গাজী হাবিব :: সাতক্ষীরার সিনিয়র জেলা ও দায়রা জজ মোহাম্মদ নজরুল ইসলাম বলেছেন, ন্যায়বিচার নিশ্চিত করতে হলে কেবল আদালত নয়, সমাজের প্রতিটি সেক্টরকে একসাথে কাজ করতে হবে। যেকোনো ধরনের সহিংসতা প্রতিরোধে আমি সকলের সঙ্গে সমন্বিতভাবে কাজ করতে আগ্রহী।
সহিংসতা প্রতিরোধে শুধু ঘটনার পর নয়, ঘটনার আগেই সচেতনতা সৃষ্টি করা অত্যন্ত জরুরী। একজন ভিকটিম যেন যথাযথ আইনি সহায়তা পায়, সেজন্য আলামত সংগ্রহের বিষয়ে শুরু থেকেই সচেতন হতে হবে। আইন সহায়তা কার্যক্রমের মাধ্যমে দরিদ্র ও অসহায় মানুষের পাশে দাঁড়ানো রাষ্ট্রের একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব। এই দায়িত্ব বাস্তবায়নে বিচার বিভাগ সবসময় সক্রিয় ভূমিকা পালন করবে।শনিবার (১০ জানুয়ারি) সকাল ১১টা থেকে সারাদিনব্যাপী সাতক্ষীরা জেলার মোজাফফর গার্ডেন অডিটরিয়ামে আইনী সহায়তা সহজ করতে জেলা লিগ্যাল এইড বিষয়ক এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।সভাপতির বক্তব্যে সাতক্ষীরা জেলার সিনিয়র জেলা ও দায়রা জজ মোহা. নজরুল ইসলাম আরও বলেন, লিগ্যাল এইড কার্যক্রম মানুষের আস্থা অর্জন করতে পারলেই প্রকৃত সাফল্য আসবে। এজন্য সরকারি-বেসরকারি উদ্যোগের সমন্বয় অপরিহার্য। সমাজে সহিংসতা ও অন্যায় কমাতে হলে নৈতিকতা, মানবিকতা ও আইনের শাসন এই তিনটি বিষয়কে সমান গুরুত্ব দিতে হবে।সাতক্ষীরায় সাধারণ মানুষের ন্যায়বিচার প্রাপ্তি নিশ্চিত করতে সরকারের আইন সহায়তা কার্যক্রমকে আরও কার্যকরভাবে জনসমক্ষে তুলে ধরতে বিচার বিভাগ, প্রশাসন ও নাগরিক সমাজের সমন্বয়ে আয়োজিত এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভায় উঠে আসে লিগ্যাল এইড কার্যক্রমের অগ্রগতি ও চ্যালেঞ্জ। বক্তব্য রাখেন সাতক্ষীরার জিপি অ্যাড. অসীম কুমার মন্ডল, বিজ্ঞ যুগ্ম জেলা ও দায়রা জজ নয়ন বিশ্বাস, বিজ্ঞ চিফ লিগ্যাল এইড অফিসার মোঃ মোস্তাফিজুর রহমান, আসক প্যানেল অ্যাড. মোঃ মোস্তফা আসাদুজ্জামান দিলু, উত্তরণ সংস্থার লিগ্যাল অ্যাডভাইজার অ্যাড. মুহা মুনিরুদ্দীন, প্রথম আলোর নিজস্ব প্রতিনিধি কল্যাণ ব্যানার্জি, এটিএন বাংলা সাতক্ষীরা প্রতিনিধি এম. কামরুজ্জামান, লিগ্যাল এইড পর্যবেক্ষক সদস্য সাকিবুর রহমান বাবলা, সুশীলন সংস্থার সহকারী পরিচালক জিএম মনিরুজ্জামান, আসক’র শিশুদল সদস্য করিমন নেছা শান্তা ও জিএম তানজীম রিয়াদ প্রমুখ।এসময় জেলা বিচার বিভাগের বিজ্ঞ সিভিল জজ, পুলিশ প্রশাসন, সুশীল সমাজের প্রতিনিধি, বিভিন্ন উন্নয়ন সংস্থার কর্মকর্তার, গণমাধ্যমকর্মী, আইন ও সালিশ কেন্দ্র (আসক)এর প্রকল্প কর্মকর্তা ও সরকারি বেসরকারি সংস্থার কর্মচারীরা উপস্থিত ছিলেন। আসক’র শিশুদল সদস্য করিমন নেছা শান্তা ও জিএম তানজীম রিয়াদ প্রমুখ।
এসময় জেলা বিচার বিভাগের বিজ্ঞ সিভিল জজ, পুলিশ প্রশাসন, সুশীল সমাজের প্রতিনিধি, বিভিন্ন উন্নয়ন সংস্থার কর্মকর্তার, গণমাধ্যমকর্মী, আইন ও সালিশ কেন্দ্র (আসক)এর প্রকল্প কর্মকর্তা ও সরকারি বেসরকারি সংস্থার কর্মচারীরা উপস্থিত ছিলেন।
















