মঙ্গলবার , ১৬ ডিসেম্বর ২০২৫ | ২৫শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আন্তর্জাতিক
  3. আশাশুনি
  4. ইসলাম ও জীবন
  5. কলারোয়া
  6. কালিগঞ্জ
  7. খুলনা
  8. খেলাধুলা
  9. জাতীয়
  10. তালা
  11. দেবহাটা
  12. পাটকেলঘাটা
  13. ফিচার
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন।

বেনাপোল ইমিগ্রেশনে বিস্ফোরক মামলার আসামি গ্রেফতার 

প্রতিবেদক
Ekramul Kabir
ডিসেম্বর ১৬, ২০২৫ ১২:৫৬ অপরাহ্ণ

বেনাপোল প্রতিনিধি : বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন দিয়ে ভারতে যাওয়ার সময় বিস্ফোরক আইনে এক বছর আগে দায়ের করা মামলার আসামীকে আবুল কালাম আজাদ (৪৯) আটক করেছে ইমিগ্রেশন পুলিশ।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) দুপুরে ভারতে যাওয়ার সময় ইমিগ্রেশন স্টপলিস্টে তার নাম থাকায় বেনাপোল ইমিগ্রেশনে ওই যাত্রীকে আটক করা হয়। তিনি যশোর জেলার ঝিকরগাছা উপজেলার কৃষ্ণনগর গ্রামের দাউদ হোসেনের ছেলে।
ইমিগ্রেশন সূত্রে জানা যায়, পাসপোর্টযাত্রী আবুল কালাম আজাদ বহির্গমন ডেস্কে সিল মারার জন্য জমা দিলে ইমিগ্রেশন সার্ভারে স্টপলিস্টে তার নাম পাওয়া যায়। এ সময় তাকে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি স্বীকার করেন তার বিরুদ্ধে যশোরের ঝিকরগাছা থানায় বিস্ফোরক আইনে ২০২৪ সালের ১৭ ডিসেম্বর একটি মামলা দায়ের করা হয়। যার মামলা নং ১৩। পরবর্তীতে তার মামলার বিষয়ে খোঁজখবর নিয়ে সত্যতা পাওয়ায় ইমিগ্রেশন কর্তৃপক্ষ বিকাল আড়াইটার দিকে তাকে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করেন।
বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের অফিসার (ওসি) এস এম শাখাওয়াত হোসেন জানান, আটক আজাদের মামলার তথ্য যাচাই-বাছাই শেষে তাকে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

রূপান্তরের উদ্যোগে মানব পাচার প্রতিরোধে প্রতিষ্ঠান পর্যায়ে প্রচারাভিযান

কয়রায় মাল্টি-স্টেকহোল্ডারস প্লাটফর্ম গঠন ও পরিকল্পনা প্রণয়ন সভা

হাদির অবস্থা অত্যন্ত সংকটাপন্ন, প্রধান উপদেষ্টাকে সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রীর ফোন

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সাতক্ষীরার উদ্যোগে দূর্গতদের মাঝে শীত বস্ত্র কম্বল বিতরণ

খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় পৌর ৮ নং ওয়ার্ড বিএনপি’র উদ্যোগে দোয়া অনুষ্ঠান 

ভয়কে পেছনে রেখে সাহসকে সামনে এনে ভোটকেন্দ্রে যান : প্রধান উপদেষ্টা

পাইকগাছায় কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী খেলায় রেনেসাঁ স্পোর্টিং ক্লাবের জয়

যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণের আহ্বান প্রত্যাখ্যান করছেন গ্রিনল্যান্ডের রাজনৈতিক নেতারা

সাতক্ষীরার নবাগত জেলা প্রশাসককে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানালেন পুলিশ সুপার 

৯নং ওয়ার্ড বিএনপি’র উদ্যোগে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠান