শুক্রবার , ২ জানুয়ারি ২০২৬ | ৩১শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আন্তর্জাতিক
  3. আশাশুনি
  4. ইসলাম ও জীবন
  5. কলারোয়া
  6. কালিগঞ্জ
  7. খুলনা
  8. খেলাধুলা
  9. জাতীয়
  10. তালা
  11. দেবহাটা
  12. পাটকেলঘাটা
  13. ফিচার
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন।

পাইকগাছায় ইয়াবাসহ দু’যুবক আটক

প্রতিবেদক
Ekramul Kabir
জানুয়ারি ২, ২০২৬ ৭:৩১ অপরাহ্ণ

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি: পাইকগাছা থানা পুলিশের অভিযানে মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেটসহ দু’যুবককে আটক করা হয়েছে। আটককৃতদের শুক্রবার প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
থানা সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাত সাড়ে বারোটার দিকে পাইকগাছা থানার ওসি তদন্ত মোঃ ইদ্রিসুর রহমানের দিকনির্দেশনায় এসআই সবুর মিয়া সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার হরিঢালী ইউনিয়নের নগর শ্রীরামপুর গ্রামে অভিযান পরিচালনা করেন।
এ সময় আব্দুর রহমানের ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের সামনে রাস্তার ওপর থেকে একই গ্রামের মোঃ হাফিজুল সরদারের ছেলে মোঃ হামিদুল ইসলাম (১৭)-এর কাছ থেকে ৮ পিস ইয়াবা ট্যাবলেট এবং মোঃ বাবলু সরদারের ছেলে মোঃ রিয়াদ সরদার (২৩)-এর কাছ থেকে ৬ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে তাদের আটক করা হয়।
এ ঘটনায় পাইকগাছা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। মামলা নম্বর- ২(১)২৬।
এ বিষয়ে পাইকগাছা থানার ওসি তদন্ত মোঃ ইদ্রিসুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আটককৃত দুই আসামিকে আইনগত প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। মাদকের বিরুদ্ধে থানা পুলিশ জিরো টলারেন্স নীতিতে কাজ করছে এবং এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

চলে গেলেন খালেদা জিয়া না ফেরার দেশে

কয়রায় সনাতন ধর্মাবলম্বীদের সাথে বিএনপির প্রার্থীর মত বিনিময় সভা 

ফ্ল্যাগশিপ স্টোর ঘোষণার মধ্য দিয়ে ও’ ফ্যানস ফেস্টিভাল ২০২৫ শুরু করলো অপো

নির্বাচন ও গণভোট বাংলাদেশের গণতান্ত্রিক রূপান্তরের জন্য গুরুত্বপূর্ণ

দেশে ২ দিন বৃষ্টির আভাস দিলো আবহাওয়া অফিস

বেনাপোল ইমিগ্রেশনে বিস্ফোরক মামলার আসামি গ্রেফতার 

সাতক্ষীরা জেলা ক্রীড়া অফিসের উদ্যোগে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণের উদ্বোধন

কলারোয়া প্রতিদিন”-এর উদ্যোগে দিনব্যাপী সাংবাদিকদের বুনিয়াদি প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

সাতক্ষীরা সাংবাদিক কল‍্যাণ সংস্থা’র উপদেষ্টা আবুল কালাম আযাদ এর সুস্থতা কামনা 

আশাশুনিতে শিক্ষার গুণগতমান উন্নয়নে মতবিনিময় সভা