শুক্রবার , ৬ মার্চ ২০২৬ | ২রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আন্তর্জাতিক
  3. আশাশুনি
  4. ইসলাম ও জীবন
  5. কলারোয়া
  6. কালিগঞ্জ
  7. খুলনা
  8. খেলাধুলা
  9. জাতীয়
  10. তালা
  11. দেবহাটা
  12. পাটকেলঘাটা
  13. ফিচার
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন।

দুর্নীতির বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেব, দলীয় পরিচয় দেখব না : প্রধানমন্ত্রী

প্রতিবেদক
Ekramul Kabir
মার্চ ৬, ২০২৬ ৩:২৩ অপরাহ্ণ

সময় ডেস্ক :: দুর্নীতির বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি দ্ব্যর্থহীনভাবে বলেছেন, দুর্নীতির বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেবেন, এ ক্ষেত্রে কোনো দলীয় পরিচয় দেখবেন না।

শুক্রবার (৬ মার্চ) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় কূটনীতিকদের সম্মানে আয়োজিত ইফতারে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।

ইফতারে প্রধানমন্ত্রীর টেবিলে তার ডান পাশে সহধর্মিণী ডা. জোবাইদা রহমান ও বাম পাশে ছিলেন মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান।

এতে বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও ঢাকাস্থ দূতাবাসের বিভিন্ন প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। এছাড়াও মন্ত্রিপরিষদের সদস্য ও এমপিরা উপস্থিত ছিলেন।

দুর্নীতির বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে প্রধানমন্ত্রী বলেন, সরকারের সর্বস্তরে দুর্নীতি মোকাবিলায় দৃঢ় পদক্ষেপ গ্রহণ করা হবে। এ ক্ষেত্রে দলীয় পরিচয় বিবেচনা করা হবে না।

প্রধানমন্ত্রী বলেন, মানবাধিকার সুরক্ষা, মত-প্রকাশের স্বাধীনতা রক্ষা এবং সহনশীলতার সংস্কৃতি গড়ে তুলতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ।

ইফতারের আগে তিনি কূটনীতিকদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং মোনাজাতে অংশগ্রহণ করেন।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের মাথা ফাটালো যুবদলের নেতাকর্মীরা

আইপিএল ইস্যুতে মুখ খুললেন মোস্তাফিজ: ‘ছেড়ে দিলে আর কী করার!’

কয়রা মদিনাবাদ দাখিল মাদ্রাসার বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ

লাশ পোড়ানোর ঘটনার মামলায় ছয় আসামির মৃত্যুদণ্ড দিয়েছে আদালত

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সাতক্ষীরা ইউনিটের বিশেষ সাধারণ সভা ও ইউনিট কার্যনির্বাহী কমিটির নির্বাচন-২০২৫-২০২৭

সাতক্ষীরায় তানযীমুল উম্মাহ হিফয মাদরাসার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

সাতক্ষীরায় জামায়াতের আমীরের আগমন উপলক্ষে সদরের ১৪ ইউনিয়নে বর্ণাঢ্য মিছিলের আয়োজন

সাতক্ষীরা শহর ৫নং ওয়ার্ড জামায়াতের অফিস উদ্বোধন

আশাশুনিতে বড়দিন উপলক্ষে ওসি শামীম আহমদ খানের চার্চ পরিদর্শন ও মতবিনিময়

সুন্দরবনে ফাঁদে আটকে পড়া হরিণ জীবিত উদ্ধার, বনে অবমুক্ত