শনিবার , ৭ মার্চ ২০২৬ | ২৪শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আন্তর্জাতিক
  3. আশাশুনি
  4. ইসলাম ও জীবন
  5. কলারোয়া
  6. কালিগঞ্জ
  7. খুলনা
  8. খেলাধুলা
  9. জাতীয়
  10. তালা
  11. দেবহাটা
  12. পাটকেলঘাটা
  13. ফিচার
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন।

ইবি শিক্ষিকা হত্যাকাণ্ড: ২ শিক্ষক ও ১ কর্মকর্তা সাময়িক বহিষ্কার

প্রতিবেদক
Ekramul Kabir
মার্চ ৭, ২০২৬ ১০:৪২ পূর্বাহ্ণ

সময় ডেস্ক :; ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সমাজকল্যাণ বিভাগের সভাপতি ও সহকারী অধ্যাপক আসমা সাদিয়া রুনার হত্যাকাণ্ডের ঘটনায় দুই শিক্ষক ও এক কর্মকর্তাকে সাময়িক বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

শনিবার (৭ মার্চ) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মনজুরুল হক স্বাক্ষরিত পৃথক তিন অফিস আদেশে এ তথ্য জানা যায়।

বহিষ্কৃতরা হলেন, সমাজকল্যাণ বিভাগের সহকারী অধ্যাপক হাবিবুর রহমান ও শ্যাম সুন্দর সরকার এবং একই বিভাগের সাবেক কর্মকর্তা ও বর্তমান উম্মুল মু’মিনিন আয়েশা সিদ্দিকা হলের সহকারী রেজিস্ট্রার বিশ্বজিৎ কুমার বিশ্ব

অফিস আদেশে জানানো হয়, গত ৪ মার্চ ইসলামী বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ বিভাগের সভাপতি ও সহকারী অধ্যাপক আসমা সাদিয়া রুনার হত্যাকাণ্ডে ফৌজদারি কার্যবিধি, ১৮৯৮ এর ধারা ১৫৪ অনুসারে থানায় প্রাপ্ত আমলযোগ্য অপরাধের প্রাথমিক তথ্যে নাম উল্লেখ থাকায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের চাকরি শৃঙ্খলা বিধির 15(b) ধারা অনুযায়ী গত ৫ মার্চ থেকে চাকরি হতে সাময়িকভাবে বরখাস্ত করা হয়। তারা বরখাস্তকালীন বিশ্ববিদ্যালয়ের বিধি মোতাবেক জীবনধারণ ভাতা প্রাদান করা হবে।

ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মনজুরুল হক বলেন, মামলার এজহার সূত্রে যাদের নাম এসেছে বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা বিধি অনুযায়ী তাদেরকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। পাশাপাশি, ঘটনার সুষ্ঠু তদন্তের জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভা  

আশাশুনিতে ভাষা শহীদ আনোয়ারকে রাষ্ট্রীয় স্বীকৃতির দাবীতে স্মারক লিপি প্রদান

পল্লীমঙ্গল স্কুল অ্যান্ড কলেজে বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগিতা ও প্রীতিভোজ অনুষ্ঠিত

শার্শায় ৬ দফা দাবিতে স্বাস্থ্য সহকারীদের অবস্থান কর্মসূচি পালন

সাতক্ষীরায় জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ও লুটপাটের অভিযোগ : নারীসহ আহত ৩

আসিফ মাহমুদ ঢাকা-১০ আসনে মনোনয়নপত্র সংগ্রহ করলেন

কয়রায় আইনজীবীদের সাথে জামায়াতের এমপি প্রার্থী আবুল কালামের মতবিনিময়

মহান শহীদ দিবসে বিএমএসএফের কেন্দ্রীয় শহীদমিনারে শ্রদ্ধাঞ্জলি

আরও ১৯ বসতি স্থাপনের অনুমতি ইসরায়েলের

আশাশুনির বুধহাটায় ভোর রাতে ছাবড়া ঘর বেঁধে জমি জবরদখলের চেষ্টা