শনিবার , ১৩ ডিসেম্বর ২০২৫ | ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আন্তর্জাতিক
  3. আশাশুনি
  4. ইসলাম ও জীবন
  5. কলারোয়া
  6. কালিগঞ্জ
  7. খুলনা
  8. খেলাধুলা
  9. জাতীয়
  10. তালা
  11. দেবহাটা
  12. পাটকেলঘাটা
  13. ফিচার
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন।

হাদির ওপর আঘাত মানে জুলাইয়ের ওপর আঘাত: নুরুল হক

প্রতিবেদক
Ekramul Kabir
ডিসেম্বর ১৩, ২০২৫ ১০:৪৮ পূর্বাহ্ণ

ডেস্ক নিউজ :  ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির ওপর হামলার ঘটনা প্রসঙ্গে দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর। ওসমান হাদির ওপর আঘাতকে জুলাইয়ের ওপর আঘাত বলে মন্তব্য করেছেন নুরুল হক।

শনিবার (১৩ ডিসেম্বর) রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে এক প্রেস ব্রিফিংয়ে এ কথা বলেন নুরুল হক। গুলিবিদ্ধ হয়ে এভারকেয়ার হাসপাতালে পর্যবেক্ষণে থাকা শরিফ ওসমান হাদির শারীরিক অবস্থার খোঁজখবর নিতে নুরুল হক সেখানে যান।

নুরুল হক বলেন, ওসমান হাদি জুলাইয়ের একটা চরিত্র। ওসমান হাদির ওপরে আঘাত মানে জুলাইয়ের ওপরে আঘাত। এখন আমরা কার কাছে নিরাপত্তা চাইব। সরকার কজনকে নিরাপত্তা দেবে।

নুরুল হক মনে করেন, ব্যক্তির নিরাপত্তার চেয়ে সরকারের উচিত রাষ্ট্রের নিরাপত্তা নিশ্চিতে জরুরি ভিত্তিতে কাজ করা।

ওসমান হাদির ওপরে যেভাবে আঘাত হয়েছে, ভবিষ্যতে অন্যদের ওপরে একই ধরনের আঘাত হবে বলে মনে করেন নুরুল হক। রাজনৈতিক দলগুলোকে ক্ষমতার রাজনীতিতে বিভক্ত না হয়ে ঐক্যবদ্ধ হয়ে জুলাইয়ের বিরোধী শক্তিকে মোকাবিলা করার আহ্বান জানিয়েছেন তিনি।

ওসমান হাদীর ওপর গুলির ঘটনায় ২৪ ঘণ্টা পার হলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাউকে গ্রেপ্তার করতে না পারায় ক্ষোভ প্রকাশ করেন নুরুল হক। তিনি বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মাধ্যমে হামলাকারী সম্পর্কে খুব বেশি কিছু জানা যায়নি। এর আগে যেসব হামলার ঘটনা ঘটেছে, যদি সেগুলোর বিচার হতো, তাহলে এ ঘটনার পুনরাবৃত্তি হতো না।

নুরুল হক বলেন, কোনো সান্ত্বনার বাণী শোনাবেন না। শেখ হাসিনার পরিণতি দেখেছিলেন, কীভাবে বিক্ষুব্ধ জনতা গণভবন ঘেরাও করতে গিয়েছিল। আপনারাও যদি শেখ হাসিনার মতো সান্ত্বনার বাণী শোনান, ঘুমপাড়ানি মাসিপিসির গল্প শুনিয়ে শান্ত রাখতে চান, সেটা আপনারা পারবেন না।

আওয়ামী লীগের সঙ্গে সংশ্লিষ্ট অনেক সন্ত্রাসী জেল থেকে জামিন পাচ্ছে বলে অভিযোগ করে নুরুল হক বলেন, সন্ত্রাসীরা এই গণ–অভ্যুত্থানে যাদের গণবিরোধী ভূমিকা ছিল, তারা কীভাবে জামিন পাচ্ছে? কারা তাদের জামিনের জন্য দাঁড়াচ্ছে।

সর্বশেষ - খেলাধুলা

আপনার জন্য নির্বাচিত

তালায় পবিত্র মাহে রমজান উপলক্ষে জামায়াতের উদ্যোগে স্বাগতম মিছিল

সরকারি হাসপাতালে হাজিরা দিয়ে চেম্বারে রোগী দেখায় চিকিৎসককে তলব

আশাশুনিতে ক্ষতিগ্রস্ত নারী ও প্রান্তিক জনগোষ্ঠীর সেবা প্রাপ্তিতে মতবিনিময় সভা

কালিগঞ্জে স্বতন্ত্র প্রার্থী ডা. শহিদুল আলমের প্রথম নির্বাচনী সভা

বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় এমপি প্রার্থী আলাউদ্দীনের দোয়া মাহফিল

হিলি বন্দর বাজারে পেঁয়াজের কেজি ৩০ টাকা

কয়রায় দুর্যোগের সতর্ক বার্তা বিষয়ক এ্যাডভোকেসি সভা

বিশ্বকাপে মেসি খেলবেন কি না – ধোঁয়াশায় আর্জেন্টিনা শিবির

জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে সাতক্ষীরায় ভূমিকম্প, অগ্নি বিষয়ক মহড়া,র‍্যালি ও আলোচনা সভা

জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে সাতক্ষীরায় ভূমিকম্প, অগ্নি বিষয়ক মহড়া,র‍্যালি ও আলোচনা সভা

জেলা ওলামা দলের উদ্যোগে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল