বৃহস্পতিবার , ১৮ ডিসেম্বর ২০২৫ | ২৪শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আন্তর্জাতিক
  3. আশাশুনি
  4. ইসলাম ও জীবন
  5. কলারোয়া
  6. কালিগঞ্জ
  7. খুলনা
  8. খেলাধুলা
  9. জাতীয়
  10. তালা
  11. দেবহাটা
  12. পাটকেলঘাটা
  13. ফিচার
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন।

কলারোয়ায় শিক্ষকমণ্ডলীদের মতবিনিময় ও প্রস্তুতিমূলক সভা

প্রতিবেদক
Ekramul Kabir
ডিসেম্বর ১৮, ২০২৫ ১:৫৩ অপরাহ্ণ

কামরুল হাসান : কলারোয়ায় জুনিয়র বৃত্তি পরীক্ষা, শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা, জাতীয় শিক্ষা সপ্তাহসহ নানা বিষয়ে মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠান প্রধান ও ক্রীড়া শিক্ষকদের সমন্বয়ে মতবিনিময় ও প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে অনুষ্ঠিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নবাগত উপজেলা নির্বাহী অফিসার জেবুন নাহার।
উপজেলা একাডেমিক সুপার ভাইজার তাপস কুমার দাস এঁর সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জয়নাল আবদিন। মতবিনিময় সভায় বক্তব্য দেন ও উপস্থিত ছিলেন কলারোয়া আলিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আহম্মদ আলী, কলারোয়া সরকারি পাইলট হাইস্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শেখ তামিম আজাদ মেরিন, সহকারী অধ্যাপক রফিকুল ইসলাম, কলারোয়া মডেল হাইস্কুলের প্রধান শিক্ষক রুহুল আমিন, কলারোয়া বেত্রবতী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাশেদুল হাসান কামরুল, কামারালী মাদরাসার সুপার মাওলানা ওসমান গনী, গার্লস পাইলট হাইস্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নিগার সুলতানা, প্রধান শিক্ষক শরিফুল ইসলাম, প্রধান শিক্ষক বদরুর রহমান, প্রধান শিক্ষক বখতিয়ার খলজি, প্রধান শিক্ষক আব্দুস সালাম, প্রধান শিক্ষক উয়ায়েস আলী সিদ্দিক বাবর, প্রধান শিক্ষক বিমল বাবু, প্রধান শিক্ষক আব্দুল হান্নান, মাদরাসা সুপার মুজিবর রহমান, ইদ্রিস আলী, আবু মোনায়েম, সিরাজুল ইসলাম, ইসমাইল হোসেন, সহকারী প্রধান শিক্ষক আব্দুল আলিম, সহকারী প্রধান শিক্ষক জিয়াউর রহমান, সহকারী শিক্ষক জামিলা খানম, মাহফুজা খাতুন, সিরাজুল ইসলাম, শেখ শাহাজাহান আলি শাহিন, তৌহিদুর রহমান, তজিবুর রহমান, আব্দুল করিম, আসাদুজ্জামানসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ।
মতবিনিময় সভায় সর্বসম্মতিক্রমে আসন্ন জুনিয়র বৃত্তি পরীক্ষার কেন্দ্র কমিটি, শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও জাতীয় শিক্ষা সপ্তাহ উদযাপনের উপ কমিটি গঠনসহ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
এছাড়া, অনুষ্ঠানের শুরুতে শিক্ষকমণ্ডলীদের পক্ষ থেকে নবাগত উপজেলা নির্বাহী অফিসার জেবুন নাহারকে ফুলেল শুভেচছা জানানো হয়।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

জনগণের বিপুল সমর্থনে সরকার গঠন করবে ১০ দলীয় জোট’: আব্দুল খালেক

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সাতক্ষীরার উদ্যোগে দূর্গতদের মাঝে শীত বস্ত্র কম্বল বিতরণ

সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে পরীক্ষার প্রশ্ন প্রণয়নে স্বচ্ছতার অভাব : জেলা প্রশাসকের হস্তক্ষেপ কামনা

সাতক্ষীরায় ঔষধের অনিয়ম প্রতিরোধে মোবাইল কোর্ট অভিযান

সাতক্ষীরার উন্নয়ন চাইলে অবশ্যই ধানের শীষ প্রতীককে বিজয়ী করতে হবে-দেবহাটার নওয়াপাড়ায় আব্দুর রউফ

সামাজিক মাধ্যমে নয়, যুদ্ধক্ষেত্রেই নির্ধারিত হবে সংঘাতের সমাপ্তি: ইরান

কয়রায় দর্জি বিজ্ঞান প্রশিক্ষনের মাধ্যমে নারীরা হয়ে উঠবে স্বাবলম্বী 

আন্তঃ কলেজ ফুটবল টুর্নামেন্টের সমাপনী খেলায় সাতক্ষীরা সরকারি কলেজ চ্যাম্পিয়ান

খাজরায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভা

জাতীয় শিক্ষা সপ্তাহে টানা চতুর্থবারের মতো উপজেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হয়েছেন