনিটে মনোনয়ন জমাদেন বিএনপি মনোনীত প্রার্থী নুরুজ্জামান লিটন।বিকাল ৩টার সময় জমাদেন সতন্ত্র প্রার্থী শাহাজাহান আলী গোলদার।বিকাল ৪ টা ৩০ মিনিটে জমা দেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সাবেক কেন্দ্রীয় দপ্তর সম্পাদক (দল থেকে যাকে প্রথম মনোনয়ন দেওয়া হয়) সতন্ত্র প্রার্থী মফিকুল হাসান তৃপ্তি। বিকাল ৫ টার সময় জমাদেন আরেক সতন্ত্র প্রার্থী  বাংলাদেশ জাতীয়তাবাদী দলের শার্শা উপজেলা কমিটির সভাপতি আবুল হাসান জহির।
তিনি আরো জানান, জেলা রিটার্নিং কর্মকর্তা কর্মকর্তা বরাবর জাতীয় পার্টি (জিএম কাদের) মনোনীত প্রার্থী জাহাঙ্গীর আলম চঞ্চল ও ইসলামি ঐক্যজোট মনোনীত বখতিয়ার রহমান মনোনয়ন জমা দিয়েছেন।
যশোর-১আসন শার্শা উপজেলার এগারটি ইউনিয়ন ও একটি পৌরসভা নিয়ে গঠিত। উপজেলার মোট ভোটার সংখ্যা ৩ লাখ ১১ হাজার ৬৩৩  জন। এর মধ্যে পুরুষ ভোটার সংখ্যা এক লাখ ৫৫ হাজার ৮০৭  জন, নারী ভোটার এক লাখ ৫৫ হাজার  ৮২৩জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার ৩ জন।

সর্বশেষ - Uncategorized

আপনার জন্য নির্বাচিত

পারুলিয়ায় জামায়াতের প্রার্থী মুহাদ্দিস আব্দুল খালেকের নির্বাচনী পথসভা

পারিবারিক জমি বন্টনে প্রতারণার অভিযোগে পরিবারের সদস্যদের মানববন্ধন

খুলনায় অস্ত্র তৈরির গোপন কারখানার সন্ধান, আটক ৩

ধুলিহরে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় কোরআন খতম ও দোয়া মাহফিল

দেবহাটায় দাঁড়িপাল্লা প্রতীকের পথসভা, নারী সমাবেশ সহ বিভিন্ন কর্মসূচি

খুলনায় ব্যবসায়ীকে গুলি করে হত্যার চেষ্টা, আটক ২

যুগ্ম সচিবকে গাড়ির মধ্যে জিম্মি করে ৬ লাখ টাকা দাবি তারই চালকের

শ্যামনগরে পদ্মাপুকুর ইউনিয়ন জামায়াতের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত

হলফনামা তো নয় যেন দুর্নীতিনামা : মোমিন মেহেদী

ভুটানকে ১২ গোলে উড়িয়ে দিয়ে বাংলাদেশের রাজকীয় শুরু