বৃহস্পতিবার , ২২ জানুয়ারি ২০২৬ | ২রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আন্তর্জাতিক
  3. আশাশুনি
  4. ইসলাম ও জীবন
  5. কলারোয়া
  6. কালিগঞ্জ
  7. খুলনা
  8. খেলাধুলা
  9. জাতীয়
  10. তালা
  11. দেবহাটা
  12. পাটকেলঘাটা
  13. ফিচার
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন।

আশাশুনিতে জামায়াত ইসলামীর নির্বাচনী পথ সভা ও মিছিল

প্রতিবেদক
Ekramul Kabir
জানুয়ারি ২২, ২০২৬ ২:২৬ অপরাহ্ণ

জি এম মুজিবুর রহমান :: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আশাশুনিতে জামায়াতে ইসলামীর উদ্যোগে নির্বাচনী পথ সভা ও মিছিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২২ জানুয়ারী) বিকাল ৩ টায় আশাশুনি মরিচ্চাপ ব্রীজের দক্ষিণ পার্শ্বে পুরাতন সড়কে পথ সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা জামায়াতের আমীর আবু মুছা তারিকুজ্জামান তুষারের সভাপতিত্বে পথ সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, জামায়াত মনোনীত সাতক্ষীরা-৩ (আশাশুনি-কালিগঞ্জ) আসনে দাড়িপাল্লার প্রার্থী মুফতি মুহাদ্দিস রবিউল বাশার। উপজেলা জামায়াতের সেক্রেটারী অধ্যক্ষ আনারুল হক ও সহ সেক্রেটারী ডাঃ রোকনুজ্জামানের সঞ্চালনায় পথ সভায় বিশেষ অতিথি ছিলেন ও অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, জেলা জামায়াতের সেক্রেটারি মাওঃ আজিজুর রহমান, ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় ছাত্র অধিকার বিষয়ক সম্পাদক আমিরুল ইসলাম, জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য এড. আব্দুস সোবহান মুকুল, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারি প্রফেসর আব্দুল গফফার, জেলা কর্মপরিষদ সদস্য ও সাবেক উপজেলা আমীর উপাধ্যক্ষ আব্দুস সবুর, শোভনালী ইউপি চেয়ারম্যান মাওঃ আবু বক্কার সিদ্দিক, উপজেলা নায়েবে আমীর মাওঃ নুরুল আবসার মুর্তাজা, ইসলামী ছাত্রশিবিরের জেলা প্রকাশনা সম্পাদক আনিছুর রহমান, প্রভাষক দীপ্র কুমার মন্ডল, ছাত্র শক্তির কেন্দ্রীয় সদস্য রিফাত হোসেন প্রমুখ।

এমপি প্রার্থী রবিউল বাশার তাঁর বক্তব্যে বলেন, দেশ গঠনে সোনার মানুষ প্রয়োজন, সোনার মানুষ না থাকায় দেশ গঠন সম্ভব হয়নি। জাতির অবস্থা পরিবর্তন, দেশকে দুর্নীতি, চাঁদাবাজী, ঘের দখল, বাড়ি দখল মুক্ত দেশ চাইলে সৎ নেতৃত্ব দরকার। ২০০২ থেকে ২০০৬ সালে দেশে জামায়াতের মতিউর রহমান নিজামী ও আলী আহসান মোঃ মোজাহিদ দু’জন মন্ত্রী ছিলেন। তখন দু’টি মন্ত্রণালয় দুর্নীতিমুক্ত ছিল; একটি টাকাও দুর্নীতি হয়নি উদাহরণ টেনে প্রধান অতিথি বলেন, এলাকার উনানয়নে সরকারি বরাদ্দের ১০ ভাগের এক ভাগও ব্যবহার হয়না। আমরা ইনশাল্লাহ এক টাকাও দুর্নীতি করবো না। আমরা দুর্নীতি মুক্ত সমাজ গঠন করতে চাই। পথ সভা শেষে মিছিল বের করা হয়।

মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে সরকারি কলেজের সামনে গিয়ে শেষ হয়।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

জিয়াউর রহমানের সমাধিতে তারেক রহমানের শ্রদ্ধা

কয়রায় ধানের শীষ প্রতিকের নির্বাচনী জনসভা

আশাশুনিতে গণঅধিকার পরিষদের ১২ নেতা-কর্মীর জামায়াতে যোগদান

এক্স অ্যাকাউন্ট হ্যাক: জামিন পেলেন সেই ছরওয়ার আলম

সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে প্রশাসনিক অস্থিরতা

দেশজুড়ে ‘ঈদ উইথ শাওমি’ ক্যাম্পেইন শুরু, সিঙ্গাপুর ভ্রমণ, ক্যাশব্যাক ও নিশ্চিত উপহার জিতে নেয়ার সুযোগ

নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে সিরিয়াস বিএনপি সরকার

পাটকেলঘাটার খোরদো জামিয়াতুল সুন্নাহ মাদরাসা কমপ্লেক্সের আজীবন সদস্য সম্মেলন

এক কুমিল্লা থেকেই তিন মন্ত্রী

এক কুমিল্লা থেকেই তিন মন্ত্রী

সাতক্ষীরা আলিয়া কামিল মাদ্রাসা নির্বাচিত সভাপতিকে ফুলেল শুভেচ্ছা