মঙ্গলবার , ২০ জানুয়ারি ২০২৬ | ২৫শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আন্তর্জাতিক
  3. আশাশুনি
  4. ইসলাম ও জীবন
  5. কলারোয়া
  6. কালিগঞ্জ
  7. খুলনা
  8. খেলাধুলা
  9. জাতীয়
  10. তালা
  11. দেবহাটা
  12. পাটকেলঘাটা
  13. ফিচার
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন।

সাবেক এমপি গোলাম রেজার বক্তব্য রাজনৈতিক দেউলিয়াত্বের বহিঃপ্রকাশ : গাজী নজরুল ইসলাম

প্রতিবেদক
Ekramul Kabir
জানুয়ারি ২০, ২০২৬ ৩:৫১ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক:: সাতক্ষীরা-০৪ আসনের সাবেক সংসদ সদস্য ও প্রবীণ রাজনীতিক, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামায়াত মনোনীত প্রার্থী গাজী নজরুল ইসলাম এক বিবৃতিতে সাবেক এমপি গোলাম রেজার সাম্প্রতিক বক্তব্যকে ‘ন্যাক্কারজনক মিথ্যাচার’, ‘রাজনৈতিক দেউলিয়াত্ব’ এবং ‘পাগলের প্রলাপ’ হিসেবে আখ্যায়িত করে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।

গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে গাজী নজরুল ইসলাম বলেন, সম্প্রতি বিভিন্ন মাধ্যমে তার বিরুদ্ধে গোলাম রেজা যে কুরুচিপূর্ণ ও হাস্যকর বক্তব্য দিয়েছেন, তা সম্পূর্ণ ভিত্তিহীন, উদ্দেশ্যপ্রণোদিত এবং রাজনৈতিক প্রতিহিংসার নগ্ন বহিঃপ্রকাশ। তিনি দাবি করেন, এসব বক্তব্য অসত্যে পরিপূর্ণ এবং জনমনে বিভ্রান্তি সৃষ্টির একটি ব্যর্থ প্রয়াস মাত্র।

বিবৃতিতে গোলাম রেজার আচরণের কঠোর সমালোচনা করে তিনি বলেন, একজন প্রাক্তন জনপ্রতিনিধির কাছ থেকে এ ধরনের দায়িত্বজ্ঞানহীন আচরণ অনাকাঙ্ক্ষিত। সস্তা জনপ্রিয়তা অর্জন ও নিজের রাজনৈতিক অস্তিত্ব টিকিয়ে রাখতেই তিনি অন্যের চরিত্রহননে লিপ্ত হয়েছেন বলেও অভিযোগ করেন গাজী নজরুল ইসলাম। তার ভাষায়, এসব বক্তব্য উন্মাদনাপ্রসূত প্রলাপ, যা কেবল ব্যক্তিগত হীনম্মন্যতা ও বিকৃত মানসিকতারই পরিচায়ক।

গাজী নজরুল ইসলাম আরও বলেন, সাতক্ষীরার মাটিতে তার দীর্ঘদিনের রাজনৈতিক স্বচ্ছতা ও জনসেবার গৌরবময় ভূমিকা প্রশ্নবিদ্ধ করতেই একটি পরিকল্পিত ষড়যন্ত্র চালানো হচ্ছে। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, মিথ্যাচারের মাধ্যমে সত্যকে চাপা দেওয়া সম্ভব নয় এবং যারা জনবিচ্ছিন্ন হয়ে বিভ্রান্তিকর বক্তব্য দিচ্ছেন, সময়মতো জনগণই তাদের জবাব দেবে।

বিবৃতির শেষাংশে তিনি সতর্ক করে জানান, ভবিষ্যতে এ ধরনের ভিত্তিহীন ও মানহানিকর অপপ্রচার অব্যাহত থাকলে তিনি কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবেন। একই সঙ্গে সাধারণ জনগণকে এ ধরনের বিভ্রান্তিকর ও কুরুচিপূর্ণ অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানান তিনি।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

বল্লী ইউনিয়নের ঘরচালা ও রায়পুরে আব্দুর রউফকে বিজয়ী করার লক্ষ্যে ধানের শীষ প্রতীকের নির্বাচনী পথসভা

আশাশুনিতে নব নির্বাচিত এমপি রবিউল বাশারকে ছাত্র শিবিরের সংবর্ধনা

নিরাপদ ও সুপেয় পানির জন্য পিএসএফ সংষ্কারের বিষয়ে আলোচনা সভা

আশাশুনিতে আন্তর্জাতিক নারী দিবসে র‍্যালি  ও আলোচনা সভা

আশাশুনিতে আন্তর্জাতিক নারী দিবসে র‍্যালি ও আলোচনা সভা

পাইকগাছার চাঁদখালীতে অবৈধ ইটভাটা ও কয়লা চুল্লি উচ্ছেদ

গুম, খুনের শিকার মায়েদের কান্নার পানি বুড়িগঙ্গার চেয়ে বেশি হতো

তামাক নিয়ন্ত্রণে যুগান্তকারী পরিবর্তন:২০২৫ সংশোধনীতে বাড়ছে নিষেধাজ্ঞা, জেল ও জরিমানার মাত্রা

ভারত থেকে অস্ট্রেলিয়ায় স্থানান্তরিত হতে পারে আইসিসির দুটি ইভেন্ট

গুপ্তদের নেতারা বলছে ১৩ ফেব্রুয়ারি থেকে জনগণ তাদের পা ধরে থাকবে: তারেক রহমান

দোয়া ও কোরআন খতম অনুষ্ঠানে মিঠু : খালেদা জিয়ার সুস্থতা আমাদের জন্য অতি গুরুত্বপূর্ণ