বুধবার , ২১ জানুয়ারি ২০২৬ | ২রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আন্তর্জাতিক
  3. আশাশুনি
  4. ইসলাম ও জীবন
  5. কলারোয়া
  6. কালিগঞ্জ
  7. খুলনা
  8. খেলাধুলা
  9. জাতীয়
  10. তালা
  11. দেবহাটা
  12. পাটকেলঘাটা
  13. ফিচার
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন।

সারাদেশে বিএনপির ৫৯ নেতাকর্মী বহিষ্কার

প্রতিবেদক
Ekramul Kabir
জানুয়ারি ২১, ২০২৬ ১১:৩০ অপরাহ্ণ

সময় ডেস্ক :: দলীয় নীতি, আদর্শ ও শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) দেশের বিভিন্ন বিভাগের ৫৯ জন নেতাকর্মীকে দল থেকে বহিষ্কার করেছে।

বুধবার (২১ জানুয়ারি) রাতে বিএনপির সিনিয়র যুগ্মমহাসচিব অ্যাডভোকেট রুহল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বহিষ্কৃত নেতাদেরকে দলের প্রাথমিক সদস্যসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে। এ সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হবে।

বহিষ্কৃত নেতারা হচ্ছেন– রংপুর বিভাগের দিনাজপুর-২ আসনের আ ন ম বজলুর রশিদ, দিনাজপুর-৫ আসনের এ জেড এম রেজয়ানুল হক এবং নীলফামারী-৪ আসনের রিয়াদ আরাফান সরকার রানা।

রাজশাহী বিভাগের নওগাঁ-৩ আসনের পারভেজ আরেফিন সিদ্দিকী জনি, নাটোর-১ আসনের তাইফুল ইসলাম টিপু ও ডা: ইয়াসির আরশাদ রাজন, নাটোর-৩ আসনের দাউদার মাহমুদ, রাজশাহী-৫ আসনের ইসফা খাইরুল হক শিমুল ও ব্যারিস্টার রেজাউল করিম, পাবনা-৩ আসনের কে এম আনোয়ারুল ইসলাম এবং পাবনা-৪ আসনের জাকারিয়া পিন্টু।

খুলনা বিভাগের কুষ্টিয়া-১ আসনের নুরুজ্জামান হাবলু মোল্লা, নড়াইল-২ আসনের মনিরুল ইসলাম, যশোর-৫ আসনের অ্যাডভোকেট শহিদ ইকবাল, সাতক্ষীরা-৩ আসনের ডা: শহীদুল আলম, বাগেরহাট-১ আসনের ইঞ্জিনিয়ার মাসুদ এবং বাগেরহাট-৪ আসনের খায়রুজ্জামান শিপন।

বরিশাল বিভাগের বরিশাল-১ আসনের আব্দুস সোবহান এবং পিরোজপুর-২ আসনের মোহাম্মদ মাহমুদ হোসেন।

ঢাকা বিভাগের নারায়ণগঞ্জ-১ আসনের মোহাম্মাদ দুলাল হোসেন, নারায়ণগঞ্জ-২ আসনের মো: আতাউর রহমান খান আঙ্গুর, নারায়ণগঞ্জ-৩ আসনের অধ্যাপক মো: রেজাউল করিম, টাঙ্গাইল-১ আসনের অ্যাডভোকেট মোহাম্মাদ আলী, টাঙ্গাইল-৩ আসনের লুৎফর রহমান খান আজাদ, টাঙ্গাইল-৫ আসনের অ্যাডভোকেট ফরহাদ ইকবাল, নরসিংদী-৫ আসনের মো: জামাল আহমেদ চৌধুরী, মুন্সিগঞ্জ-১ আসনের মো: মুমিন আলী এবং মুন্সিগঞ্জ-৩ আসনের মো: মহিউদ্দিন।

ময়মনসিংহ বিভাগের কিশোরগঞ্জ-১ আসনের রেজাউল করিম চুন্নু, কিশোরগঞ্জ-৫ আসনের শেখ মজিবুর রহমান ইকবাল, ময়মনসিংহ-১ আসনের সালমান ওমর রুবেল, ময়মনসিংহ-১০ আসনের এবি সিদ্দিকুর রহমান, ময়মনসিংহ-১১ আসনের মো: মোর্শেদ আলম, নেত্রকোনা-৩ আসনের মো: দেলোয়ার হোসেন ভূঁইয়া এবং শেরপুর-৩ আসনের মো: আমিনুল ইসলাম বাদশাহ।
ফরিদপুর বিভাগের মাদারীপুর-১ আসনের লাভলু সিদ্দিকী ও কামাল জামাল নুরুউদ্দিন মোল্লা, মাদারিপুর-২ আসনের মিল্টন বৈদ্য, রাজবাড়ী-২ আসনের নাসিরুল হক সাবু, গোপালগঞ্জ-২ আসনের এম এস খান মঞ্জু ও সিরাজুল ইসলাম সিরাজ এবং গোপালগঞ্জ-৩ আসনের অ্যাডভোকেট হাবিবুর রহমান হাবিব।

সিলেট বিভাগের সুনামগঞ্জ-৩ আসনের আনোয়ার হোসেন, সুনামগঞ্জ-৪ আসনের দেওয়ান জয়নুল জাকেরীন, সিলেট-৫ আসনের মামুনুর রশীদ (চাকসু), মৌলভীবাজার-৪ আসনের মহসিন মিয়া মধু এবং হবিগঞ্জ-১ আসনের শেখ সুজাত মিয়া।

কুমিল্লা বিভাগের ব্রাক্ষ্মণবাড়িয়া-১ আসনের অ্যাডভোকেট কামরুজ্জামান মামুন, ব্রাক্ষ্মণবাড়িয়া-৫ আসনের কাজী নাজমুল হোসেন তাপস, ব্রাক্ষ্মণবাড়িয়া-৬ আসনের কৃষিবিদ সাইদুজ্জামান কামাল, কুমিল্লা-২ আসনের ইঞ্জি. আব্দুল মতিন, কুমিল্লা-৭ আসনের আতিকুল আলম শাওন এবং চাঁদপুর-৪ আসনের এম এ হান্নান।

চট্টগ্রাম বিভাগের চট্টগ্রাম-১৪ আসনের অ্যাডভোকেট মিজানুল হক চৌধুরী ও শফিকুল ইসলাম রাহী, চট্টগ্রাম-১৬ আসনের লিয়াকত আলী চেয়ারম্যান, নোয়াখালী-২ আসনের কাজী মফিজুর রহমান, নোয়াখালী-৬ আসনের প্রকৌশলী ফজলুল আজীম এবং ইঞ্জিনিয়ার তানবীর উদ্দীন রাজীব। বাসস

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

ভবিষ্যৎ প্রধানমন্ত্রী হিসেবে অগ্রিম অভিনন্দন জামায়াত আমিরের

আমরা চাঁদাবাজ মুক্ত দেশ ও ন্যায় ইনসাফ ভিত্তিক সমাজ গড়তে চাই – অধ্যক্ষ ইজ্জত উল্লাহ

শিক্ষকরা শাস্তির মুখে পড়বেন পরীক্ষা না নিলে : শিক্ষা উপদেষ্টা

ঢাকা-১৫ আসনে বিজয়ী জামায়াত আমির ডা. শফিকুর রহমান

ডিপজলের বিরুদ্ধে মামলা: অভিযোগের সত্যতা পায়নি সিআইডি

সাতক্ষীরা পৌরসভার চালতেতলায় আলহাজ্ব আব্দুর রউফের ধানের শীষের নির্বাচনী পথসভা

কয়রায উত্তরণের জিসিএ প্রকল্পের অগ্রগতী পর্যালোচনা ও সমন্বয় সভা

২০২৫-২৬ সালের জাতীয় তায়কোয়ানডো প্রতিযোগিতার আয়োজন ঘিরে নানা অভিযোগ

ফেব্রুয়ারির ১৫ দিনে রেমিট্যান্স এলো ১৩১৫ মিলিয়ন ডলার

আশাশুনিতে নব নির্বাচিত এমপি রবিউল বাশারকে ছাত্র শিবিরের সংবর্ধনা